Bangladesh Forest Department

Bangladesh Forest Department A Century Old Government organization involved in forest management

A century old government organization started functioning from1862 with:
Imperial Forest Service
Provincial Forest Service
Sub-ordinate Forest Service
Before partition under British India in 1947, the forests of Bangladesh were under the control of:

Bengal Forest Department
Assam Forest Department
After partition of British India, East Pakistan Forest Service were created comprising:

East

Pakistan Senior Forest Service
East Pakistan Sub-ordinate Forest Service
Responsibility for forestry was passed to the Bangladesh Forest Department after the independence of Bangladesh in 1971. Bangladesh Senior Forest Service were renamed as Bangladesh Civil Service (Forest) Cadre under Bangladesh Civil Service Cadre Rules, 1980.

31/05/2026
28/05/2026

সুন্দরবন সুরক্ষায় বনকর্মীদের ঈদের ছুটি বিসর্জন

গতকাল ২৪/০৫/২৬ খ্রিঃ সকালে কক্সবাজার উত্তর বন বিভাগের অধীন ফাঁসিয়াখালী রেঞ্জ ও ফুলছড়ি রেঞ্জ এর স্টাফ, সিপিজি ও ভিলেজার স...
24/05/2026

গতকাল ২৪/০৫/২৬ খ্রিঃ সকালে কক্সবাজার উত্তর বন বিভাগের অধীন ফাঁসিয়াখালী রেঞ্জ ও ফুলছড়ি রেঞ্জ এর স্টাফ, সিপিজি ও ভিলেজার সহকারে যৌথ অভিযান পরিচালনা করে ডুলাহাজারা বিটের হাসিনা পাড়া নামক এলাকায় সংরক্ষিত বনভূমি জবরদখল করে অবৈধভাবে খুটি ও বাঁশের খুটি,বাঁশের চালি ও পলিথিন এর ঘেরাবেড়া দিয়ে নির্মিত ১০টি ঘর উচ্ছেদ করা হয়েছে। বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ উদযাপন:​বন অধিদপ্তর ও সুন্দরবন একাডেমির যৌথ উদ্যোগে খুলনার হোটেল ওয়েস্টার্ন ইন-এ যথায...
24/05/2026

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ উদযাপন:

​বন অধিদপ্তর ও সুন্দরবন একাডেমির যৌথ উদ্যোগে খুলনার হোটেল ওয়েস্টার্ন ইন-এ যথাযথ মর্যাদার সাথে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক জনাব ইমরান আহমেদ। উক্ত আলোচনা সভায় সুন্দরবন সংলগ্ন ১৭টি জেলার ইয়ুথ ফোরামের সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ এবং স্থানীয় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সকলে জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব ও করণীয় নিয়ে আলোকপাত করেন ও জীববৈচিত্র্য সংরক্ষণ সকলে একযোগে কাজ করার বিষয়ে ঐক্যমত হন।

এএফডি'র অর্থায়নে  বন অধিদপ্তর ও আইইউসিএন কর্তৃক বাস্তবায়নাধীন Conservation and Restoration Initiatives in the Sundarbans...
20/05/2026

এএফডি'র অর্থায়নে বন অধিদপ্তর ও আইইউসিএন কর্তৃক বাস্তবায়নাধীন Conservation and Restoration Initiatives in the Sundarbans region(CRIS) প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবদুল আউয়াল মিন্টু এমপি. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম, এমপি. অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী, প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ বিপাশা এস হোসেন, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, আইইউসিএন, বাংলাদেশ ও মিজ সিসিলিয়া কোর্তেসে, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ফর বাংলাদেশ, এএফডি। এছাড়া, কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরসহ অন্যান্য দপ্তর/সংস্থার সম্মানিত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

17/05/2026

A slow loris was rescued from the locality of Dighinala and released in the nature by forest department.


আজ ১৬ মে, ২০২৬ তারিখ রাঙ্গামাটি অঞ্চলের অধীন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের অধিক্ষেত্রাধীন দিঘীনালা উপজেলার উদাল বা...
16/05/2026

আজ ১৬ মে, ২০২৬ তারিখ রাঙ্গামাটি অঞ্চলের অধীন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের অধিক্ষেত্রাধীন দিঘীনালা উপজেলার উদাল বাগান এলাকায় একটা লজ্জাবতী বানর উদ্ধার করা হয়। বানরটি লোকালয়ে চলে আসায় এলাকাবাসী বানরটিকে আটক করেছিল । খবর পেয়ে নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা ও স্টাফ সহ বানরটিকে উদ্ধার করে প্রাথমিক সেবা ও চিকিৎসা শেষে সহকারী কমিশনার ভূমি দীঘিনালা উপজেলা, সহ পার্শ্ববর্তী প্রাকৃতিক বনাঞ্চল নৌকাছড়া এলাকায় অবমুক্ত করা হয়। লজ্জাবতী বানরটি সুস্থ আছে।

টাঙ্গাইল বন বিভাগ কর্তৃক অবৈধ করাতকলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হওয়ায় কয়েকজন চিহ্নিত কাঠ ব্যবসায়ী টাঙ্গাইল ও ময়মন...
15/05/2026

টাঙ্গাইল বন বিভাগ কর্তৃক অবৈধ করাতকলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হওয়ায় কয়েকজন চিহ্নিত কাঠ ব্যবসায়ী টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার সীমানায় অবৈধ করাতকল স্থাপন করার সংবাদ পেয়ে গতকাল ১৪/০৫/২০২৬ খ্রিঃ তারিখে টাঙ্গাইল বন বিভাগ ও ময়মনসিংহ বন বিভাগ একটি যৌথ অভিযান পরিচালনা করে।

রসূলপুর রেঞ্জাধীন সদর বিটে অবস্থিত অবৈধ করাতকলের বিরুদ্ধে মুক্তাগাছা উপজেলা প্রশাসন এবং বন বিভাগ মোবাইল কোর্ট পরিচালনা করেন। উক্ত অভিযানে জনাব লুবনা আহমেদ লুনা, সহকারী কমিশনার ভূমি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুক্তাগাছা উপজেলা উপস্থিত ছিলেন। এ সময় জনাব মো: রাব্বি রায়হান, সহকারী বন সংরক্ষক, রেঞ্জ কর্মকর্তা জাতীয় উদ্যান সদর রেঞ্জ , টাঙ্গাইল বন বিভাগ, জনাব মোকরুল ইসলাম আকন্দ, রেঞ্জ অফিসার, রসূলপুর রেঞ্জ, ময়মনসিংহ বন বিভাগ সহ
টাঙ্গাইল বন বিভাগ ও ময়মনসিংহ বন বিভাগের বিভিন্ন রেঞ্জ ও বিটের কর্মকর্তা ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে রাজাবাড়ী বাজার সংলগ্ন কাঠবওলা এলাকায় জনাব ভাসানী আকন্দ এর অবৈধ করাতকল উচ্ছেদ করে চেইন, হুইল, প্লেট, জেনারেটর, ব্লেডসহ অন্যান্য যন্ত্রাপাতি জব্দ করা হয়।

Address

Bon Bhaban, Plot # E8 B2, Agargaon
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801999000042

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Forest Department posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Forest Department:

Share