IAB Dhaka Mohanagor Uttar

IAB Dhaka Mohanagor Uttar ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের অফিসিয়াল পেইজ

অসুস্থ নগর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশকে দেখতে গেলেন আতিকুর রহমান মুজাহিদইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা...
05/09/2026

অসুস্থ নগর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশকে দেখতে গেলেন আতিকুর রহমান মুজাহিদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ ঠান্ডাজনিত কারণে জ্বরে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধ সেবন করছেন।

তার অসুস্থতার সংবাদ পেয়ে তাকে দেখতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে পীর সাহেব চরমোনাই মনোনীত মেয়র প্রার্থী আতিকুর রহমান মুজাহিদ।

এ সময় আতিকুর রহমান মুজাহিদ তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন, পাশে কিছু সময় অবস্থান করেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহকারী দপ্তর সম্পাদক মাওলানা খালিদ বিন আকবর; ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের প্রকাশনা সম্পাদক আব্দুল হান্নান ও অর্থ সম্পাদক মাওলানা শাহজালাল; ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ও ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. নাজিম উদ্দিন এবং পল্লবী থানা মুজাহিদ কমিটির সেক্রেটারি মো. আবুল হোসেন।

সাক্ষাৎ শেষে উপস্থিত নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশের দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন।

মহান আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থতা দান করে পুনরায় দ্বীনি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে ফিরে আসার তাওফিক দান করুন। আমিন।

05/09/2026

ঢাকা মহানগর উত্তরকে একটি আধুনিক ও বসবাসযোগ্য মডেল নগরী হিসেবে গড়ে তুলতে চাই।।
আলহাজ্ব ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ।

জনপ্রত্যাশা পূরণে শরীয়াভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত নগর সম্মেলনে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশে ঢাকা মহানগর উত্তরের ২০২৭-২৮ সেশনের নবনির্বাচিত সভাপতি ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ।

্মেলন
#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ_ঢাকা_মহানগর_উত্তর
#ইসলামী_শরিয়াহ
#শরিয়াহভিত্তিক_রাষ্ট্র

https://www.facebook.com/share/p/14xHya1HQgs/
05/09/2026

https://www.facebook.com/share/p/14xHya1HQgs/

ঘুষ, দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত বাংলাদেশ গড়াই জুলাই গণ-অভ্যুত্থানের মূল স্পিরিট
‎—ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ বলেছেন, “জুলাই-আগস্টের রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থান কেবল সরকার পরিবর্তন কিংবা ক্ষমতার পালাবদলের আন্দোলন ছিল না; এটি ছিল শোষণ, বঞ্চনা, স্বৈরাচার ও দুর্নীতির জাঁতাকল থেকে মুক্ত হয়ে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। শত শত শহীদের রক্ত এবং হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই গণ-অভ্যুত্থানের মূল চেতনা হলো-এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি এবং কৃষক ও ভোক্তাদের জিম্মি করা সিন্ডিকেটের কোনো স্থান থাকবে না।”

‎তিনি বলেন, “দীর্ঘদিন ধরে রাষ্ট্র ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিস্তার লাভ করা দুর্নীতি এবং কৃত্রিম বাজার সিন্ডিকেট আমাদের জাতীয় অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী করে তোলা, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং সরকারি সেবা পেতে ঘুষ দিতে বাধ্য করা—এসবই পুরোনো শোষণমূলক ব্যবস্থার ভিন্ন ভিন্ন রূপ। আমরা যদি বাজারব্যবস্থা থেকে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে ঘুষ ও দুর্নীতি নির্মূল করতে না পারি, তাহলে শহীদদের রক্তে অর্জিত জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে।”

‎গতকাল ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের দিনব্যাপী
‎মাসিক ও যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মুফতি অলিউল্লাহ, অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মাওলানা তাজুল ইসলাম, ডা. মুজিবুর রহমান, মুফতি ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তফা আল মামুন মনির, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুফতি নিজাম উদ্দিন, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, মুফতি মুস্তাফিজুর রহমান, মুফতি মাছউদুর রহমান এবং আরমান হোসাইন প্রমুখ।

‎সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ আরও বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার থেকে কৃত্রিম সিন্ডিকেট ও চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। সিটি করপোরেশনে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া প্রশাসককে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি সরকারি দপ্তরগুলোকে ঘুষ, দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত করে জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।”

‎তিনি আরও বলেন, “বিগত সময়ে সংঘটিত সব আর্থিক অপরাধ, অর্থ পাচার ও দুর্নীতির নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের সর্বস্তরে জবাবদিহি, সুশাসন ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের বৈষম্যবিরোধী ও ন্যায়ভিত্তিক চেতনাকে ধারণ করে একটি স্বনির্ভর, স্বচ্ছ, মানবিক ও সাম্যপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এখন আমাদের প্রধান লক্ষ্য ও জাতীয় দায়িত্ব।”

https://www.facebook.com/share/p/1Cxn2CTWEF/
05/09/2026

https://www.facebook.com/share/p/1Cxn2CTWEF/

‘ঘু/ষ ও দু/র্নীতি নির্মূল করতে না পারলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে’ | our islam 24

‎ঘুষ, দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত বাংলাদেশ গড়াই জুলাই গণ-অভ্যুত্থানের মূল স্পিরিট ‎—ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর‎‎ইসলা...
05/09/2026

‎ঘুষ, দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত বাংলাদেশ গড়াই জুলাই গণ-অভ্যুত্থানের মূল স্পিরিট
‎—ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ বলেছেন, “জুলাই-আগস্টের রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থান কেবল সরকার পরিবর্তন কিংবা ক্ষমতার পালাবদলের আন্দোলন ছিল না; এটি ছিল শোষণ, বঞ্চনা, স্বৈরাচার ও দুর্নীতির জাঁতাকল থেকে মুক্ত হয়ে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। শত শত শহীদের রক্ত এবং হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই গণ-অভ্যুত্থানের মূল চেতনা হলো-এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি এবং কৃষক ও ভোক্তাদের জিম্মি করা সিন্ডিকেটের কোনো স্থান থাকবে না।”

‎তিনি বলেন, “দীর্ঘদিন ধরে রাষ্ট্র ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিস্তার লাভ করা দুর্নীতি এবং কৃত্রিম বাজার সিন্ডিকেট আমাদের জাতীয় অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী করে তোলা, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং সরকারি সেবা পেতে ঘুষ দিতে বাধ্য করা—এসবই পুরোনো শোষণমূলক ব্যবস্থার ভিন্ন ভিন্ন রূপ। আমরা যদি বাজারব্যবস্থা থেকে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে ঘুষ ও দুর্নীতি নির্মূল করতে না পারি, তাহলে শহীদদের রক্তে অর্জিত জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে।”

‎গতকাল ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের দিনব্যাপী
‎মাসিক ও যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মুফতি অলিউল্লাহ, অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মাওলানা তাজুল ইসলাম, ডা. মুজিবুর রহমান, মুফতি ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তফা আল মামুন মনির, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুফতি নিজাম উদ্দিন, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, মুফতি মুস্তাফিজুর রহমান, মুফতি মাছউদুর রহমান এবং আরমান হোসাইন প্রমুখ।

‎সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ আরও বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার থেকে কৃত্রিম সিন্ডিকেট ও চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। সিটি করপোরেশনে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া প্রশাসককে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি সরকারি দপ্তরগুলোকে ঘুষ, দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত করে জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।”

‎তিনি আরও বলেন, “বিগত সময়ে সংঘটিত সব আর্থিক অপরাধ, অর্থ পাচার ও দুর্নীতির নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের সর্বস্তরে জবাবদিহি, সুশাসন ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের বৈষম্যবিরোধী ও ন্যায়ভিত্তিক চেতনাকে ধারণ করে একটি স্বনির্ভর, স্বচ্ছ, মানবিক ও সাম্যপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এখন আমাদের প্রধান লক্ষ্য ও জাতীয় দায়িত্ব।”

‎বার্তা প্রেরক

‎মুফতি মো. মাছউদুর রহমান
‎প্রচার সম্পাদক
‎ইসলামী আন্দোলন বাংলাদেশ
‎ঢাকা মহানগর উত্তর

আজ ৪ সেপ্টেম্বর"২৬  শুক্রবার সকাল ১০ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এর ২০২৬-২৮ সেশনের মজলিসে আমেলার প্রথম...
04/09/2026

আজ ৪ সেপ্টেম্বর"২৬ শুক্রবার সকাল ১০ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এর ২০২৬-২৮ সেশনের মজলিসে আমেলার প্রথম মাসিক বৈঠকে বিগত ২০২৬-২৭ সেশনের দায়িত্ব ও সকল ডকুমেন্ট হস্তান্তর করেন সাবেক সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে মাসউদ নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ এর কাছে।
বৈঠকে নগর আমেলার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ ৪ সেপ্টেম্বর"২৬  শুক্রবার সকাল ১০ টা হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এর ২০২৬-২৮ সেশনের মজলিসে আমেলার প্...
04/09/2026

আজ ৪ সেপ্টেম্বর"২৬ শুক্রবার সকাল ১০ টা হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এর ২০২৬-২৮ সেশনের মজলিসে আমেলার প্রথম মাসিক বৈঠক রাজধানীর ভাটারাস্থ সাঈদনগর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।

নগর সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম নাঈমের সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ ।

বৈঠকে নগর আমেলার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত আছেন।

03/09/2026

কুরআন-সুন্নাহর আলোকে একটি শরিয়াহভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেই ছাড়ব ইনশাআল্লাহ।
অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ।

জনপ্রত্যাশা পূরণে শরীয়াভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত নগর সম্মেলনে সভাপতির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ।

্মেলন
#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ_ঢাকা_মহানগর_উত্তর
#ইসলামী_শরিয়াহ
#শরিয়াহভিত্তিক_রাষ্ট্র

02/09/2026

২৬-এর নির্বাচনে আমেরিকার কাছে বিক্রি হয়ে যায় কিছু নামধারী ইসলামী দল।
মুফতি রেজাউল করীম আবরার

জনপ্রত্যাশা পূরণে শরীয়াভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত নগর সম্মেলনে বিশেষ অতিথি'র গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ-এর সেক্রেটারি জেনারেল তরুণ আলেমেদ্বীন মুফতি রেজাউল করীম আবরার।

্মেলন
#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ_ঢাকা_মহানগর_উত্তর
#ইসলামী_শরিয়াহ
#শরিয়াহভিত্তিক_রাষ্ট্র Part 4

Address

55/B, Noakhali Tower
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when IAB Dhaka Mohanagor Uttar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to IAB Dhaka Mohanagor Uttar:

Shortcuts

Share