ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট Official page of Islami Chhatra Andolan Bangladesh Dhaka Polytechnic Institute Branch.

আল্লাহকে পাওয়ার অজস্র পথ আছে,
এর মধ্যে আমি প্রেমকেই বেছে নিলাম।
-মাওলানা জালালুদ্দিন রুমী।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর নবগঠিত কমিটিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা...
21/08/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর নবগঠিত কমিটিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন।

19/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ আগস্ট রোজ শুক্রবার দুপুর ২ টা থেকে ঐতিহাসিক শহিদ উসমান হাদী চত্বরে ❝ছাত্র সমাবেশ❞ সফল হোক।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর নগর সম্মেলন সফল হোক।
18/08/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর নগর সম্মেলন সফল হোক।

বেসরকারি শিক্ষক নিয়োগ এনটিআরসিএ থেকে সরিয়ে ব্যবস্থাপনা কমিটির হাতে ন্যস্ত করার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহ...
13/08/2026

বেসরকারি শিক্ষক নিয়োগ এনটিআরসিএ থেকে সরিয়ে ব্যবস্থাপনা কমিটির হাতে ন্যস্ত করার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মানবন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর।

সর্বস্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা প্রবর্তন, আদর্শিক ব্যক্তিগঠন ও শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে হোক নবজাগরণ"প্রতিষ্ঠাবা...
08/08/2026

সর্বস্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা প্রবর্তন, আদর্শিক ব্যক্তিগঠন ও শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে হোক নবজাগরণ

"প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ"
২৮ আগস্ট-২৬
শুক্রবার, দুপুর ২টা

শহীদ ওসমান হাদী চত্ত্বর
শাহবাগ, ঢাকা

প্রধান অতিথি:
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
(পীর সাহেব চরমোনাই) আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

সভাপতি:
মুনতাছির আহমাদ
কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

আমাদেরকে সাথে পেতে
website: www.chhatraandolan.org
online library: www.iscalibrary.com
e-mail: [email protected]
fb page: www.fb.com/icabd91
twitter: www.twitter.com/icabd91
instagram: www.instagram.com/icabd_91
YouTube-(ICABD): www.youtube.com/icabd91

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET), গাজীপুর-এর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর...
05/08/2026

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET), গাজীপুর-এর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
কেন্দ্রীয় কারিগরি শিক্ষা বিভাগ

ছাত্রদল ও ছাত্রশিবিরের সন্ত্রাসী হামলা ও সহিংসতার তীব্র নিন্দাক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি বন্ধ করতে হবে-ইসলামী ছাত্র আন...
04/08/2026

ছাত্রদল ও ছাত্রশিবিরের সন্ত্রাসী হামলা ও সহিংসতার তীব্র নিন্দা

ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি বন্ধ করতে হবে
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে সংঘটিত হামলা, সংঘর্ষ ও সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি রাইসুল ইসলামসহ দায়িত্বশীল কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, ছাত্রশিবির কর্তৃক ঢাকা আলিয়ার হলে দায়িত্বশীল নেতাকর্মীদের রুম ভাঙচুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষ ও হামলার ঘটনায় সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আজ ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার বিকেলে এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, শিক্ষাঙ্গন জ্ঞানচর্চা, নৈতিকতা ও সুস্থ রাজনৈতিক বিকাশের স্থান। সেখানে হামলা, সন্ত্রাস, দখলদারিত্ব ও অস্ত্রের ঝনঝনানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সাম্প্রতিক কর্মকাণ্ডে যে হামলা, সহিংসতা ও সংঘাতের চিত্র দেখা যাচ্ছে, তা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ভিন্নমতকে যুক্তি ও আদর্শের মাধ্যমে মোকাবিলা না করে শক্তি প্রদর্শন ও হামলার পথ বেছে নেয়া ছাত্ররাজনীতির নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে।

তারা বলেন, জুলাই-পরবর্তী সময়ে শিক্ষার্থীরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মতপ্রকাশের উন্মুক্ত ক্যাম্পাস প্রত্যাশা করেছিল। কিন্তু ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাঙ্গনে সংঘর্ষ, হামলা ও অস্ত্রের মহড়ার ঘটনা সেই প্রত্যাশাকে হতাশ করেছে। অতীতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নির্যাতনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, তাদের কাছ থেকে শিক্ষার্থীরা ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিল; কিন্তু একই ধরনের আধিপত্যবাদী ও সহিংস আচরণের পুনরাবৃত্তি অত্যন্ত উদ্বেগজনক।

নেতৃবৃন্দ বলেন, ছাত্ররাজনীতি হতে হবে শিক্ষার্থীদের অধিকার, নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে। হামলা, ভয়ভীতি, অস্ত্রের ঝনঝনানি ও পেশিশক্তির মাধ্যমে ক্যাম্পাস নিয়ন্ত্রণের অপচেষ্টা বন্ধ করতে হবে।

তারা অবিলম্বে সকল হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সকল ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানান, ক্যাম্পাসে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

04/08/2026

ফিরে দেখা জুলাই
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

৩১ জুলাই ২০২৬ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত "ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলন-২০২৬" এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট...
02/08/2026

৩১ জুলাই ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত "ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলন-২০২৬" এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মুহাঃ জাবের হাওলাদার।

Address

Gulistan/Gazipur Road
Dhaka
TEJGAONINDUSTRIALAREA,DHAKA-1207

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট:

Shortcuts

Share