BSCIC

BSCIC শিল্প সমৃদ্ধ প্রতিযোগিতায় সক্ষম শিল্পের বিকাশ, দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র‍্য নিরসন।

03/09/2026

পাঠ্যবইয়ের জ্ঞান থেকে বাস্তব জীবনের সফলতা! 🐝

পাঠ্যবই থেকে অনুপ্রাণিত হয়ে এবং বিসিক-এর সহায়তায় মোসাদ্দেক হোসেন গড়ে তুলেছেন 'মোসাদ্দেক বি ফার্ম'। একসময়ের সাধারণ শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থী আজ নিজেই একজন সফল উদ্যোক্তা এবং প্রশিক্ষক। শত শত তরুণকে পথ দেখানো এই অদম্য তরুণের সফলতার গল্পটি দেখুন ভিডিওতে। 👇

#সফলতার_গল্প #উদ্যোক্তা

"বিসিক টেবিল মেলায় অংশ নেয়ার জন্য CMSME উদ্যোক্তাদের নিকট থেকে আবেদন আহবান"বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিস...
03/09/2026

"বিসিক টেবিল মেলায় অংশ নেয়ার জন্য CMSME উদ্যোক্তাদের নিকট থেকে আবেদন আহবান"

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) -এর তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ে আগামী ১৬ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী 'বিসিক টেবিল মেলা-২০২৬' (চামড়া এবং চামড়াজাত পণ্য) অনুষ্ঠিত হবে।

উক্ত মেলায় মোট ৬০টির মতো স্টল থাকবে। সেই স্টলসমূহের জন্য আগ্রহী Cottage, Micro, Small & Medium Enterprises (CMSME) খাতের উদ্যোক্তাদের থেকে আগামী ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকাল ৩টার মধ্যে আবেদনপত্র প্রদানের জন্য আহবান করা হচ্ছে। আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্র:
📷 ছবি
📄 জাতীয় পরিচয়পত্র (NID)
📜 Tax Identification Number (TIN)
📜 Trade License
📃 প্রযোজ্য ক্ষেত্রে বিসিক নিবন্ধন
🎓 প্রযোজ্য ক্ষেত্রে বিসিকের কার্যালয় থেকে প্রাপ্ত প্রশিক্ষণ সার্টিফিকেট

💰 স্টল ফি
🗳️ বিসিক নিবন্ধিত হলে, ৩,৫০০/= (তিন হাজার পাঁচশত টাকা মাত্র)
🪪 অন্যথায়, ৫,০০০/= (পাঁচ হাজার টাকা মাত্র)

📑 উদ্যোক্তাদের পণ্য যাচাইয়ের সময়
আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর তারিখে, প্রতিদিন সকাল ৯:৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত আবেদনকারী উদ্যোক্তাগণের পণ্যের মান যাচাই ও বাছাই করা হবে।

⏳ পে-অর্ডার জমাদানের সময়সীমা
শুধু 'নির্বাচিত' উদ্যোক্তাগণ স্টল বুঝে নেওয়ার পূর্বে পে-অর্ডার জমা দিবেন

📄 আবেদন ফর্মের লিংক
https://bscic.gov.bd/pages/static-pages/6922dcef933eb65569e12d0b

বিস্তারিত জানতে যোগাযোগ করুন বিসিকের তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ের ৭ম তলায় অবস্থিত বিপণন বিভাগে, কক্ষ নং - ৭০১৪। এছাড়াও যোগাযোগের জন্য মোবাইল নম্বর:
(i) 01960676865
জনাব শেফালী খাতুন
মহাব্যবস্থাপক, বিপণন বিভাগ
(ii) 01717250807
জনাব ইরতিজা আহমেদ সালমান
উপব্যবস্থাপক, বিপণন বিভাগ
(iii) 01757543986
জনাব জিয়াউল হক জিহাদ
বিপণন বিশ্লেষক, বিপণন বিভাগ
(iv) 01749384407
জনাব ফেরদৌসি সুলতানা
মান নিয়ন্ত্রণ কর্মকর্তা, বিপণন বিভাগ

সময় বাকি ৫ দিন!


03/09/2026

হ্যালো উদ্যোক্তাগণ,
আপনি কি বিসিক মেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন?
🙆‍♂️ এই মাসেই আসছে 🙆‍♂️
STAY Connected.....

একটি গ্রাম, একটি পণ্য—ফিরিয়ে আনবো হারিয়ে যাওয়া ঐতিহ্যআধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা এই প্রাচীন শিল্পকে নতুন প্রজন্মের ...
03/09/2026

একটি গ্রাম, একটি পণ্য—ফিরিয়ে আনবো হারিয়ে যাওয়া ঐতিহ্য

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা এই প্রাচীন শিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বিভিন্ন কারিগরদের জীবন-জীবিকাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বিসিক জেলা কার্যালয়, দিনাজপুর কাজ করে যাচ্ছে।

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত “একটি গ্রাম, একটি পণ্য” ধারণাকে সামনে রেখে আমরা প্রতিটি গ্রামের নিজস্ব ঐতিহ্য ও সম্ভাবনাকে খুঁজে বের করে তা দেশ-বিদেশের বাজারে পৌঁছে দিতে চেষ্টা করছি।

এই সকল নান্দনিক শিল্পকর্মগুলো শুধু পণ্য নয়; এগুলো আমাদের শেকড়, আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়।
“একটি গ্রাম, একটি পণ্য”—ঐতিহ্যকে বাঁচিয়ে, বিভিন্ন সম্ভাবনাকে কাজে লাগিয়ে, সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দিনাজপুর।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় রুগ্ন/ বন্ধ  শিল্প চালুকরণ ও সাতক্ষীরা জেলা প্...
02/09/2026

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় রুগ্ন/ বন্ধ শিল্প চালুকরণ ও সাতক্ষীরা জেলা প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা কমিটির ৩৭ তম সিদ্ধান্ত ( বকেয়া পাওনা আদায়, অবকাঠামো নির্মাণ কাজ দ্রুত শেষ করে শিল্পপণ্য উৎপাদনে যাওয়া, রুগ্ন/ বন্ধ শিল্প চালুকরণ) বাস্তবায়নে অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি: তারিখ বিকাল ০৩.০০ ঘটিকায় বিসিক শিল্পনগরী, সাতক্ষীরায় শিল্পমালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি বিসিক শিল্পনগরী ,সাতক্ষীরার কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ০২ টি বৃক্ষ (ফলজ ও ঔষধি) রোপন করেন জনাব কাউসার আজিজ, জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোদয়। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জনাব গৌরব দাস, উপব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, সাতক্ষীরা। জনাব নাফিউল ইসলাম,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট , জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা। জনাব পিযুষ কুমার ঘোষ, প্রমোশন কর্মকর্তা, জনাব মো: আনোয়ারুল ইসলাম, প্রমোশন কর্মকর্তা,বিসিক জেলা কার্যালয়, সাতক্ষীরা। জনাব অর্নব কুমার ঘোষ, শিল্পনগরী কর্মকর্তা, বিসিক শিল্পনগরী কার্যালয়, সাতক্ষীরা ।জনাব জি এম নুর ইসলাম মিনি, সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাব ও পরিচালক সাতক্ষীরা চেম্বার অব কমার্স। জনাব জি এম নাজমুস সাকিব, সভাপতি, নাসিব, সাতক্ষীরা। জনাব প্রিয়াংকা বিশ্বাস, সম্মানিত নারী সদস্য, জেলা প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা কমিটি,সাতক্ষীরা।এছাড়াও বিসিক শিল্পনগরী সাতক্ষীরার মালিক সমিতির সভাপতি এবং শিল্পনগরীর বিভিন্ন শিল্পমালিকগণ। উক্ত সভায় শিল্পমালিকগণকে রুগ্ন / বন্ধ শিল্প দ্রুত চালুর জন্য বিভিন্ন মেয়াদে সময় প্রদান, শিল্প প্রতিষ্ঠান সমূহের বকেয়া পাওনা পরিশোধে সময় বিভিন্ন মেয়াদে প্রদান করেন। উক্ত সময়ের মধ্যে বকেয়া পাওনা পরিশোধ না করলে পিডিআর অ্যাক্ট-১৯১৩ অনুযায়ী মামলা এবং নির্মাণাধীন শিল্প প্রতিষ্ঠানকে দ্রুত নির্মাণ কাজ শেষ করার পরামর্শ প্রদান ও বিভিন্ন মেয়াদে সময় প্রদান এবং দ্রুত সময়ের মধ্যে শিল্পপণ্য উৎপাদন করার নির্দেশনা প্রদান করা হয়। পরিশেষে, সভায় উপস্থিত বিভিন্ন শিল্প ইউনিটের মালিকগণ দ্রুতই নির্দেশনা বাস্তবায়ন করবেন মর্মে জানিয়েছেন।

বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (শিল্প) নির্বাচন নীতিমালা, ২০২৬ অনুযায়ী "সিআইপি (শিল্প)-২০২৬” নির্বাচনের লক্ষ্যে বৃহৎ (উৎ...
02/09/2026

বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (শিল্প) নির্বাচন নীতিমালা, ২০২৬ অনুযায়ী "সিআইপি (শিল্প)-২০২৬” নির্বাচনের লক্ষ্যে বৃহৎ (উৎপাদন ও সেবা), মাঝারি (উৎপাদন ও সেবা), ক্ষুদ্র (উৎপাদন ও সেবা), উদীয়মান প্রযুক্তিনির্ভর শিল্প, হাইটেক শিল্প, লজিস্টিকস খাত, পর্যটন শিল্প, মাইক্রো ও কুটির শিল্প-এর আওতাভুক্ত কোনো একক শিল্প প্রতিষ্ঠানের স্বত্বাধিকারি, লিমিটেড কোম্পানির ক্ষেত্রে চেয়ারম্যান অথবা কোম্পানী পরিচালনা পর্ষদ কর্তৃক যথাযথভাবে মনোনীত কোন উদ্যোক্তা পরিচালক এবং পার্টনারশীপ ফার্মের ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অংশীদার এর নিকট হতে নির্ধারিত ফরমে আবেদন আহবান করা যাচ্ছে।

Deadline 30-09-2026

02/09/2026

"বিসিকের ই-কমার্স প্লাটফর্ম নিয়ে সভা"

আজ ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, রোজ বুধবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) -এর তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ে বিকালে চেয়ারম্যান মহোদয়, জনাব বেনজীর আহমেদ টিটোর সভাপতিত্বে বিসিকের ই-কমার্স প্লাটফর্ম নিয়ে একটা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিসিকের বিভিন্ন দপ্তর থেকে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্লাটফর্মের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়।


বিসিক, রাজশাহী। এক গ্রাম, এক পণ্য—ফিরিয়ে আনবো হারিয়ে যাওয়া ঐতিহ্যঐতিহ্যবাহী মৃৎশিল্পে স্বাবলম্বী চারঘাটের ঝিকরারাজশাহীর ...
02/09/2026

বিসিক, রাজশাহী।

এক গ্রাম, এক পণ্য—ফিরিয়ে আনবো হারিয়ে যাওয়া ঐতিহ্য

ঐতিহ্যবাহী মৃৎশিল্পে স্বাবলম্বী চারঘাটের ঝিকরা

রাজশাহীর চারঘাট উপজেলার ঝিকরা এলাকায় প্রায় ১০টি পরিবার পারিবারিক শ্রমের মাধ্যমে মাটি দিয়ে তৈরি করছে নান্দনিক আসবাবপত্র ও গৃহসজ্জাসামগ্রী। ঐতিহ্যবাহী এ মৃৎশিল্প একদিকে আমাদের লোকজ সংস্কৃতিকে ধারণ করছে, অন্যদিকে সৃষ্টি করছে কর্মসংস্থান ও আয়ের সুযোগ।
ঐতিহ্য বাঁচুক, স্থানীয় শিল্প এগিয়ে যাক—সমৃদ্ধ হোক গ্রামীণ অর্থনীতি।

এক গ্রাম, এক পণ্য—ফিরিয়ে আনবো হারিয়ে যাওয়া ঐতিহ্যআমাদের মাটি শুধু ফসল ফলায় না—এই মাটিই যুগ যুগ ধরে জন্ম দিয়েছে শিল্প, সং...
02/09/2026

এক গ্রাম, এক পণ্য—ফিরিয়ে আনবো হারিয়ে যাওয়া ঐতিহ্য

আমাদের মাটি শুধু ফসল ফলায় না—এই মাটিই যুগ যুগ ধরে জন্ম দিয়েছে শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের। সেই ঐতিহ্যেরই এক অনন্য অংশ গোদাগাড়ী, রাজশাহীর মৃৎশিল্প।

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা এই প্রাচীন শিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মৃৎশিল্পীদের জীবন-জীবিকাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বিসিক জেলা কার্যালয়, রাজশাহী কাজ করে যাচ্ছে।

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত “এক গ্রাম, এক পণ্য” ধারণাকে সামনে রেখে আমরা চাই—প্রতিটি গ্রামের নিজস্ব ঐতিহ্য ও সম্ভাবনাকে খুঁজে বের করে তা দেশ-বিদেশের বাজারে পৌঁছে দিতে।

একটি মাটির হাঁড়ি, কলস, পুতুল কিংবা নান্দনিক মাটির ওশিল্পকর্ম—এসব শুধু পণ্য নয়; এগুলো আমাদের শেকড়, আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়।

“এক গ্রাম, এক পণ্য”—ঐতিহ্যকে বাঁচিয়ে, সম্ভাবনাকে কাজে লাগিয়ে, সমৃদ্ধির পথে এগিয়ে যাবে রাজশাহী।

Address

398, Tejgaon Industrial Area
Dhaka
1208

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when BSCIC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share