তারানগর ইউনিয়ন-Taranagar Union

তারানগর ইউনিয়ন-Taranagar Union এ সমাজকে এগিয়ে নিতে শিক্ষা, স্বস্থ্য ও নাগরিক সকল সেবা বিলিয়ে দিতেই আমাদের অঙ্গীকার।

কেরানীগঞ্জ উপজেলা বাসীর জন্য দারুণ সু-খবর।ঘাটারচর সংলগ্ন মধ্যেরচর মেইনরোডে ইবনে সিনা হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প।
02/08/2026

কেরানীগঞ্জ উপজেলা বাসীর জন্য দারুণ সু-খবর।
ঘাটারচর সংলগ্ন মধ্যেরচর মেইনরোডে ইবনে সিনা হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প।

তারানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী সম্ভাব্য চেয়ারম্যান পদের প্রার্থী। পর্ব-০৩.তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্য...
19/06/2026

তারানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী সম্ভাব্য চেয়ারম্যান পদের প্রার্থী। পর্ব-০৩.

তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে তারানগর ইউনিয়ন কেএকটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে পরিবর্তন করতে চান।

তারানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী সম্ভাব্য চেয়ারম্যান পদের প্রার্থী। পর্ব-০২. #হাজী মো: সাইফুল ইসলামআহবায়ক, ...
14/06/2026

তারানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী সম্ভাব্য চেয়ারম্যান পদের প্রার্থী। পর্ব-০২.

#হাজী মো: সাইফুল ইসলাম
আহবায়ক, কেরাণীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদল।

বর্তমানে তিনি কেরাণীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের আহবায়ক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন সমাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছেন।
তাছাড়া তিনি তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে তারানগর ইউনিয়ন কে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে পরিবর্তন করতে চান।

তারানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী সম্ভাব্য চেয়ারম্যান পদের প্রার্থী। পর্ব-০১.👉মো: আশরাফ উদ্দিন ফারুকী বিএসসি...
12/06/2026

তারানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী সম্ভাব্য চেয়ারম্যান পদের প্রার্থী। পর্ব-০১.

👉মো: আশরাফ উদ্দিন ফারুকী
বিএসসি (অনার্স), ঢাকা বিশ্ববিদ্যালয়।

বর্তমানে তিনি তারানগর ইউনিয়ন বিএনপি দলে সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন সমাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছেন।

তাছাড়া তিনি তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে তারানগর ইউনিয়ন কে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে পরিবর্তন করতে চান।
তারানগর ইউনিয়ন(Taranagar Union) এর শিক্ষা,স্বাস্থ্য ও নাগরিক সকল সেবার মান উন্নয়ন সহ জনগণের সকল সেবা চাহিবার মাত্র ই যেন পাওয়া যায় এমন একটি ব্যবস্থা চালু করতে চান।

মাদক মুক্ত সমাজ গড়ারই তার একমাত্র লক্ষ।
তরুণ প্রজন্মের জন্য প্রতিটি এলাকায় শিক্ষা ও সুন্দর সমাজ গড়ার প্রত্যাশা করেন।

ইউনিয়নের সকল শিক্ষিত বেকারদের কর্মসংস্থান ও উচ্চ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করার প্রত্যাশা করেন।

সবশেষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এসএসসি পরিক্ষা তো শেষ হবার পথে।আপনি কি চিন্তা করছেন আপনার সন্তানের উন্নত পড়াশোনার জন্য? 'হ্যা' সচেতন অভিভাবক হিসেবে আপনা...
19/05/2026

এসএসসি পরিক্ষা তো শেষ হবার পথে।
আপনি কি চিন্তা করছেন আপনার সন্তানের উন্নত পড়াশোনার জন্য?
'হ্যা' সচেতন অভিভাবক হিসেবে আপনাকেই চিন্তা করতে হবে আপনার সন্তানের জন্য কোন বিষয়টি ভালো।
প্রিয় এসএসসি পরিক্ষার্থীরা তোমরা তোমাদের পরিক্ষার পর অবসর সময়টাকে কিভাবে কাটাবে বলে ভাবছো?
👉 বন্ধুদের সাথে আড্ডা দিয়ে?
👉 নাকি নিজেকে আরো বেশি দক্ষ করে গড়ে তুলতে কাজ করবে।
'হ্যা' অপশনটি যদি হয় দক্ষতা অর্জনের
তাহলে এই পোস্ট টি তোমাদের জন্য।
#ইনিস্টিউট_অব_স্কিল_ডেভেলপমেন্ট

এসএসসি পরিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে একটি দারুণ কম্বো কোর্স। যেখানে একটি কোর্সের টাকা দিয়ে ২ টি কোর্স করার সুবর্ণ সুযোগ।
👉 এসএসসি পরিক্ষার্থীদের জন্য বিশেষ কোর্স।
বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি হলেই স্পোকেন ইংলিশ কোর্স সম্পূর্ণ ফ্রি।
👉 তাই আর দেড়ি না করে আজই আপনার আসন কনফার্ম করুন।
👉সীমিত আসনে ভর্তি চলছে।
ভর্তির আপডেট পেতে আমাদের শাখার নাম্বার সমূহে যোগাযোগ করুন।
আটি বাজার শাখা-
যোগাযোগ - ০১৬০১০৩১৯৯২,০১৮৫১০০০৯০৮
কলাতিয়া শাখা-
যোগাযোগ - ০১৮১১৬৫৯৫০৩, ০১৫৮০৩৩২০০২
অথবা সরাসরি শাখা সমূহের অফিসে ভিজিট করে আজই আপনার আসন কনফার্ম করুন।
Page link - https://www.facebook.com/share/14ak4XYJvTf/

লক্ষ্য যখন আকাশ ছোঁয়া, সাফল্য আসবেই! এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর সকল অদম্য মেধাবীদের জন্য দোয়া ও শুভকামনা।—তারানগর ইউ...
20/04/2026

লক্ষ্য যখন আকাশ ছোঁয়া, সাফল্য আসবেই!
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর সকল অদম্য মেধাবীদের জন্য দোয়া ও শুভকামনা।
—তারানগর ইউনিয়ন ✨🎓

আপনার বাচ্চার টিকা কার্ডটি ভালোভাবে যাচাই করুন। এই কার্ডটির সাথে মিলিয়ে দেখুন নির্ধারিত সব টিকা সময়মতো দেওয়া হয়েছে কিনা?...
05/04/2026

আপনার বাচ্চার টিকা কার্ডটি ভালোভাবে যাচাই করুন। এই কার্ডটির সাথে মিলিয়ে দেখুন নির্ধারিত সব টিকা সময়মতো দেওয়া হয়েছে কিনা?কোনো টিকা বাকি থাকলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন, মনে রাখবেন, সময়মতো টিকাদান আপনার শিশুকে অনেক গুরুতর রোগ থেকে সুরক্ষা দেয়।

হাম কী, কেন ও কীভাবে ছড়ায় এবং শিশুরোগ বিশেষজ্ঞ জানাচ্ছেন শিশুর হাম হলে কী করবেন

হাম কী
হাম মূলত ‘রুবেলা’ নামের এক অতিসংক্রামক ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ। উচ্চমাত্রার জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, রক্তবর্ণের চোখ এবং জ্বরের চার দিনের মাথায় মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে র‍্যাশ নিয়ে হাম আবির্ভূত হয়।

রুবেলা ভাইরাসটি শ্বাসনালি দিয়ে শরীরে প্রবেশ করে শিশুর রোগ প্রতিরোধক্ষমতা সাময়িকভাবে নষ্ট করে দেয়। এর ফলে হামে আক্রান্ত হলে শিশু এর বাইরেও নানা রকম ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু দ্বারা সহজে সংক্রমিত হয়।

হামের জটিলতায় আরও যা হতে পারে
হামের জটিলতা হিসেবে পরবর্তী সময়ে প্রায়ই নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া হতে পারে।

এ ছাড়া আক্রান্ত শিশুর শরীরে ভিটামিন এ–এর মজুত মারাত্মকভাবে কমে যায়। এর ফলে শিশুর চোখের পানি কমে যায় বা চোখ শুষ্ক হয়ে যায়, এ থেকে রাতকানা থেকে শুরু করে অন্ধত্ব পর্যন্ত হয়ে যেতে পারে।
হামে আক্রান্ত অনেক শিশুর কানপাকা, মুখে ঘা, মারাত্মক অপুষ্টি, মস্তিষ্কের প্রদাহসহ আরও অনেক রকম জটিলতা দেখা দিতে পারে।

কীভাবে ছড়ায়
হাম খুবই ছোঁয়াচে। হাঁচি, কাশির মাধ্যমে মুহূর্তেই হামের ভাইরাস আক্রান্ত শিশুর কাছ থেকে আশপাশে থাকা অনেক সুস্থ্ শিশুকে আক্রান্ত করতে পারে। এর ফলে এটি এলাকাজুড়ে ছড়াতে পারে।

হামের টিকা
বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে ৫ বছরের কম বয়সী শিশুদের দুবার ‘এমআর’ (মিজলস রুবেলা) টিকা দেওয়া হয়। একবার ৯ মাস বয়সে আর দ্বিতীয়টি ১৫ মাস বয়সে। ২০২৫ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ৫ বছরের কম বয়সী শিশুদের ৮৮ শতাংশ দুই ডোজ ‘এমআর’ টিকা নিয়েছে। তারা প্রায় সারা জীবনের জন্য হামের সংক্রমণ থেকে মুক্ত।

টিকা নেওয়ার পরও হাম হচ্ছে কেন
দুই ডোজ টিকা পাওয়ার পরও কেন আবার হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে? এর কারণ, এখনো অনেক জায়গায় অনেক শিশু এই ‘এমআর’ টিকা পায়নি বা টিকা দেওয়ার জন্য তাকে টিকাকেন্দ্রেই নিয়ে যাওয়া হয়নি; কেউ কেউ একটা নিয়েছে। এর ফলে এসব টিকাবঞ্চিত শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি যেমন বেশি, আক্রান্ত হলে অন্যদের মধ্যে ছড়ানোর আশঙ্কাও অনেক বেশি।

অনেক সময় টিকা প্রাপ্তের শরীরে আশানুরূপ হাম প্রতিরোধক অ্যান্টিবডি তৈরি না হলেও সে পুনরায় হামে আক্রান্ত হতে পারে।

অভিভাবকের করণীয়
কোনো শিশুর জ্বর এবং শরীরে র‍্যাশ দেখা দিলে তা হাম হোক বা না হোক, চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শিশুর শরীরে র‍্যাশ দেখা দেওয়ার দিন থেকে অন্তত পাঁচ দিন অন্যদের কাছ থেকে আলাদা রাখতে হবে।

এ সময় আক্রান্ত শিশুর খাবার, পানীয় ও অন্যান্য স্বাভাবিক পরিচর্যা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিকসহ তাকে পরপর দুই দিন দুটি উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল বয়স অনুযায়ী সঠিক ডোজে খাওয়াতে হবে।

হামে আক্রান্ত শিশুর যদি কোনো বিপদচিহ্ন, যেমন শ্বাসকষ্ট, বারবার বমি, খিঁচুনি বা নিস্তেজ হয়ে পড়া, চোখের মণি ঘোলা হয়ে আসে বা মুখের ভেতর গভীর ঘা থাকে, তাহলে দেরি না করে হাসপাতালে নিতে হবে। সেখানে শিশুকে আলাদা ওয়ার্ডে বা কেবিনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে।

যদি হামে আক্রান্ত কোনো শিশুর দৃষ্টি সমস্যা বা দেখতে অসুবিধা হয়, কিংবা চোখের মণি ঘোলা লাগে, তাহলে ১৪ দিনের মাথায় আরও একটা ভিটামিন এ ক্যাপসুল (মোট ৩টি) দিতে হবে।

সূত্র: প্রথম আলো

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর চূড়ান্ত সময়সূচি
03/04/2026

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর চূড়ান্ত সময়সূচি

Address

Keraniganj
Dhaka
1310

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when তারানগর ইউনিয়ন-Taranagar Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to তারানগর ইউনিয়ন-Taranagar Union:

Shortcuts

Share

Category