Bangladesh Waqf Administration

Bangladesh Waqf Administration Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Waqf Administration, Government Organization, 4 New Eskaton Road, Dhaka.

সরকারি চাকরির নিয়ম অনুযায়ী দীর্ঘ ০১ বছর ০৮ মাস ১১ দিন পর একজন ওয়াক্ফ বান্ধব প্রশাসক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতি:...
31/08/2023

সরকারি চাকরির নিয়ম অনুযায়ী দীর্ঘ ০১ বছর ০৮ মাস ১১ দিন পর একজন ওয়াক্ফ বান্ধব প্রশাসক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতি: সচিব, কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার সাবেক সফল জেলা প্রশাসক ড. খান মো: নুরুল আমিন বদলী হয়ে চলে গেলেন। তিনি সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বদলী হয়েছেন। তিনি তাঁর এই স্বল্প সময়ে ওয়াক্ফ প্রশাসনের উন্নয়নে যেসব যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন, উহার একটি সংক্ষিপ্ত বিবরণ নিম্নে তুলে ধরা হলো:-

০১) স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরণীয়-বরণীয় করার মহান ব্রতে ওয়াক্ফ ভবনের ৪র্থ তলায় একটি “মুজিব কর্নার” স্থাপন করেছেন, যেখানে বঙ্গবন্ধুর ০৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী ও তাঁর লেখা পুস্তকসম্ভারসহ কুরআন-হাদীসের বই-পুস্তক সংরক্ষণ করা হয়েছে। উল্লেখ্য ২৮ মার্চ ২০২২ খ্রি. তারিখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সচিব মহোদয় কর্নারটি শুভ উদ্ভোধন করেন;

০২) ওয়াক্ফ প্রশাসনকে ঢেলে সাজানোর মহান ব্রতে গত ১১.১০.২০২২ খ্রি. তারিখে একটি সেমিনারের আয়োজন করেন। উক্ত সেমিনারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে, সংসদীয় কমিটির সম্মানিত সদস্য ও অন্যান্য সকল মন্ত্রণালয়/বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত থেকে মূল্যবান মতামত ও সুপারিশ পেশ করেন। উল্লেখ্য উক্ত সেমিনারে মান্যবর ওয়াকফ প্রশাসক ড. খান মো: নুরুল আমিন স্যার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে উপস্থাপিত মতামত ও সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে স্মারক নং১৬.০২.০০০০.০০১.২৯.০১৯.২২/২৮৬ তারিখ: ২৪.১০.২০২২ খ্রি.-এ একটি ০৩ স্তর বিশিষ্ট (স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী) কর্মপরিকল্পনা দাখিল করেন;

০৩) চতুর্থ শ্রেণির কর্মচারী যারা ২০-২৫ বছর চাকরি করা সত্ত্বেও পদোন্নতি থেকে বঞ্চিত ছিল, তাদের মধ্যে চাকরি বিধি অনুযায়ী ইতোমধ্যে ০৫ (পাঁচ) জনকে তৃতীয় শ্রেণির পদে পদোন্নতি প্রদান করেছেন এবং এতে ওয়াক্ফ প্রশাসনের কাজে গতিশীলতা ফিরে এসেছে;

০৪) জনবলের স্বল্পতার কারণে ওয়াক্ফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিশেষ করে অংশীজনের সেবাপ্রাপ্তি ব্যাহত হচ্ছিল। এ অবস্থা নিরসনে বিগত দেড় বছরে কয়েক দফায় মোট ৩৭ (সাঁইত্রিশ) টি শূন্য পদে নিয়োগবিধির সকল শর্তপূরণ করে সরাসরি নিয়োগ প্রদান করেছেন;

০৫) মাননীয় প্রধানমন্ত্রী গত ০৮.০২.২০১৫ খ্রি. তারিখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন কালে বিদ্যমান ওয়াক্ফ ভবনকে ২০ তলা পর্যন্ত সম্প্রসারণ করে সেখানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অফিসসমূহ স্থানান্তরের প্রতিশ্রুতি প্রদান করেন। ৫ম তলা পর্যন্ত কাজ শেষে করোনাকালে ভবনের সম্প্রসারণ কাজ বন্ধ ছিল। বর্তমান ওয়াকফ প্রশাসক মহোদয় যোগদানের পর মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতি সর্বোচ্চ গুরুত্ত্ব ও মর্যাদা দিয়ে মন্ত্রণালয়ের সহযোগিতায় নতুন করে ডিপিপি প্রণয়নপূর্বক গণপূর্ত বিভাগের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে ইতোমধ্যে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম তলার কাজ সম্পন্ন করেছেন;

০৬) দীর্ঘদিন যাবত প্যানেল আইনজীবী না থাকায় ওয়াক্ফ সংক্রান্ত মামলা-মোকদ্দমায় যথাযথভাবে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হচ্ছিলনা। সে কারণে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার মাধ্যমে ইতোমধ্যে ০৮ (আট) জনের একটি আইনজীবী প্যানেল প্রস্তুত করা হয়েছে;

০৭) প্রতিদিন ওয়াক্ফ অফিসে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ওয়াক্ফ এস্টেটের সঙ্গে সংশ্লিষ্ট মোতাওয়াল্লী, ওয়াকিফের ওয়ারিশসহ ওয়াক্ফ স্বার্থ সংশ্লিষ্ট অসংখ্য অংশীজন ওয়াক্ফ অফিসে আগমন করেন। তাঁদের সমস্যা মনোযোগ দিয়ে শুনে তা লিপিবদ্ধ করে হয়রানিমুক্তভাবে সেবা প্রদানের লক্ষ্যে সপ্তাহে একদিন গণশুনানীর আয়োজন করেন;

০৮) মুজিব কর্নারের পাশেই একটি ওয়াক্ফ তথ্য কেন্দ্র স্থাপন করেছেন। যেখানে ওয়াক্ফ কি, এর গুরুত্ত্ব, লক্ষ্য ও উদ্দেশ্য, কুরআন ও হাদীসের নির্দেশনা এবং আইন-কানুনের সংক্ষিপ্ত বিবরণীসহ দান-সদাকা সংক্রান্ত পবিত্র কুরআনের আয়াতসহ হাদীসসমূহ লিপিবদ্ধ করা হয়েছে যাতে আগত দর্শনার্থীরা ওয়াক্ফ সম্পর্কে অবহিত/সচেতন হতে পারেন। শুধু তাই নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন সময়ে দুর্নীতি, সরকারি কর্মচারীদের দায়িত্ব-কর্তব্য, জীবন ও মৃত্যু সম্পর্কে যেসব মহামূল্যবান বাণী/উক্তি প্রদান করেছিলেন তা সযত্নে লিপিবদ্ধ করা হয়েছে। পাশাপশি বিশ্বের বিভিন্ন বরেণ্য নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু সম্পর্কে যেসব মূল্যবান মন্তব্য ও বাণী প্রদান করেছেন, সেসব বাণীসমূহও যথাযথভাবে এ তথ্য কেন্দ্রে সংরক্ষিত করা হয়েছে;

০৯) বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার ওয়াক্ফ এস্টেট পরিদর্শন করার জন্য ওয়াক্ফ প্রশাসকের মানসম্মত কোন গাড়ি ছিলনা। নিম্নস্বাক্ষরকারী যোগদানের পরে মন্ত্রণালয়ের সহযোগিতায় সরকারি প্রগতি সংস্থা থেকে ওয়াক্ফ প্রশাসনের নিজস্ব অর্থে একটি পাজেরো জীপ ক্রয় করেছেন। এতে ওয়াক্ফ প্রশাসক কর্তৃক নির্বিঘ্নে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওয়াক্ফ এস্টেটসূহ পরিদর্শন করার সুযোগ সৃষ্টি হয়েছে;

১০) ওয়াক্ফ প্রশাসন কর্তৃক প্রদত্ত সেবাসমূহ সেবগ্রহীতাদের দোর গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে এবং স্মার্ট ওয়াক্ফ প্রশাসন তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সেবাপ্রাপ্তির আবেদন ফরমসমূহ a2i এর সহযোগিতায় আমার সরকার (MyGov) প্ল্যাটফরমে অন্তর্ভুক্ত করা হয়েছে;

১১) প্রথমবারের মত এ বছর ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়কে হজ নিবন্ধন বুথ হিসেবে ব্যবহার করা হয়েছে। ফলে এ এলাকার হজগমনেচ্ছু সম্মানিত হাজী সাহেবগণের হজ নিবন্ধন কার্যক্রম সহজতর হয়েছে;

আমরা ওয়াক্ফ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ স্যারের কাছে চিরঋণী ও কৃতজ্ঞ। পরমকরুণাময় আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে আমরা স্যারের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওয়াকফ উন্নয়ন কমিটির মতবিনিময় সভার প্রধান অতিথি ড: খান মোঃ নুরুল আমিন স্য...
28/05/2023

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওয়াকফ উন্নয়ন কমিটির মতবিনিময় সভার প্রধান অতিথি ড: খান মোঃ নুরুল আমিন স্যার (ওয়াকফ প্রশাসক) অতি: সচিব, জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ও বৃহৎ: ফরিদপুরের মোতাওয়াল্লীগন।

বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের ৫ দিন ব্যপি প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: ফরিদুল হক খান (এমপি...
18/05/2023

বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের ৫ দিন ব্যপি প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: ফরিদুল হক খান (এমপি), মাননীয় প্রতিমন্ত্রী,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। উক্ত আয়োজনে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ওয়াক্ফ প্রশাসক মহোদয় জনাব ড. খান মো: নুরুল আমিন।

ওয়াক্ফ প্রশাসক মহোদয় ড. খান মো: নুরুল আমিন স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ায় ওয়াক্...
14/05/2023

ওয়াক্ফ প্রশাসক মহোদয় ড. খান মো: নুরুল আমিন স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ায় ওয়াক্ফ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সাথে কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আজ ১৩.০৪.২০২৩ তারিখে  বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে সহকারী ওয়াক্ফ প্রশাসক জনাব রুবায়েত হায়াত  শিপলু স্যারকে বিদায় ...
13/04/2023

আজ ১৩.০৪.২০২৩ তারিখে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে সহকারী ওয়াক্ফ প্রশাসক জনাব রুবায়েত হায়াত শিপলু স্যারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত বিদায় সংবর্ধনা প্রদান করেন ওয়াক্ফ প্রশাসক মহোদয় ড. খান মো: নুরুল আমিন স্যার।

ওয়াক্ফ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষ জনশিক্ততে রুপান্তরের লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থ বছরের "বার্ষিক কর্মসম্পাদন চুক...
23/03/2023

ওয়াক্ফ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষ জনশিক্ততে রুপান্তরের লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থ বছরের "বার্ষিক কর্মসম্পাদন চুক্তি" এর অধীন ওয়াক্ফ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের ৫০ জনঘন্টা প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করেন ওয়াক্ফ প্রশাসক মহোদয় জনাব ড. খান মো: নুরুল আমিন স্যার।

ওয়াক্ফ প্রশাসক মহোদয় জনাব ড. খান মোঃ নুরুল আমিন স্যার এর অক্লান্ত পরিশ্রম ও আপ্রাণ প্রচেষ্টায় ওয়াক্ফ প্রশাসনের কর্মকর্তা...
14/03/2023

ওয়াক্ফ প্রশাসক মহোদয় জনাব ড. খান মোঃ নুরুল আমিন স্যার এর অক্লান্ত পরিশ্রম ও আপ্রাণ প্রচেষ্টায় ওয়াক্ফ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষ জনশিক্ততে রুপান্তরের লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থ বছরের "বার্ষিক কমর্সম্পাদন চুক্তি" এর অধীন ওয়াক্ফ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের ৫০ জনঘন্টা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

অদ্য ০৬.০৩.২০২৩ খ্রিঃ রোজ সোমবার সকাল ১০.০০ ঘটিকায় ওয়াক্ফ প্রশাসক মহোদয় জনাব ড. খান মোঃ নুরুল আমিন স্যার এর সভাপতিত্বে ও...
06/03/2023

অদ্য ০৬.০৩.২০২৩ খ্রিঃ রোজ সোমবার সকাল ১০.০০ ঘটিকায় ওয়াক্ফ প্রশাসক মহোদয় জনাব ড. খান মোঃ নুরুল আমিন স্যার এর সভাপতিত্বে ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০২২-২০২৩ অর্থ বছরের দাবী নির্ধারণী,ওয়াক্ফ অনুদান (contribution) আদায়ের অগ্রগতি, তদন্ত, অডিট, APA ও ওয়াক্ফ প্রশাসনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

21/02/2023

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ব্যানারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে উপস্থিত ছিলেন ওয়াকফ প্রশাসনের সিনিয়র সহকারী সচিব জনাব রুবায়েত হায়াত শিপলু, সহকারী প্রশাসক জনাব মোহাম্মদ জহুরুল হক তরফদার, সহাকারী প্রশাসক জনাব মোহাম্মদ আবুল কাশেমসহ ওয়াকফ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Address

4 New Eskaton Road
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880249357682

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Waqf Administration posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Waqf Administration:

Share