01/12/2013
"প্রচন্ড শীত পড়েছে গ্রামে ... সকালে যখন ছেলেটা স্কুলে যায়, অনেক শীত লাগে তার ... গরিব ঘরে জন্ম তার ... বাবা কৃষক ... একটা জ্যাকেট খুব খুব দরকার ছেলেটার ... কেনা হয় না ... সামর্থ্য নেই বাবার !!
ছেলেটার নাম নাহিদ ... সেদিন স্কুলে যাওয়ার সময় দেখলো, তার বন্ধু সজীব একটা নতুন জ্যাকেট কিনেছে ... নাহিদের মন খারাপ হয়ে যায় ... একটা জ্যাকেটের আশায় সে দুই বছর ধরে বসে আছে, কপালে জুটলো না !!
ফুফাতো ভাই রবিন মাতব্বর এর কাছ থেকে ১৮০০ টাকা ধার নেয় সে ... চলে আসে ঢাকায় !!
হাসিহাসি মুখে নাহিদ নামের ছেলেটা একটা প্যাকেট হাতে নিয়ে বাসে ওঠে, প্যাকেটের ভেতর ছিল তার বহু শখের কেনা জ্যাকেট !!
মিরপুরের দিকে চলতে থাকে বাস ... ঠিক মৎস্য ভবনের কাছাকাছি আসার পরই কেউ একজন একটা পেট্রোল বোমা ছুড়ে মারে বাসটার দিকে ... বাসের পিছনে আগুন দেখতে পায় যাত্রীরা ... ড্রাইভার ঐ অবস্থায় বাস চালিয়ে রমনা পার্কের অস্তাচল গেট পর্যন্ত আসে, তারপর থেমে যায় ... ততক্ষণে........................... !!.. ... ...
নাহিদের অনেক শীত লাগতো, জানেন ?? ... তাকে পুড়িয়ে দেয়া হল ... তার মুখ, কন্ঠনালী, বুক, দুই হাত সব জায়গা পুড়ে ঝলসে গেছে ... প্রায় ৫ ঘন্টা ছেলেটা কাতরাচ্ছিল, মরণের সাথে যুদ্ধ করছিল ... পারলো না সে !!
নাহিদের জ্যাকেট পরে বাড়িতে ফেরার কথা ছিল ... নাহিদ বাড়িতে ফিরবে কাফনের সাদা কাপড় পরে !!.. ... ...
জানেন, যে লোকটা বাসটায় পেট্রোল বোমা ছুড়ে মেরেছিল, বোমাটা ছুড়ে মারার সময় লোকটার হাত একটুও কাঁপে নি !!
জানেন, ঐ যে বিএনপি আর আওয়ামী লীগ এর নেতারা কিংবা খালেদা বা হাসিনা যখন নাহিদের মৃত্যু নিয়ে একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে জোরালো বক্তৃতা দিবে, তখনো কারো গলা একদম কাঁপবে না !!
জানেন, এই আমরাই যখন নির্বাচনের সময় হাত দিয়ে এদের যে কোন দলের প্রতীকের উপর সিল মারবো, তখন আমাদের কারো হাতও কাঁপবে না !!
এই দেশে কাঁপবে শুধু নাহিদরা ... নাহিদরা থর থর করে কাঁপতে কাঁপতে মারা যাবে ... নাহিদের মা ছেলের পোড়া লাশ বুকে জড়িয়ে ধরে কাঁপতে থাকবে !!
আমরা দেখবো, আমরা বলবো, আমরা ভুলে যাবো ... আগুনের আঁচ গায়ে লাগে না যে !!"
লিখেছেন- মুশফিকুর রহমান আশিক"প্রচন্ড শীত পড়েছে গ্রামে ... সকালে যখন ছেলেটা স্কুলে যায়, অনেক শীত লাগে তার ... গরিব ঘরে জন্ম তার ... বাবা কৃষক ... একটা জ্যাকেট খুব খুব দরকার ছেলেটার ... কেনা হয় না ... সামর্থ্য নেই বাবার !!
ছেলেটার নাম নাহিদ ... সেদিন স্কুলে যাওয়ার সময় দেখলো, তার বন্ধু সজীব একটা নতুন জ্যাকেট কিনেছে ... নাহিদের মন খারাপ হয়ে যায় ... একটা জ্যাকেটের আশায় সে দুই বছর ধরে বসে আছে, কপালে জুটলো না !!
ফুফাতো ভাই রবিন মাতব্বর এর কাছ থেকে ১৮০০ টাকা ধার নেয় সে ... চলে আসে ঢাকায় !!
হাসিহাসি মুখে নাহিদ নামের ছেলেটা একটা প্যাকেট হাতে নিয়ে বাসে ওঠে, প্যাকেটের ভেতর ছিল তার বহু শখের কেনা জ্যাকেট !!
মিরপুরের দিকে চলতে থাকে বাস ... ঠিক মৎস্য ভবনের কাছাকাছি আসার পরই কেউ একজন একটা পেট্রোল বোমা ছুড়ে মারে বাসটার দিকে ... বাসের পিছনে আগুন দেখতে পায় যাত্রীরা ... ড্রাইভার ঐ অবস্থায় বাস চালিয়ে রমনা পার্কের অস্তাচল গেট পর্যন্ত আসে, তারপর থেমে যায় ... ততক্ষণে........................... !!.. ... ...
নাহিদের অনেক শীত লাগতো, জানেন ?? ... তাকে পুড়িয়ে দেয়া হল ... তার মুখ, কন্ঠনালী, বুক, দুই হাত সব জায়গা পুড়ে ঝলসে গেছে ... প্রায় ৫ ঘন্টা ছেলেটা কাতরাচ্ছিল, মরণের সাথে যুদ্ধ করছিল ... পারলো না সে !!
নাহিদের জ্যাকেট পরে বাড়িতে ফেরার কথা ছিল ... নাহিদ বাড়িতে ফিরবে কাফনের সাদা কাপড় পরে !!.. ... ...
জানেন, যে লোকটা বাসটায় পেট্রোল বোমা ছুড়ে মেরেছিল, বোমাটা ছুড়ে মারার সময় লোকটার হাত একটুও কাঁপে নি !!
জানেন, ঐ যে বিএনপি আর আওয়ামী লীগ এর নেতারা কিংবা খালেদা বা হাসিনা যখন নাহিদের মৃত্যু নিয়ে একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে জোরালো বক্তৃতা দিবে, তখনো কারো গলা একদম কাঁপবে না !!
জানেন, এই আমরাই যখন নির্বাচনের সময় হাত দিয়ে এদের যে কোন দলের প্রতীকের উপর সিল মারবো, তখন আমাদের কারো হাতও কাঁপবে না !!
এই দেশে কাঁপবে শুধু নাহিদরা ... নাহিদরা থর থর করে কাঁপতে কাঁপতে মারা যাবে ... নাহিদের মা ছেলের পোড়া লাশ বুকে জড়িয়ে ধরে কাঁপতে থাকবে !!
আমরা দেখবো, আমরা বলবো, আমরা ভুলে যাবো ... আগুনের আঁচ গায়ে লাগে না যে !!"
লিখেছেন- মুশফিকুর রহমান আশিক