বিপ্লবী ছাত্র পরিষদ

বিপ্লবী ছাত্র পরিষদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিপ্লবী ছাত্র পরিষদ, Political organisation, Pritam Zaman Tower (Top Floor: Lift-15), 37/2 Purana Paltan, Dhaka.

|| শিক্ষা,সংহতি, প্রতিরোধ, বিপ্লব || ✊🏻
স্লোগানকে সামনে রেখে জুলাই বিপ্লবের মূল স্পিরিট ধারণ করে দেশ-প্রেমিক,মেধাবী,নীতিবান,দক্ষ এবং কর্মঠ শিক্ষার্থীদেরকে নিয়ে বিপ্লবী ছাত্র পরিষদ আগামীর বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

25/08/2026

রোহিঙ্গা গণহ*ত্যা স্মরণ দিবসে বিপ্লবী ছাত্র পরিষদের দাবি নিয়ে বক্তব্য রাখছেন বিপ্লবী ছাত্র পরিষদের আহবায়ক Abdul Wahed

25/08/2026

রোহিঙ্গা গণহ*ত্যা স্মরণ দিবসে বক্তব্য রাখছেন National Revolutionary Council - NRC - এর সদস্য সচিব ডা. নাবিল আহমাদ

25/08/2026

রোহিঙ্গা গণহ*ত্যা স্মরণ দিবসে বক্তব্য রাখছেন National Revolutionary Council - NRC এর আহবায়ক খোমেনী ইহসান

25/08/2026
রোহিঙ্গাদের বাংলাদেশের স্কুল-কলেজে শিক্ষার সুযোগদানের দাবিতে মানববন্ধনবাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা শিক্ষার্থীদের...
25/08/2026

রোহিঙ্গাদের বাংলাদেশের স্কুল-কলেজে শিক্ষার সুযোগদানের দাবিতে মানববন্ধন

বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ সকল স্কুল-কলেজে পড়াশোনা করার সুযোগ প্রদানের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।

মঙ্গলবার আন্তর্জাতিক রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার আদায়ে চারদফা দাবি জানানো হয়।

দাবিগুলো হলো- আন্তর্জাতিক সম্প্রদায় ও আশ্রয় প্রদানকারী দেশগুলোর কাছে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পূর্ণাঙ্গ ‘শরণার্থী’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান; আন্তর্জাতিক আইন অনুযায়ী মিয়ানমারে রোহিঙ্গাদের পূর্ণ ও সমান নাগরিক অধিকার পুনর্বহাল; আন্তর্জাতিক তত্ত্বাবধানে মিয়ানমারের আরাকান প্রদেশে রোহিঙ্গাদের তাদের পৈতৃক ভিটেমাটিতে নিরাপদ ও সসম্মানে ফিরে যাওয়ার পরিবেশ নিশ্চিত করা এবং আশ্রয় প্রদানকারী দেশগুলোর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রোহিঙ্গাদের জন্য মানসম্মত ও পূর্ণাঙ্গ শিক্ষার সুযোগ প্রদান করা।

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন নবাব সলিমুল্লাহ একাডেমির চেয়ারম্যান আবদুল জব্বার, জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান ও সদস্য সচিব ডা. নাবিল আহমদ, সদস্য হাবিবুল্লাহ মারজান, অ্যাডভোকেট মোস্তফা জামাল ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম সদস্য সচিব সেলিম রেজা বাচ্চু, সাইদুল ইসলাম, নাজমুল শাহ, বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান, মো. আরিফুল ইসলাম, জাতীয় ছাত্র মঞ্চের মুখপাত্র সালমান শরীফ প্রমুখ।

খোমেনী ইহসান তার বক্তৃতায় বলেন, রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়ে নিজ মাতৃভূমি থেকে পালিয়ে বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে৷ নয় বছর ধরে তারা রাষ্ট্রহীন জীবন কাটাচ্ছে। কখন তারা জন্মভূমিতে ফিরবে ঠিক নাই। এদিকে তাদেরকে শরণার্থী স্বীকৃতি দেওয়া হচ্ছে না। ফলে তারা কাজ করা, পড়াশোনা করা ও আন্তর্জাতিক ট্রাভেল পাস গ্রহণের অধিকার পাচ্ছে না।

তিনি বলেন, রোহিঙ্গারা এমনিতে সহায় সম্পত্তি ফেলে দেশ ছেড়েছে। তাদেরকে কাজ করার, বিদেশে যাওয়ার এবং স্কুল কলেজ বিশ্বববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ না দিলে এ জাতি কখনো ঘুরে দাঁড়াতে পারবে না।

রোহিঙ্গারা তরুণরা বাংলাদেশের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পাওয়ায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছে না জানিয়ে খোমেনী ইহসান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় উদ্যোগী হলে রোহিঙ্গারা বাংলাদেশে পড়াশোনা ও পরীক্ষায় অংশগ্রহণের পর অক্সফোর্ড ক্যামব্রিজ ও হার্ভার্ডসহ বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজ জাতিকে মুক্তি-স্বাধীনতা-প্রগতির পথে নেতৃত্ব দিতে পারবে।

সভাপতির বক্তব্যে আবদুল ওয়াহেদ বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী ২০১৭ সালের আগস্টে ভয়াবহ গণহত্যার শিকার হয়ে জন্মভূমি ছাড়ে। গত নয় বছরেও তারা নিজ দেশে প্রত্যাবাসন করতে পারেনি। তারা আশ্রিত দেশগুলোতে শরণার্থী স্বীকৃতি পায়নি। মাঝখানে বাংলাদেশের আশ্রয় শিবিরে তাদের তালাবদ্ধ বন্দী জীবন কাটছে। রোহিঙ্গা তরুণ প্রজন্মকে কোনো পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। ফলে তারা বাংলাদেশের কোনো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে না।

তিনি বলেন, আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছি। আমাদের এই মানববন্ধন মূলত ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং রোহিঙ্গাদের মৌলিক অধিকার আদায়ের একটি সম্মিলিত আহ্বান। আমরা বিশ্বনেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব মানবতাকে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়তম ভূমিকা পালনের অনুরোধ জানাচ্ছি।

বিসমিল্লাহির রাহমানির রাহিম২৫শে আগস্ট: রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসশরণার্থী হিসেবে স্বীকৃতি, মিয়ানমারে রোহিঙ্গাদের পূর্ণ ...
24/08/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম

২৫শে আগস্ট: রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস

শরণার্থী হিসেবে স্বীকৃতি, মিয়ানমারে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও নিরাপদ প্রত্যাবাসন এবং রোহিঙ্গা শরণার্থী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণের দাবিতে

মানববন্ধন

বেলা ১১টা মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬
স্থান: জাতীয় প্রেস ক্লাব, ঢাকা

বিপ্লবী ছাত্র পরিষদ

তারিখ: ২৪ আগস্ট ২০২৬আমন্ত্রণপত্রবরাবরপ্রধান প্রতিবেদক/অ্যাসাইনমেন্ট এডিটর/ হেড অব নিউজ/ব্যুরো প্রধানসকল জাতীয় গণমাধ্যম ও...
24/08/2026

তারিখ: ২৪ আগস্ট ২০২৬

আমন্ত্রণপত্র

বরাবর

প্রধান প্রতিবেদক/অ্যাসাইনমেন্ট এডিটর/ হেড অব নিউজ/ব্যুরো প্রধান

সকল জাতীয় গণমাধ্যম ও অন্তর্জাতিক সংবাদ সংস্থা

বিষয়: ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন কভার করা প্রসঙ্গে

জনাব,
আস সালামু আলাইকুম।

আগামী কাল ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস উপলক্ষে বিপ্লবী ছাত্র পরিষদ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে একৈ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। এ কর্মসূচির মাধ্যমে গণহত্যার মুখে রাষ্ট্রহীন হয়ে পড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর শরণার্থীর স্বীকৃতি, মিয়ানমারে রোহিঙ্গাদের পূর্ণ ও সমান নাগরিক অধিকার পুনর্বহাল, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার দাবি জানানো হবে।

অনুষ্ঠানের বিস্তারিত

তারিখ: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সময়: বেলা ১১টা
স্থান: জাতীয় প্রেসক্লাব

উক্ত কর্মসূচির খবর সংগ্রহ করতে আপনার স্বনামধন্য গণমাধ্যমের একজন প্রতিবেদক ও ফটো সাংবাদিক পাঠানোর জন্য বিনীত অনুরোধ করছি।

ধন্যবাদান্তে

আরিফুল ইসলাম
সমন্বয়ক,
বিপ্লবী ছাত্র পরিষদ
ইমেইল: [email protected]

23/08/2026

তারিখ: ২৩ আগস্ট ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি
রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস উপলক্ষে মানববন্ধন করবে বিপ্লবী ছাত্র পরিষদ

রোহিঙ্গা গণহত্যার নবম বার্ষিকী স্মরণে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিপ্লবী ছাত্র পরিষদ। আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এই মানববন্ধনের মূল লক্ষ্য হলো রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার আদায়ে জনসচেতনতা তৈরি এবং তাদের সমস্যার স্থায়ী সমাধানের চারদফা দাবি জানানো। পরিষদের প্রধান দাবিগুলো হলো:
এক. শরণার্থীর স্বীকৃতি: আন্তর্জাতিক সম্প্রদায় ও আশ্রয় প্রদানকারী দেশগুলোর কাছে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পূর্ণাঙ্গ ‘শরণার্থী’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের আহ্বান।

দুই. পূর্ণ নাগরিকত্ব: আন্তর্জাতিক আইন অনুযায়ী মিয়ানমারে রোহিঙ্গাদের পূর্ণ ও সমান নাগরিক অধিকার পুনর্বহালের দাবি।

তিন. নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন: আন্তর্জাতিক তত্ত্বাবধানে রোহিঙ্গাদের তাদের পৈতৃক ভিটেমাটিতে নিরাপদ ও সসম্মানে ফিরে যাওয়ার পরিবেশ নিশ্চিত করা।
চার. রোহিঙ্গা শিশুদের শিক্ষার অধিকার: অবস্থান বা মর্যাদা নির্বিশেষে সকল রোহিঙ্গা শিশুর জন্য মানসম্মত ও পূর্ণাঙ্গ শিক্ষার সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা।

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, "২৫ আগস্টের এই শোকাবহ দিনে আমরা সেই রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছি, যারা দীর্ঘকাল ধরে গণহত্যার ভয়াবহ পরিণাম ভোগ করছে। আমাদের এই মানববন্ধন মূলত ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং রোহিঙ্গাদের মৌলিক অধিকার আদায়ের একটি সম্মিলিত আহ্বান। আমরা বিশ্বনেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থা এবং সুশীল সমাজকে এই সংকট নিরসনে আরও জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানাচ্ছি।"

বিপ্লবী ছাত্র পরিষদের এই সংহতি প্রকাশ ও দাবিনামা পেশ কর্মসূচিতে গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী এবং সাধারণ জনগণকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

বার্তা প্রেরক
আরিফুল ইসলাম
সমন্বয়ক,
বিপ্লবী ছাত্র পরিষদ
ইমেইল: [email protected]

PRESS RELEASERevolutionary Student Council to Organize Human Chain Commemorating RohingyaGenocide Remembrance DayDHAKA, ...
23/08/2026

PRESS RELEASE

Revolutionary Student Council to Organize Human Chain Commemorating Rohingya
Genocide Remembrance Day

DHAKA, BANGLADESH – August 23, 2026 – The Revolutionary Student Council today announced it will organize a human chain demonstration to commemorate the 9th Rohingya Genocide Remembrance Day. The event, scheduled for August 25, 2026, will take place at the National Press Club in Dhaka, beginning at 11:00 AM BDT.

The demonstration aims to raise awareness and advocate for critical rights and solutions for the Rohingya people, including:

✪Refugee Recognition: Calling for the international community and host nations to grant full refugee status to Rohingya individuals displaced by persecution.

✪Full Citizenship: Demanding the restoration of full and equal citizenship rights for Rohingya within Myanmar, in accordance with international law.

✪Safe, Voluntary, and Dignified Repatriation: Advocating for conditions that enable the safe, voluntary, and dignified return of Rohingya refugees to their ancestral homes in Myanmar, under international oversight.

✪Education Rights for Rohingya Children: Highlighting the urgent need to ensure access to comprehensive and quality education for all Rohingya children, regardless of their location or status.

"On this solemn day, we stand in solidarity with the Rohingya people, who continue to suffer the profound consequences of genocide," stated Abdul Wahed, Convener for the Revolutionary Student Council. "Our
human chain represents a collective call to action for justice, human dignity, and the fundamental rights that have been denied to the Rohingya for far too long. We urge governments, international organizations, and civil society to
intensify their efforts to resolve this ongoing crisis."

Members of the press, human rights advocates, and the public are invited to join the Revolutionary Student Council in this demonstration of solidarity and advocacy.

Contact:
Arifull islam
Coordinator
Revolutionary Student Council
Email: [email protected]

Address

Pritam Zaman Tower (Top Floor: Lift-15), 37/2 Purana Paltan
Dhaka
1000

Telephone

+8801859760438

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিপ্লবী ছাত্র পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বিপ্লবী ছাত্র পরিষদ:

Shortcuts

Share