11/02/2026
বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও একটি বিদেশি পিস্তলসহ বিএনপির তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলিয়াগাড়ি এলাকায় শাহজাহানপুর আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বগুড়া–৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেনের সঙ্গে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।