Bangladesh Justice & Development Party

Bangladesh Justice & Development Party সামাজিক ও অর্থনৈতিক উন্নতি এবং ন্যায়বিচারই আমাদের প্রধান লক্ষ্য; রাজনীতি নয়।

ইদ্রিস ঢাকায় তরকারি বিক্রি করেন। নির্বাচনের সময়ে তিনি জহিরুল ইসলাম নামে যুবদল নেতার বিরুদ্ধে গরু চুরিসহ তার অপকর্ম নিয়ে ...
04/03/2026

ইদ্রিস ঢাকায় তরকারি বিক্রি করেন। নির্বাচনের সময়ে তিনি জহিরুল ইসলাম নামে যুবদল নেতার বিরুদ্ধে গরু চুরিসহ তার অপকর্ম নিয়ে ফেসবুকে পোস্ট দেন এবং কমেন্ট করেন।

কদিন আগে ইদ্রিস ঢাকা থেকে বাড়িতে আসেন। পরে ২৬ ফেব্রুয়ারি তিনি বাজারে গেলে সেখান থেকে তাকে জহিরসহ তার সহযোগীরা ডেকে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে নিয়ে পেটায়।

শরীর ক্ষত বিক্ষত করে ফেলে। একটা মানুষকে ঠিক কতটুকু মারলে এই পুরো সময় সে ধুকে ধুকে মারা যায়? গত সোমবার রাতে সে মারা যায়।

জহিরুল ইসলাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। ক্ষমতা তাদের কি বেপরোয়া করেছে!

পরিবারের একমাত্র উপার্জনক্ষম একটা মানুষকে নির্মমভাবে পেটাচ্ছেন, পেটাতে পেটাতে এমন অবস্থা করছেন যে তার পাজর ভেঙে যাচ্ছে, শরীরের ভেতরের অর্গান পর্যন্ত ড্যামেজ হচ্ছে।

প্রবল যন্ত্রণা সয়ে সে মানুষটা মারা যাচ্ছে! অথচ ফ্যাসিবাদী সময়কালে বিএনপি'র কতশত লোক এইভাবে নির্মম হত্যার শিকার হয়েছেন!

সেই মাজলুমেরা আজ ক্ষমতার স্পর্শে এতখানি জালিম হলেন, একটা কমেন্ট, পোস্ট করার কারণে বাড়ি থেকে নিয়ে পিটিয়ে খুন করছে!

পটুয়াখালীর কলাপাড়ায় মো. ইদ্রিস মিয়া, যে তরকারি বেঁচত, তাঁকে খুন করে ফেলা হয়েছে। এই ইফতারে তাঁর মুখটা দেখুন।

আল্লাহ এই জমিনে সব জালিমকেই অপদস্থ করবেন। নয়া জালিম, পুরান জালিম।

কেউ তাঁকে মনে রাখবে না, তবুও এ দেশে নয়া সরকার দায়িত্ব নেওয়ার পর‍ অভ্যুত্থানের পর নির্বাচিত প্রথম সরকারের সময়ে সরকারি দলের হাতে ফেসবুকে পোস্ট করে খুন হয়ে যাওয়া প্রথম ব্যক্তি সে।

সে শহীদ হলেও তাঁকে কেউ শহীদ বলবে না, চাকরির পরীক্ষায় প্রশ্ন আসবে না, তবুও মনে রাখুন। ভুলে যাওয়া জুলুমকে দীর্ঘ করে।

ফেসবুক পোস্ট, কমেন্ট, এরপর একদিন আপনাকে আমাকে সরকারি দলের অফিসে তুলে নিয়ে পিটিয়ে খুন করে ফেলা হবে। 🙂

26/02/2026

ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার দিন থেকে যে রিকশাচালক, আনসার, শিক্ষক, সনাতনী, ডাক্তারসহ বিভিন্ন শ্রেণির মানুষ প্রতিদিন দাবি নিয়ে আন্দোলনে নামতো, তারা এখন কোথায়?
-মুসাব্বির হোসেন রুবেল

19/02/2026

আজকের বিএনপিনামা

বিএনপির আজকের অপকর্মের লিস্ট:

কোন মিডিয়া বিএনপির অপকর্ম
প্রকাশ করেছে না,মিডিয়া সব বিক্রি হয়ে গেছে।

১। বগুড়ায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ বিএনপির তিন কর্মী গ্রেপ্তার
স্থানঃ নন্দীগ্রাম, বগুড়া
পদবীঃবিএনপির কর্মী

২। বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক
স্থানঃজাজিরা, শরীয়তপুর
পদবীঃইউনিয়ন চেয়ারম‍্যান

৩।বাউফলের কাছিপাড়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আনোয়ার বিশ্বাস অ'স্ত্র'সহ সাধারণ জনতার হাতে আটক
স্থানঃবাউফল, পটুয়াখালী
পদবীঃওয়ার্ড বিএনপির সভাপতি

৪।যুবদল নেতার খামার থেকে পিস্তল উদ্ধার
স্থানঃসদর, ফেনী
পদবীঃযুবদল সদস‍্য

৫। ইউনিয়ন শ্রমিকদল সভাপতির বাড়ি থেকে পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার
স্থানঃ বাইশারী, বরিশাল
পদবীঃ ইউনিয়ন শ্রমিকদল সভাপতি
৬। চট্টগ্রামের চকবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ বিএনপি নেতা আটক, রাজনৈতিক তদবিরের অভিযোগ!
স্থানঃ চকবাজার, চট্টগ্রাম
পদবিঃ যুবদলের কর্মী

৭। বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার
স্থানঃ তিতাস, কুমিল্লা
পদবিঃ সদ‍্য আওয়ামীলীগ থেকে বিএনপি তে যোগদান করা

৮) লক্ষ্মীপুরে বিএনপি নেতা আজাদ যৌথবাহিনীর অভিযানে দেশীয় অ'স্ত্রস'হ গ্রে'ফতা'র
স্থানঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উত্তর কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রাম
পদবিঃ ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি

৯।আশুলিয়ায় অভিযানে যুবদলের নেতাসহ গ্রেপ্তার ৩, দেশি অস্ত্র উদ্ধার
স্থানঃ আশুলিয়া, সাভার (ঢাকা-১৯)
পদবিঃ ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক

১০। লক্ষ্মীপুরে দেশি বিদেশি অ'স্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদ সহ যুবদল নেতা আটক, পরিকল্পনা ছিল নির্বাচন
স্থানঃ লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর-৩
পদবিঃ যুবদল নেতা

১১। আজ সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ- জাতীয়তাবাদী মহিলা দল গুলশান থানার যুগ্ন আহব্বায়ক ও শরীয়তপুর জেলার ছাত্রদলের সাবেক যুগ্ন আহব্বায়ক ইলোরা হাওলাদার কে গ্রেফতার করা হয়।
স্থানঃ পৌর এলাকা, শরীয়তপুর (শরিয়তপুর-১)
পদবিঃ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহিলা দল নেত্রী

১২। ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ ফারুক নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা
স্থানঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড
পদবিঃ বসুরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের যুবদল নেতা (নোয়াখালী-৫)

১৩। গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ মোট ৩ জন গ্রেফতার হয়েছে।
স্থানঃ গফরগাঁও, ময়মনসিংহ (ময়মনসিংহ-১০)
পদবিঃ গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক

১৪। বিএনপি নেতার ব্রিকফিল্ডে অস্ত্রের কারখানা, ম্যানেজারসহ আটক ২
স্থানঃ সন্দ্বীপ (চট্টগ্রাম-৩)
পদবিঃ আমানউল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি

১৫। ছাত্রলীগ নেতার বাড়িতে অস্ত্র ও মাদকসহ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আটক
স্থানঃ বরগুনার তালতলী, বরগুনা-১
পদবিঃ তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক
১৬)লক্ষ্মীপুরে দেশি বিদেশি অ'স্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদ সহ যুবদল নেতা আটক, পরিকল্পনা ছিল নির্বাচন

১৭ । লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রধারী ওয়ারেন্ট ভুক্ত সন্ত্রাসী ছাত্রদল নেতা গ্রেফতার
স্থানঃ লক্ষ্মীপুর
পদবিঃ যুগ্ম আহবায়ক, দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ

১৮। অস্ত্রসহ যুবদল নেতা আটক
স্থানঃ বরিশাল (বরিশাল-৪)
পদবিঃ হিজলা–গৌরবদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক

১৯। আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
স্থানঃ শালিখা, মাগুরা-২
পদবিঃ শালিখা থানা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট মুন্সি (৫০) এবং থানা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সি (৪০)।

২০। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপির এক নেতাকে
স্থানঃ ফুলছড়ি, গাইবান্ধা
পদবিঃ কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি

২১। ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে আ''গ্নে'য়া’স্ত্র ও গু'লিসহ যুবদল নেতা গ্রে'প্তার
স্থানঃ ফরিদপুর-১
পদবিঃ যুবদল নেতা

24/01/2026

জুলাইয়ের মামলায় বাগেরহাটের এক ছাত্রলীগ নেতা গ্রেফতার হয় এক বছর আগে। তাকে যখন গ্রেফতার করা হচ্ছিল, তখন তার স্ত্রী ছিল গর্ভবতী। সে জেলে যাওয়ার পর তাদের সন্তান জন্মলাভ করে।

লোকটা ছাড়া পায়নি এখনো। ওদিকে, আর্থিক কষ্ট আর সামাজিক অপমানের কারণেই হয়তো-বা, তার স্ত্রী নিজেদের একমাত্র সন্তানকে নিজ হাতে হত্যা করে, নিজেও গলায় দ*ড়ি দেয়।

ঘটনা সেখানে শেষ হয়নি।

লোকটার পরিবার সরকারের কাছে আবেদন করেছিল যেন তাকে প্যারোলে মুক্তি দিয়ে, স্ত্রী আর সন্তানের জানাযায় উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু, সরকার সেই সুযোগ লোকটাকে দেয়নি।

তারপর, পরিবারের উদ্যোগে তার স্ত্রী এবং সন্তানের মরদেহ এম্বুলেন্সে করে কারাগারে আনা হয় যাতে লোকটা শেষ দেখাটা দেখতে পারে।

I don't know how to react.

সে হয়তো অনেক বড় অপরাধী। কিন্তু, আধা ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দিতে সমস্যাটা কোথায় ছিল আসলে?

আমরা তো একটা ন্যায্য, ইনসাফ আর মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখি, যেখানে আমাদের চরম শত্রুও মানবিক অধিকার থেকে বঞ্চিত হবে না।

আমার ঘোরতম শত্রুকেও আমি তার আপনজনের জানাযায় উপস্থিত হতে দিচ্ছি না—এটা কল্পনা করতেও তো আমার ডিস্টার্ব ফিল হয়। রাষ্ট্রের কি নিরাপত্তা বাহিনীর এতো অভাব যে, পাঁচজন পুলিশ সাথে দিয়ে লোকটাকে স্ত্রী আর সন্তানের জানাযায় অংশগ্রহণ করতে দেওয়া গেল না?

ধিক্কার জানাই এমন অমানবিকতাকে!
-Arif Azad

08/01/2026

ডাকসু, জাগসু, রাখসু এবং জগসুতে ছাত্র শিবির কেন্দ্রীয় পদগুলোতে জয়লাভ করেছে।

অবশ্যই এই জয়গুলো শিবিরের প্রতি সাধারণ ছাত্র ছাত্রীদের আস্থার প্রতীক। এজন্য অবশ্যই শিবিরের সাধুবাদ প্রাপ্য।

এখানে লক্ষনীয় বিষয় এটি যে শিবিরের প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থীরা কিন্তু ছাত্র বা মানুষ হিসেবে খুব খারাপ ছিল না। তাও তারা হারলেন। কিন্তু কেন হারলো?

এর উত্তর রয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ অতীতে যেভাবে তাদের ছাত্রসংঘঠনকে তাদের রাজনৈতিক লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে তার ওপর প্লাস আওয়ামী লীগ যেভাবে শিবিরকে একটা ট্যাবু হিসেবে তুলে ধরেছিল গত ১৬ বছর। অতীতের বড় দুই দলের ভুলের খেসারত দিচ্ছে এখনকার যোগ্য ছাত্রনেতারা।

এখান থেকে শিবিরেরও শিক্ষা নিয়ে সামনে আগাতে হবে। তাদের ওপর সাধারণ ছাত্ররা যে আস্থা রেখেছে তার মূল্যায়ন করতে হবে সবসময়।

বড় দল হিসেবে আওয়ামী লীগ এবং বিএনপি এগুলো থেকে শিক্ষা নেয় কিনা সেটাই দেখার বিষয়!
MASUD SIR

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Justice & Development Party posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share