কলিমহর ইউনিয়ন BNP

কলিমহর ইউনিয়ন BNP হারুন অর রশিদ সমর্থক গোষ্ঠী - কলিমহর ইউনিয়ন বিএনপির সকল আপডেট নিউজ পেতে পেজটি ফলো দিয়ে রাখুন...

বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি'র) নবনির্বাচিত ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব রুহুল কবির রিজভী আহ...
22/08/2026

বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি'র) নবনির্বাচিত ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব রুহুল কবির রিজভী আহমেদকে ফুলে এর শুভেচ্ছা প্রদান করছেন আমাদের রাজবাড়ী ২ আসনের গর্ব মাননীয় এমপি মহোদয় জনাব হারুন অর রশিদ সাহেব।

অভিনন্দন 🇧🇩🌾 বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।।দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বাংলাদেশ জাতীয়ত...
20/08/2026

অভিনন্দন 🇧🇩🌾
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট পেয়েছেন ২৫৫টি।।

রাষ্ট্রপতি নির্বাচন | ২০ আগস্ট ২০২৬জাতীয় সংসদ কক্ষে ঐতিহাসিক এই মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন...
20/08/2026

রাষ্ট্রপতি নির্বাচন | ২০ আগস্ট ২০২৬

জাতীয় সংসদ কক্ষে ঐতিহাসিক এই মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পাশে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য এএমপি হারুন অর রশিদ সাহেব। 🇧🇩

একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী।
হারুন অর রশিদ

ফ্যাসিস্ট এর রক্তচক্ষুকে উপেক্ষা করে, মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং হাসিনার পা...
15/08/2026

ফ্যাসিস্ট এর রক্তচক্ষুকে উপেক্ষা করে, মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং হাসিনার পাতানো নির্বাচন বাতিলের দাবি জানানোর সাহসী মানুষ তখন খুব বেশি ছিল না। এমনকি এই ব্যানারের সামনে দাঁড়ানোর সাহসও অনেকের ছিল না।

⌛আজ সময় বদলেছে—এখন অনেকেই বড় বড় কথা বলেন, অনেকেই সামনে থেকে নেতৃত্বের দাবি করেন।

📌এখন নেতার অভাব নেই; অভাব শুধু Adv Razzak সহ সেই দুঃসময়ের সাহসী সৈনিকদের।🙂

#অতীত_সংগ্রাম #রাজবাড়ী_বিএনপি হারুন অর রশিদ

কলিমহর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।🤲দ...
15/08/2026

কলিমহর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।🤲
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কলিমহর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সাহেব।
📌স্থান: বসাকুষ্টিয়া ৭নং ওয়ার্ড বিএনপি কার্যালয়।
Adv Razzak

বনগ্রাম বাজারে আজকের আড্ডায় কলিমহর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি & রাজবাড়ী কোটের পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সাহে...
15/08/2026

বনগ্রাম বাজারে আজকের আড্ডায় কলিমহর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি & রাজবাড়ী কোটের পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সাহেব সহ অন্যান্য স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
Adv Razzak

15/08/2026
🌾 পাংশায় উদ্বোধন হলো কৃষকদের জন্য ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজগতকাল পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর বাজারে কৃষি স...
09/08/2026

🌾 পাংশায় উদ্বোধন হলো কৃষকদের জন্য ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ

গতকাল পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর বাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় স্থাপিত একটি ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করা হয়েছে।

কোল্ড স্টোরেজটির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জনাব রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. হারুন অর রশিদ এবং রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক জনাব আব্দুস সালাম মিয়া এবং সেই সাথে উপস্থিত ছিলেন কলিমহর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতাকর্মীরা।

এই মিনি কোল্ড স্টোরেজে প্রতি মৌসুমে সর্বোচ্চ ১০ টন পর্যন্ত উৎপাদিত শাকসবজি ও ফলমূল নিম্ন তাপমাত্রায় দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। ফলে কৃষকরা উৎপাদনের মৌসুমে কম দামে ফসল বিক্রি না করে সংরক্ষণ করে পরবর্তীতে বাজারে ভালো দাম পাওয়ার সুযোগ পাবেন।

কোল্ড স্টোরেজটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে থাকবে ৩০ জন কৃষকের সমিতি। এটি পল্লী বিদ্যুতের পাশাপাশি সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালিত হবে, ফলে পরিচালন ব্যয় তুলনামূলকভাবে অনেক কম হবে।

এছাড়া সমিতির সদস্যদের পাশাপাশি অন্যান্য কৃষকরাও নির্ধারিত ফি প্রদান করে তাদের উৎপাদিত ফসল সংরক্ষণ করতে পারবেন। পরবর্তীতে বাজারদর বৃদ্ধি পেলে সংরক্ষিত ফসল বিক্রি করে তারা অধিক লাভবান হওয়ার সুযোগ পাবেন।

কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃষকের আয় বৃদ্ধিতে এই ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

08/08/2026

কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি না হলে হয়তো ইতিহাসের পাতায় অদেখাই থেকে যেত! ❤️‍🩹

এই ভিডিও ফুটেজে রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হারুন অর রশিদ এবং রাজবাড়ী জেলার বর্তমান পিপি ও কলিমহর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সাহেবকে এক বয়োবৃদ্ধ বৃদ্ধার পাশে মানবিকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, তাদের কথা শোনা ও আন্তরিকতা প্রকাশ—এসবই একজন জননেতার প্রকৃত পরিচয়ের প্রতিফলন। কিছু ছবি শুধু স্মৃতি নয়, সময়ের সাক্ষী; যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান দলিল হয়ে থাকে।

হারুন অর রশিদ Adv Razzak

07/08/2026

০৯ নং কলিমহর ইউনিয়নের অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভার একটি অংশ।

📍 স্থান: কলিমহর ইউনিয়ন পরিষদ চত্বর
📅 তারিখ: ০৭ আগস্ট ২০২৬
🕒 সময়: সন্ধ্যা ৭:৩০ মিনিট

প্রধান অতিথি:
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
মাননীয় প্রধান উপদেষ্টার অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী।

বিশেষ অতিথি:
জনাব মোঃ হারুন-অর-রশিদ
মাননীয় সংসদ সদস্য, রাজবাড়ী-২।

এছাড়াও উপস্থিত ছিলেন:
রাজবাড়ী জেলার সর্বোচ্চ আইন কর্মকর্তা (পাবলিক প্রসিকিউটর) ও কলিমহর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই মতবিনিময় সভায় স্থানীয় উন্নয়ন, জনসম্পৃক্ততা, জনসেবার মানোন্নয়ন এবং অংশীজনদের বিভিন্ন মতামত, সমস্যা ও প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত অতিথিবৃন্দ এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Address

Kolimohor Union, Pangsha, Rajbari
Dhaka
7721

Alerts

Be the first to know and let us send you an email when কলিমহর ইউনিয়ন BNP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share