19/08/2026
ভাবছেন-যদি ইসলাম প্রকৃতপক্ষে এতই প্রোডাক্টিভিটির কথা বলে থাকে, তাহলে কেন দুনিয়াব্যাপী মুসলিম উম্মাহ সবচেয়ে আনপ্রোডাক্টিভ জাতি? প্রশ্নটি আসলেই জটিল!
চলুন, এখানে উত্তর খুঁজি-
আমরা একটা ব্লেম গেম খেলতে ওস্তাদ। মুসলিম উম্মাহর কোনো সংকট নিয়ে আলোচনা উঠলেই আমরা একটা নোক্তা দিয়ে বলি- 'ইহুদি-নাসারা ষড়যন্ত্র।' কোনো সন্দেহ নেই, মুসলমানদের বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্র চলছে। তবে, 'ষড়যন্ত্র থিউরি' সামনে রেখে নিজেদের ব্যর্থতা আড়াল করে একটা সুখ সুখ ব্যাখ্যা হাজির করা খুবই ভয়ংকর; তাতে না ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়, আর না নিজেদের ভুল সংশোধন হয়। আমাদের অবশ্যই আয়নার সামনে দাঁড়াতে হবে এবং প্রশ্ন করতে হবে-কেন?
🎯 কেন মুসলমানদের শিক্ষার হার অন্যদের চেয়ে কম? অথচ আমরা পড়ুয়া জাতি।
🎯কেন মুসলমানদের মধ্যে বেকারত্বের হার বেশি? অথচ মুসলমানরা পরিশ্রমী জাতি।
ইত্যাদি জানতে বইটি পড়ুন।