বাংলা একাডেমি

বাংলা একাডেমি বাংলা একাডেমি জাতির মননের প্রতীক

পাণ্ডুলিপি প্রণয়ন, সম্পাদনা ও প্রকাশনা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ব্যাচের উদ্বোধনবাংলা একাডেমি পরিচালিত 'ভাষা, ...
06/08/2026

পাণ্ডুলিপি প্রণয়ন, সম্পাদনা ও প্রকাশনা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ব্যাচের উদ্বোধন

বাংলা একাডেমি পরিচালিত 'ভাষা, সাহিত্য, পাঠ্য ও পাঠ্যসহায়ক গ্রন্থ প্রণয়ন ও প্রকাশনা' প্রকল্পের আওতায় পাণ্ডুলিপি প্রণয়ন, সম্পাদনা ও প্রকাশনা বিষয়ক তিন মাস মেয়াদি প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ব্যাচের উদ্বোধনী ক্লাস আজ ৬ই আগস্ট ২০২৬/ ২২শে শ্রাবণ বৃহস্পতিবার সকাল ১০:০০টায় একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী আয়োজনে সূচনা বক্তব্য প্রদান করেন ‘ভাষা, সাহিত্য, পাঠ্য ও পাঠ্যসহায়ক গ্রন্থ প্রণয়ন ও প্রকাশনা’ প্রকল্পের পরিচালক এবং বাংলা একাডেমির উপপরিচালক মো. কামাল উদ্দীন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জি.এম.মিজানুর রহমান এবং ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. তপন কুমার বাগচী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

পাণ্ডুলিপি প্রণয়ন, সম্পাদনা ও প্রকাশনা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ব্যাচে ২৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করবেন।

জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক সেমিনারজুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলা একাডেমি আজ ৩রা আগস্ট ২০২৬/১৯শে শ্রাবণ ১৪৩...
03/08/2026

জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক সেমিনার

জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলা একাডেমি আজ ৩রা আগস্ট ২০২৬/১৯শে শ্রাবণ ১৪৩৩ সোমবার বিকেল ৪:০০টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির পরিচালক ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) সমীর কুমার সরকার। চব্বিশের গণ-অভ্যুত্থান দর্শন শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক ও চিন্তক সৈয়দ নিজার। আলোচনায় অংশগ্রহণ করেন প্রাবন্ধিক ও গবেষক সাঈদ ফেরদৌস, চলচ্চিত্র নির্মাতা ও লেখক কামার আহমাদ সাইমন, কবি ও সম্পাদক রেজাউল করিম রনি এবং শিক্ষক ও গবেষক শর্মি হোসেন। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
সমীর কুমার সরকার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বাংলা একাডেমি জুলাই-আগস্ট মাসজুড়ে নানা আয়োজন করেছে। জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় ছাত্রদের আহ্বানে ২০২৪ সালের জুলাই মাসে এ দেশের সর্বস্তরের মানুষ যেভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং সফল হয়েছে, তা এদেশের ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
সৈয়দ নিজার বলেন, শুধু হতাহত ও নিহতের বিবেচনাতেই নয়, রাষ্ট্রকাঠামোয় জুলাই গণ-অভ্যুত্থানের প্রভাব অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। ৫ই আগস্ট ২০২৪ বাংলাদেশে আক্ষরিক অর্থেই প্রথাগত রাষ্ট্রের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছিল। ৫ই আগস্টের পর কার্যত পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। এটি ছিল রাষ্ট্রযন্ত্রের সব কাঠামোর এক চরম শূন্যতা। তখন আমরা দেখেছিলাম, কীভাবে সমাজ নিজেই নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছিল। অভ্যুত্থানে সংগঠিত শিক্ষার্থী-সংগঠনগুলোর মধ্যে অন্যতম ছিল ছাত্রশক্তি। কিন্তু অভ্যুত্থানের পর ছাত্রশক্তিকে বিস্তারিত কোনো রাষ্ট্রকল্প নিয়ে হাজির হতে দেখা যায়নি। তিনি বলেন, এই অভ্যুত্থানে একমাত্র সমঝোতার ভিত্তি হতে পারত প্রাণের অধিকার, কিন্তু সেই অধিকারই এখনো অর্জিত হয়নি। তাই অভ্যুত্থানকে যদি বিপ্লবের দিকে নিয়ে যেতে হয়, তবে আমাদের উচিত প্রাণের অধিকারকে ভিত্তি করেই অগ্রসর হওয়া।
আলোচকবৃন্দ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান কেবল রাষ্ট্রক্ষমতার পরিবর্তনের বিষয় নয় বরং রাষ্ট্রচরিত্রের সর্বাত্মক পরিবর্তন প্রত্যাশা করেছে। ছাত্রদের আহ্বানে সব শ্রেণি-পেশার মানুষ এ গণ-অভ্যুত্থান সংঘটিত করেছে কারণ সকলের মুক্তির আকাক্সক্ষা এক স্রোতবিন্দুতে এসে মিলিত হয়েছিল। তারা বলেন, গণ-অভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও আমরা সেই কাক্সিক্ষত মুক্তি অর্জন করতে সক্ষম হইনি; তবে এই দায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয় বরং বলা চলে আমাদের সকলের। জুলাই-শহিদদের রক্তের ঋণ পরিশোধ করতে আমাদের সবাইকে গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষায় গণ-মানুষের সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইকে জারি রাখতে হবে।
অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, নানা আয়োজনে বাংলা একাডেমি জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণ করছে কারণ জুলাই গণ-অভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে, জনমানুষের মুক্তির স্বপ্ন বাস্তবায়ন কষ্টসাধ্য হলেও অসম্ভব নয়। রাষ্ট্র ও সমাজের সর্বস্তরের গণতান্ত্রিক রূপান্তরের মানসে আমরা জুলাই গণ-অভ্যুত্থানের দিকে উপনীত হয়েছি। অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দাঁড়িয়ে আমাদের প্রত্যাশা-সব মানুষের আকাঙ্ক্ষিত বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান।

03/08/2026

জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক সেমিনার

পাণ্ডুলিপি প্রণয়ন, সম্পাদনা ও প্রকাশনা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনবাংলা একাডেমি পরিচালিত 'ভাষা, সাহিত্য, পাঠ্য ও প...
03/08/2026

পাণ্ডুলিপি প্রণয়ন, সম্পাদনা ও প্রকাশনা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

বাংলা একাডেমি পরিচালিত 'ভাষা, সাহিত্য, পাঠ্য ও পাঠ্যসহায়ক গ্রন্থ প্রণয়ন ও প্রকাশনা' প্রকল্পের আওতায় পাণ্ডুলিপি প্রণয়ন, সম্পাদনা ও প্রকাশনা বিষয়ক তিন মাস মেয়াদি প্রশিক্ষণ কার্যক্রমের ১ম ব্যাচের উদ্বোধনী ক্লাস আজ ৩রা আগস্ট ২০২৬/ ১৯শে শ্রাবণ সোমবার সকাল ১০:০০টায় একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী আয়োজনে সূচনা বক্তব্য প্রদান করেন ‘ভাষা, সাহিত্য, পাঠ্য ও পাঠ্যসহায়ক গ্রন্থ প্রণয়ন ও প্রকাশনা’ প্রকল্পের পরিচালক এবং বাংলা একাডেমির উপপরিচালক মো. কামাল উদ্দীন আহমেদ। বক্তব্য প্রদান করেন একাডেমির পরিচালক ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) সমীর কুমার সরকার, প্রশাসন, মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. সরকার আমিন এবং গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. মোহাম্মদ হারুন রশিদ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। পাণ্ডুলিপি প্রণয়ন, সম্পাদনা ও প্রকাশনা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের ১ম ব্যাচে ২৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করবেন।

অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণবাংলা একাডেমি আজ ৩রা আগস্ট ২০২৬/১৯ই শ্রাবণ ১৪৩৩ সোমবার সকাল ১১.০০টায় একাডেমির কবি শামসুর র...
03/08/2026

অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

বাংলা একাডেমি আজ ৩রা আগস্ট ২০২৬/১৯ই শ্রাবণ ১৪৩৩ সোমবার সকাল ১১.০০টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রশাসন, মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. সরকার আমিন। অনুষ্ঠান পরিচালানা করেন মানবসম্পদ উন্নয়ন উপবিভাগের উপপরিচালক মো. মনিরুজ্জামান । প্রশিক্ষণ প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন ০১-এর কমান্ডার মোহাম্মদ এনামুল হক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ শহিদুল ইসলাম সুমন। প্রশিক্ষণে বাংলা একাডেমির ৫৩ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক সেমিনার
01/08/2026

জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক সেমিনার

📘 বইয়ের নাম: প্রাক-প্রাথমিক শিক্ষার উন্নয়নে নাটকের ব্যবহার✍️ লেখক: গোলসান আরা বেগম🎨 প্রচ্ছদ: আবদুল বাতেন খান🏛️ প্রকাশক: ...
30/07/2026

📘 বইয়ের নাম: প্রাক-প্রাথমিক শিক্ষার উন্নয়নে নাটকের ব্যবহার
✍️ লেখক: গোলসান আরা বেগম
🎨 প্রচ্ছদ: আবদুল বাতেন খান
🏛️ প্রকাশক: বাংলা একাডেমি
🗓️ প্রকাশকাল: জুন ২০২৬
📄 পৃষ্ঠা: ১২৬
💵 মূল্য: ২৮০.০০(দুইশত আশি) টাকা
​ বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্র 01550705777

📖 বই: ফাদার দ্যতিয়েন বাংলা গদ্যচর্চায় স্বতন্ত্র নাম​✍️ লেখক: মারুফা আখতারবাংলা ভাষার প্রতি ভিনভাষী সাহিত্যপ্রেমীদের যে গ...
30/07/2026

📖 বই: ফাদার দ্যতিয়েন
বাংলা গদ্যচর্চায় স্বতন্ত্র নাম
​✍️ লেখক: মারুফা আখতার
বাংলা ভাষার প্রতি ভিনভাষী সাহিত্যপ্রেমীদের যে গভীর অনুরাগের সূচনা হয়েছিল, ফাদার দ্যতিয়েন ছিলেন তাঁর অনন্য এক প্রতীক । বাংলা সাহিত্যভাণ্ডারে এই সাধকের গদ্যচর্চাকে পাঠকদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন লেখক মারুফা আখতার । ​বইপ্রেমী ও সাহিত্য-গবেষকদের সংগ্রহে রাখার মতো একটি চমৎকার বই!
​🏢 প্রকাশনী: বাংলা একাডেমি
​💰 মূল্য: ৪২০ টাকা (২২৩ পৃষ্ঠা)
​📍 প্রাপ্তিস্থান: বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্র 🏛️

📚 বাংলা একাডেমি প্রকাশিত নতুন বই​"বৈষম্যদীর্ণ সমাজে মুমিন গড়ার দ্বীনি শিক্ষা : একটি এথনোগ্রাফিক গবেষণা"✍️ মো. নূরুল মোমে...
30/07/2026

📚 বাংলা একাডেমি প্রকাশিত নতুন বই
​"বৈষম্যদীর্ণ সমাজে মুমিন গড়ার দ্বীনি শিক্ষা : একটি এথনোগ্রাফিক গবেষণা"
✍️ মো. নূরুল মোমেন ভূঁইয়া
🎨 প্রচ্ছদ: আনিসুজ্জামান সোহেল
💰 মূল্য: ৫৪০.০০ টাকা (পাঁচশত চল্লিশ)
📄 পৃষ্ঠা সংখ্যা: ২৯২
📅 প্রকাশকাল: জুন ২০২৬

📖 বইয়ের নাম: নারী ও শিশু আইন: তাত্ত্বিক ও ব্যবহারিক দিক✍️ লেখক: জাহাঙ্গীর আলম সরকার🎨 প্রচ্ছদশিল্পী: তারিক ফেরদৌস📄 পৃষ্ঠা...
28/07/2026

📖 বইয়ের নাম: নারী ও শিশু আইন: তাত্ত্বিক ও ব্যবহারিক দিক
✍️ লেখক: জাহাঙ্গীর আলম সরকার
🎨 প্রচ্ছদশিল্পী: তারিক ফেরদৌস
📄 পৃষ্ঠা সংখ্যা: ৪৫৪
💰 মূল্য: ৮০০.০০ ( আটশত) টাকা
🗓️ প্রকাশকাল: মার্চ ২০২৬
🏢 প্রকাশনা: বাংলা একাডেমি
​📍 বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে

Address

Bangla Academy, 3 Kazi Nazrul Islam Avenue
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share