প্রিয় বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • প্রিয় বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি।

প্রিয় বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রিয় বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি।, Social service, Dhaka.

প্রিয় বাংলাদেশ। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। জানি, অনেক পথ পাড়ি দিতে হবে আমাদের। কিন্তু আমাদের তো থেমে থাকা চলবে না। পরিবার, সমাজ এবং জাতির কাছে দায়বদ্ধতা থেকেই আমার ক্ষুদ্র প্রচেষ্টা। সোনার বাংলা গড়ার এই প্রয়াসে, আসুন সবাই এগিয়ে আসি।

13/07/2026

১০০% অবৈধ শিক্ষকদের মধ্য থেকে নিয়মিত হুমকি ধামকি ও ঠ্যাং ভেঙে দেওয়ার মতো প্রাণনাশের মতো ব্যাপারটিকে কিভাবে দেখছেন? জাতির কাছে প্রশ্ন রইলো।

স্থান: বনশ্রী রামপুরা 'এ' ব্লক শান্তা বিল্ডিংয়ের পাশে। সময়: বেলা ২ টা, ১৩ এপ্রিল ২০২৬। ছবিগুলোই বলে দেয় আমরা কতো অসহা...
13/04/2026

স্থান: বনশ্রী রামপুরা 'এ' ব্লক শান্তা বিল্ডিংয়ের পাশে।
সময়: বেলা ২ টা, ১৩ এপ্রিল ২০২৬। ছবিগুলোই বলে দেয় আমরা কতো অসহায়! প্রায় তিন বছর ধরে এভাবেই রামপুরা বনশ্রী মেইন রোড 'এ' ব্লকের প্রবেশ পথে সংস্কারবিহীন হয়ে পড়ে আছে। সকাল এবং বিকেলের পর থেকেই ঠিক এই জায়গাই প্রচণ্ড ট্র্যাফিক জ্যাম লেগে থাকে। অবিলম্বে রাস্তাটি সংস্কার করার জন্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে অনুরোধ করছি।

12/04/2026

Man forgets but God doesn't.

When you look at your mother, once she was young, energetic, enthusiastic and full of hopes and dreams. Got the highest degrees from university and got married. She raised you, fed you until you fed up! Sacrificed everything to make a way so that nothing can hurt you. Educated you at the topmost university. On your journey of life, she was broken down mentally, economically and physically several times. But nothing hurt you. She cried and cried when she didn't get any help from others. Just only to reach you in a position where you are now. Now you can feel proud about your present status. But your mother is now like a child when you were in your childhood. Who will take care her? Dear young boys and girls, think at least two minutes closing your eyes and remember your hard times.
History repeats itself.

11/04/2026
11/04/2026

রাত ৮:৩০ মিনিট ০৮ এপ্রিল ২০২৬
স্থান: হাতিরঝিলের পশ্চিম প্রান্ত চক্রাকার বাস স্ট্যান্ডের প্রায় ২০০ গজ পশ্চিমে।
প্রতিটি গাড়ি তাদের হেড লাইট জ্বালিয়ে চলছে। বিপরীত দিক থেকে আসা হেড লাইটের আলোর কারণে স্বাভাবিক পথচলা চরমভাবে ব্যাহত হচ্ছে। গাড়িগুলোর সাথে রয়েছে আরেক বিড়ম্বনা। স্পিড ব্রেকার কোথায় আছে তাও বোঝার কোনো উপায় নেই। হঠাৎ করে গাড়ি ব্রেক করে। তার উপর পুরো রাস্তাটিই অন্ধকার। চোর ছিনতাইকারীদের অভয়ারণ্য এখানে। মনে হয়, হাতিরঝিল কোনো দস্যুদের কাছে ইজারা দেওয়া হয়েছে। কে করবে এই সমাধান?? গণতান্ত্রিক সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, হাতিরঝিলের বর্তমান কর্তৃপক্ষের মধ্যে কারা কারা এই জন্যে দায়ী, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
Mohammad Delowar Hossain
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ
ঢাকা সিটি করপোরেশন
Ministry of LGRD
Dhaka Metropolitan Pollice
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি

26/03/2026

আমরা স্কুল কলেজে ১২ বছর ইংরেজি ভাষা শিখাই। মাস্টার্স কমপ্লিট করার পরেও অধিকাংশ শিক্ষার্থী সাবলীলভাবে ইংরেজি শুনতে, বলতে, পড়তে ও লিখতে (Listening, Speaking, Reading and Writing) পারে না। আমাদের শিক্ষাক্রমে Listening and Speaking স্কিলের কথা বলা হলেও বাংলাদেশের হাতেগোনা কয়েকটি স্কুলে এর অনুশীলন হয়েছিলো এক যুগেরও বেশী সময় আগে। কিন্তু পাবলিক পরীক্ষাগুলোতে নাম্বার না থাকার কারণে শিক্ষক এবং শিক্ষার্থীরা এতে আগ্রহ হারিয়ে ফেলে। ফলাফলস্বরূপ, আমাদের তরুণ শিক্ষার্থীরা দেশে বিদেশে চাকরির বাজারে ভালো করতে পারছেনা। গবেষণা হচ্ছে না। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে দেশীয় শিল্প ও প্রযুক্তির প্রসার ঘটাতে পারে না। বিদেশি বিশেষজ্ঞ এনে আমাদের তরুণদের চেয়ে কয়েকগুণ বেশি বেতন ও সুযোগ সুবিধা দিচ্ছে শুধুমাত্র ইংরেজি না জানার কারণে। আমাদের শিক্ষার্থীরা যথেষ্ঠ মেধাবী ও পরিশ্রমী। জাতীয় পর্যায়ে শুধুমাত্র পরিকল্পনার অভাবে Listening and Speaking দক্ষতা অর্জিত হচ্ছে না। এনসিটিবির বিশেষজ্ঞ এবং মাউশির উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে আমার পেশাগত সম্পর্কের খাতিরে এই বিষয়টি অনেক আগে থেকেই আমি উত্থাপন করার চেষ্টা করে আসছি। কিন্তু পলিসি পর্যায়ে আলোচনা করার আগেই অথবা বদলিজনিত কারণে বিষয়টি বরাবরই উপেক্ষিত হয়ে আসছে। এনসিটিবির ওয়েব পেইজে ক্লাস ভিত্তিক যে Listening Text গুলো আছে, ও গুলোর যথেষ্ঠ পরিমার্জন ও পরিবর্ধন করা জরুরী হয়ে পড়েছে। পাশাপাশি স্কুল কলেজে বাধ্যতামূলক Listening and Speaking Test নেওয়ার ব্যবস্থা করা হোক। একটি Roadmap এর মাধ্যমে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে সারা বাংলাদেশের সকল স্কুল কলেজকে এর আওতায় আনার আহ্বান জানাচ্ছি। সুধীজনের পরামর্শ চাচ্ছি। সর্বোপরি মাননীয় শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category