Amin Bazar Student Community

Amin Bazar Student Community আমিনবাজারের সামাজিক ও সার্বিক উন্নয়নে অংশগ্রহন করা, যেকনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ন্যায় এবং ইনসাফ কায়েম করাই আমিনবাজার ছাত্রসমাজের লক্ষ্য।

নেপালের সাম্প্রতিক ঘটনায় গভীরভাবে শোকাহত। 🇳🇵আল্লাহ/সৃষ্টিকর্তা নিহতদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন এবং আহতদের দ্...
26/08/2026

নেপালের সাম্প্রতিক ঘটনায় গভীরভাবে শোকাহত। 🇳🇵
আল্লাহ/সৃষ্টিকর্তা নিহতদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন। আমিন🤲

26/08/2026

আমিন বাজারে সালেপুরের পাশে HK পাম্পে প্রতিদিন এই রকম কভার ভ্যানের ৪–৬টি গাড়ি গ্যাস লোড দেয়। আল্লাহ না করুক, যদি কোনো সময় বিস্ফোরণ ঘটে, তাহলে আমিন বাজার বলে কিছুই থাকবে না।

এছাড়াও এই গাড়িগুলোর জন্য লোকাল লেনে গ্যাসের সিরিয়াল দিয়ে লোকাল লেন বন্ধ হয়ে যায়। এর কারণে লোকাল লেনে লোকাল গাড়ি আসে না। এর জন্য একমাত্র দায়ী এই HK পাম্প।

এই পাম্পের বিরুদ্ধে আমিন বাজার এলাকার সবাইকে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে।

আলহামদুলিল্লাহ।গত সোমবার বাদ ইশা বরদেশী আখেরিয়া মাদ্রাসা ৫ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠিত হয়েছে।এ উপলক্ষে আমরা বিশেষভা...
23/08/2026

আলহামদুলিল্লাহ।

গত সোমবার বাদ ইশা বরদেশী আখেরিয়া মাদ্রাসা ৫ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠিত হয়েছে।

এ উপলক্ষে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউনিয়নের শ্রদ্ধেয় মুরব্বি হোসেন সাহেব ও আনোয়ার সাহেবকে। তাঁদের প্রাজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা ও বিচক্ষণ নেতৃত্বের প্রতিফলনেই আমরা একটি সুন্দর ও গ্রহণযোগ্য কমিটি পেয়েছি।

তাঁদের নেতৃত্বে এবং উপস্থিত সচেতন এলাকাবাসীর প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে প্রতিটি পদের জন্য যোগ্য, সৎ ও দায়িত্বশীল ব্যক্তিদের বাছাই করা হয়েছে। আমরা প্রত্যাশা করি, তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় মাদ্রাসা সার্বিক কার্যক্রমে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক পরিবেশ ফিরে আসবে।

নবগঠিত ৫ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। আমরা আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নবগঠিত কমিটি মাদ্রাসা শিক্ষা, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

একই সঙ্গে আমাদের পক্ষ থেকে নবগঠিত কমিটির প্রতি বিশেষভাবে আহ্বান জানাই— পূর্বের অস্বচ্ছ ও অনুপস্থিতপ্রায় ব্যবস্থাপনার পুনরাবৃত্তি না করে, মাদ্রাসা সকল কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার পাশাপাশি এলাকাবাসীর কাছে প্রয়োজনীয় তথ্য ও কার্যক্রম যথাযথভাবে উপস্থাপন করা হোক। একটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ও সহযোগিতা বৃদ্ধির অন্যতম ভিত্তি হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা।

আল্লাহ তায়ালা এই কমিটির সকল দায়িত্বশীলকে আমানতদারিতা, প্রজ্ঞা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের তাওফিক দান করুন এবং বরদেশী আখেরিয়া মাদরাসাকে দ্বীনি ও নৈতিক শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করুন। **আমিন।**

আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক,সকলেই বাবু ভাইয়ের জন্য দোয়া করবেন 🙏
19/08/2026

আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক,
সকলেই বাবু ভাইয়ের জন্য দোয়া করবেন 🙏

18/08/2026

আমরা আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জামায়াত করি না, এনসিপিও করি না—আমরা কোনো রাজনৈতিক দলের অন্ধ সমর্থক নই।

তাই কেউ খারাপ কিছু করলে আমরা সেটাও বলব, ভালো কিছু করলে সেটাও বলব। একইভাবে কোনো রাজনৈতিক দল বা জনপ্রতিনিধি ভালো কাজ করলে তার প্রশংসা করতেও আমাদের আপত্তি নেই; আবার কোনো কাজ ভুল মনে হলে গঠনমূলক সমালোচনাও করব।

দল নয়, ভালো কাজের পক্ষে—অন্যায়ের বিরুদ্ধে।

🦟 ডেঙ্গু থেকে বাঁচতে এখনই সচেতন হোন!বর্ষা ও জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বাড়ে, তাই ডেঙ্গুর ঝুঁকিও বাড়তে পারে। নি...
16/08/2026

🦟 ডেঙ্গু থেকে বাঁচতে এখনই সচেতন হোন!

বর্ষা ও জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বাড়ে, তাই ডেঙ্গুর ঝুঁকিও বাড়তে পারে। নিজের পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদের নিরাপদ রাখতে সবাইকে সচেতন হতে হবে।

✅ বাড়ি ও আশপাশে পানি জমতে দেবেন না
✅ ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র ও টায়ারে জমে থাকা পানি পরিষ্কার করুন
✅ বাড়ির ছাদ, বারান্দা ও ড্রেন নিয়মিত পরিষ্কার রাখুন
✅ দিনের বেলাতেও মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখুন
✅ জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন

মনে রাখুন—ডেঙ্গু প্রতিরোধে শুধু একজন নয়, পুরো এলাকার সচেতনতা প্রয়োজন।

🌿 পরিচ্ছন্ন আমিন বাজার, নিরাপদ আমিন বাজার।
🤝 আসুন, সবাই মিলে ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।

#ডেঙ্গু_সচেতনতা #ডেঙ্গু_প্রতিরোধ #আমিনবাজার #পরিচ্ছন্ন_আমিনবাজার #সচেতন_হোন

আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মিরপুর মফিদ-ই-আম স্কুলের SSC ফলাফল—পাশের হার ৫৩.৫৩%। একটা প্রতিষ্ঠানের টিচার পেনেল, এডমিন্...
10/08/2026

আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মিরপুর মফিদ-ই-আম স্কুলের SSC ফলাফল—পাশের হার ৫৩.৫৩%। একটা প্রতিষ্ঠানের টিচার পেনেল, এডমিন্সট্রেশন কি পরিমান দায়িত্বহীন, আনপ্রফেশনাল হলে বছরের পর বছর রেজাল্টের এরকম অধপতন হইতে পারে। অলমোস্ট ৫০% ই ফেল করেগেছে। প্রশ্ন হলো এই স্টুডেন্টগুলা টেস্টে কীভাবে পাশ করে গেল...? এহনও স্টুডেন্টরা কমপ্লেইন করে যে ক্লাসে টিচার যায় না, পরায় না। আর এগুলা নিয়ে প্রশাসনের কনো রেসপন্সও নাই।

যাইহোক, সবশেষে এত সুন্দর ফলাফলের জন্য প্রিয় অভিভাবকতুল্য টিচারদের প্রতি আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অনুরোধ করছি। ❤️

আমাদের পক্ষ থেকে দেশপ্রেমিক সকল ছাত্র জনতাকে আজকের মহান জুলাই গনঅভ্যুত্থান দিবসের মোবারাকবাদ।মহান আল্লাহর ইচ্ছায় ২৪ এর ...
05/08/2026

আমাদের পক্ষ থেকে দেশপ্রেমিক সকল ছাত্র জনতাকে আজকের মহান জুলাই গনঅভ্যুত্থান দিবসের মোবারাকবাদ।

মহান আল্লাহর ইচ্ছায় ২৪ এর ৩৬ এ জুলাই রাষ্ট্র বিরোধী শক্তি ফ্যাসিস্ট আওয়ামিলীগ এর পতন ঘটে। শেখের বেটি ডাইনি হাসিনা তার শশুড় বাড়ি পলায়ন করে৷ সারা বাংলাদেশ জুড়ে লীগের জালেমরা পালিয়ে যায়। আল্লাহর ইচ্ছায় আমরা কথা বলার অধিকার, নিজেদের হিস্যা বুঝে নেয়ার অধিকার, প্রশ্ন করার অধিকার ফিরে পাই।আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিনসহ হাজারো শহীদে রক্তের ওপর প্রতিষ্টিত হয় জুলাই। বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত, জালেমমুক্ত, লীগমুক্ত হয়। শুরু হয় ইনসাফের পথে, আজাদীর পথে এক নতুন যাত্রা। শুরু হয় বাংলাদেশিদের আজাদীর ২য় পর্ব।
ভারতীয় অধিপত্যবাদের বিরুদ্ধে আজাদীর এই লড়াইয়ে প্রথম শহীদ হন বাংলাদেশিদের কালচারাল হিরো শহীদ ওসমান হাদি ভাই। জুলাই পরবর্তী ইনসাফপন্থী, বাংলাদেশপন্থী রাজনীতির এক অনন্য মডেল দাড় করিয়েছিলেন তিনি। বামদের কালচারাল ফ্যাসিজমকে তিনি এড্রেস করেছিলেন। হাদি ভাই বেচে আছেন বাংলাদেশিদের হৃদয়ে, তার আদর্শের ইনসাফের রাষ্ট্র এখন বাংলাদেশিদের সপ্ন।

জুলাই কখনো শেষ হবার নয়। এটি ১৫ বছরের গুম, খুন, জুলুমের বিরুদ্ধে লড়াই, আজাদীর লড়াই, ন্যায় ইনসাফের লড়াই। যখনি কেউ বাংলাদেশের মাটিতে জালেম হবার চেষ্টা করবে, ফ্যাসিবাদের বীজ রোপন করবে, আল্লাহর ইচ্ছায় শত শত তরুন আবুসাইদ, মুগ্ধ, হাদি হয়ে ফিরে আসবে, আবার কনো এক জুলাই হবে, বাংলাদেশিদের অসম্পূর্ণ ইনসাফের রাষ্ট্র কায়েম হবেই। আল্লাহ আমাদের ইনসাফের রাষ্ট্র কায়েমের তৌফিক দান করুক।
ইনসাফ জিন্দাবাদ।
বাংলাদেশ জিন্দাবাদ।

30/07/2026

আমিন বাজারে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আমিন বাজার মাদকবিরোধী সংগঠনের প্রতি অনুরোধ—প্রথমে দুইবার সতর্ক করা হোক। এরপরও যদি তারা বিরত না হয়, তাহলে তৃতীয়বার তাদের নাম মসজিদের মাইকিংয়ের মাধ্যমে প্রচার করে সমাজ থেকে বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হোক।

Address

Amin Bazar Savar Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amin Bazar Student Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category