FARID UDDIN

FARID UDDIN “আল্লাহর রহমতই জীবনের সবচেয়ে বড় শক্তি।
যে তাঁর উপর ভরসা রাখে, তার পথ কখনো অন্ধকার হয় না।”

25/06/2026

আল্লাহর সঙ্গে অন্য উপাস্যকে ডেকো না,তিনি ব্যতীত অন্য কোন (সত্য) উপাস্য নেই। তাঁর মুখমন্ডল ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল। বিধান তাঁরই এবং তাঁরই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে।

14/06/2026

যে কোনো সংগঠন, প্রতিষ্ঠান বা রাজনৈতিক দলের পরিচয়ে যদি কেউ চাঁদাবাজি করে, সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে, নারীদের সম্মানহানি ঘটায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায় কিংবা মানুষ হত্যার মতো জঘন্য অপরাধ করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।
আইন সবার জন্য সমান হওয়া উচিত। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দল আইনের ঊর্ধ্বে হতে পারে না। যদি কোনো প্রতিষ্ঠানের অনিয়মের কারণে তার নিবন্ধন বাতিল হতে পারে, তাহলে জনগণের ক্ষতি করে এমন যেকোনো সংগঠন বা দলের বিরুদ্ধেও একইভাবে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।
আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ক্ষমতা নয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে; দলীয় পরিচয় নয়, মানুষের অধিকার ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাবে।
অন্যায়ের পরিচয় কোনো দল নয়, অন্যায়ের পরিচয় হলো অন্যায়। তাই অপরাধী যে-ই হোক, তার বিচার নিশ্চিত হোক।

#আইনের_শাসন #ন্যায়বিচার #বাংলাদেশ #জনগণের_নিরাপত্তা

হাজার কোটির সাম্রাজ্যও আজ এক টুকরো সাদা কাফনের কাছে পরাজিত...২০২০ সাল। অক্সিজেনের জন্য ঘরে ঘরে কাঁদছে মানুষ। সেই করোনাকা...
05/05/2026

হাজার কোটির সাম্রাজ্যও আজ এক টুকরো সাদা কাফনের কাছে পরাজিত...

২০২০ সাল। অক্সিজেনের জন্য ঘরে ঘরে কাঁদছে মানুষ। সেই করোনাকালের এক ভয়ংকর রাতে ঢাকা বিমানবন্দরের রানওয়েতে চুপিসারে থামল একটি প্লেন। স্ট্রেচারে শুয়ে অক্সিজেন মাস্ক পরে দুই ভাই রোগীর ভান করে উঠলেন তাতে। গন্তব্য ব্যাংকক। রন আর দীপু, দুই ভাই, সিকদার গ্রুপের মালিক। নিজেদের দুই কর্মকর্তাকে হত্যাচেষ্টার মামলা তখন তাদের ঘাড়ে।

পুলিশ জানত। সরকারও জানত। তবু কেউ থামাতে আসেনি।

সেই রন হক সিকদার আজ মারা গেলেন দুবাইয়ের হাসপাতালে। ৬৮১ কোটির ব্যক্তিগত ঋণ, একটি পয়সাও ব্যাংকে ফেরেনি। সিকদার গ্রুপেরই মোট খেলাপি ৬ হাজার ৩৮০ কোটি। ন্যাশনাল ব্যাংক আগেই তছনছ। এই ছিল রেখে যাওয়া উত্তরাধিকার।

সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, লন্ডন, আমেরিকায় ছড়িয়ে থাকা হাজার কোটির ব্যালেন্স কোনো কাজে আসছে না। আজ তিনি মাটির নিচে যাচ্ছেন শুধু হাজার টাকার কাফন পরে।

লুটের টাকা পরকালে কাজে আসে না। এই সত্যটা জানতেও কি মানুষকে মরতে হয়?

23/04/2026

Address

Dhaka

Opening Hours

Monday 06:00 - 17:00
Tuesday 06:00 - 17:00
Wednesday 06:00 - 17:00
Thursday 06:00 - 17:00
Saturday 06:00 - 17:00
Sunday 06:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when FARID UDDIN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share