গণতান্ত্রিক অধিকার কমিটি

গণতান্ত্রিক অধিকার কমিটি ‘গণতান্ত্রিক অধিকার কমিটি’ আন্দোলনকারী শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সমন্বয়ে গঠিত প্লাটফর্ম

চলে এসেছে মার্কিন বাণিজ্য চুক্তির বিপদের প্রদর্শনী। বিপদের প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে ফুলবাড়ীতে আগামী ২৬ আ...
22/08/2026

চলে এসেছে মার্কিন বাণিজ্য চুক্তির বিপদের প্রদর্শনী।
বিপদের প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে ফুলবাড়ীতে আগামী ২৬ আগস্ট ২০২৬।

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নসহ ৪ দফা দাবিতে গণতান্ত্রিক অধিকার কমিটির প্রচার যাত্রা নিয়ে আমরা যাচ্ছি ঢাকা টু ফুলবাড়ী।

যে কথা লিফলেটে আমরা লিখতে পারিনা জায়গার অভাবে, সেই কথাই সহজবোধ্য ভাষায় বলা হয়েছে এই বিপদের প্রদর্শনীর ডিসপ্লে বোর্ডগুলোতে। আপনারা যেকেউ চাইলে এই ডিসপ্লেবোর্ডগুলোকে প্রিন্ট করে নিজ নিজ বাসায়, কর্মক্ষেত্রে, এলাকায়, দোকানে, হাটে মাঠে ঘাটে লাগিয়ে দিতে পারেন। এখান থেকে যেকোন একটিও যদি আপনাকে উদ্বিগ্ন করে, তাহলে সেটােই প্রিন্ট করে লাগিয়ে দিন।

20/08/2026

ফুলবাড়ী থেকে পথ চিনে নিন! চিনে নিন!
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন, গ্যাস বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধানসহ চার দফা দাবিতে ঢাকা টু ফুলবাড়ী প্রচার যাত্রা।

প্রচারযাত্রার রুট:
জাতীয় প্রেসক্লাব - গাজীপুর চৌরাস্তা - মাওলানা ভাসানীর মাজার - টাঙ্গাইল শহর - সিরাজগঞ্জের কড্ডার মোড় - বগুড়ার শেরপুর - বগুড়া শহর - গাইবান্ধার গোবিন্দগঞ্জ - দিনাজপুরের বিরামপুর - দিনাজপুর শহর - ফুলবাড়ী।

আপনারা যে যেখানে উপস্থিত হতে পারবেন আসুন। অংশ নিন সমাবেশ, পথসভা ও প্রচারণায়।

২৬ আগস্ট ফুলবাড়ী দিবসে ফুলবাড়ীতে আসুন। নতুন করে কয়লা উন্মুক্ত পদ্ধতিতে তোলার খায়েশ রুখে দিতে হবে। মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলে সরকারকে বাধ্য করতে হবে।

19/08/2026

তুলতে গেছিল কয়লা সেইবার
দুই হাজারো ছয় সালে
লেজ গুটায়া পলাইছিল
কোম্পানির দালালে

গুলি কইরা মানুষ খুন
করলো বিডিআর
ফুলবাড়ীর মানুষ তো নয়
মাথা নোয়াবার

এরপরে চুক্তি করলো
বিএনপি সরকার
মাটি খুইড়া কয়লা তোলা
হবে না যে আর

দিন গেল, মাস গেল,
ঘুরিলো বছর
দুই দশক পরেও কয়লা
ছাড়ে না আছর

মার্কিন দাসখত দেওয়া সরকার
কয় চুক্তি ভুইলা
কয়লা নিবে কুড়ুম ধুরুম
শ্যামল মাটি খুইলা

দালালেরা মিলা ঝুইলা
ঝরায় লালসা
লন্ডন থেইকা কোম্পানি কয়
কয়লা ভরসা

সেই ভরসায় লাত্থি দিতে
আইলো নতুন মাত্রা
ঢাকা থেকে ফুলবাড়ীতে
প্রচারের যাত্রা

কয়লা আর মার্কিন পক্ষে
আছে যত ফাত্রা
সব দালালি খেদায় দিতে
নতুন পথ হাতড়া

প্রচার যাত্রা দিচ্ছে ডাক
মার্কিন চুক্তি নিপাত যাক
প্রচার যাত্রা দিচ্ছে ডাক
ফুলবাড়ী রক্ষা পাক

জ্বালানি আর বিদ্যুত খাতে
লুটেরাদের জয়গান
গ্যাস বিদ্যুৎ সংকটের চাই
জনবান্ধব সমাধান

রাষ্ট্রায়ত্ত কলকারখানা
ছাড়বো না আর ছাড়বো না
আমার সোনার বাংলাদেশ
কারো বাপের হবে না।

19/08/2026

ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ২ দশক পূর্তিতে
ঢাকা টু ফুলবাড়ী প্রচারযাত্রা।
২৪-২৬ আগস্ট ২০২৬।

ফুলবাড়ী গণঅভ্যুত্থানের দুই দশক পূর্তিতে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন, গ্যাস বিদ্যুৎ সংকটের সমাধান এবং জ্বালানি-বিদ্যুৎ ও রাষ্ট্রায়ত্ত খাত বেসরকারিকরণ বন্ধের দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা।

প্রচারযাত্রার রুট:
জাতীয় প্রেসক্লাব - গাজীপুর চৌরাস্তা - মাওলানা ভাসানীর মাজার - টাঙ্গাইল শহর - সিরাজগঞ্জের কড্ডার মোড় - বগুড়ার শেরপুর - বগুড়া শহর - গাইবান্ধার গোবিন্দগঞ্জ - দিনাজপুরের বিরামপুর - দিনাজপুর শহর - ফুলবাড়ী।

আপনারা যে যেখানে উপস্থিত হতে পারবেন আসুন। অংশ নিন সমাবেশ, পথসভা ও প্রচারণায়।

২৬ আগস্ট ফুলবাড়ী দিবসে ফুলবাড়ীতে আসুন। নতুন করে কয়লা উন্মুক্ত পদ্ধতিতে তোলার খায়েশ রুখে দিন!

ফুলবাড়ী গণঅভ্যুত্থানের দুই দশক পূর্তিতে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন, গ্যাস বিদ্যুৎ সংক...
19/08/2026

ফুলবাড়ী গণঅভ্যুত্থানের দুই দশক পূর্তিতে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন, গ্যাস বিদ্যুৎ সংকটের সমাধান এবং জ্বালানি-বিদ্যুৎ ও রাষ্ট্রায়ত্ত খাত বেসরকারিকরণ বন্ধের দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা।

প্রচারযাত্রার রুট:
জাতীয় প্রেসক্লাব - গাজীপুর চৌরাস্তা - মাওলানা ভাসানীর মাজার - টাঙ্গাইল শহর - সিরাজগঞ্জের কড্ডার মোড় - বগুড়ার শেরপুর - বগুড়া শহর - গাইবান্ধার গোবিন্দগঞ্জ - দিনাজপুরের বিরামপুর - দিনাজপুর শহর - ফুলবাড়ী।

আপনারা যে যেখানে উপস্থিত হতে পারবেন আসুন। অংশ নিন সমাবেশ, পথসভা ও প্রচারণায়।

২৬ আগস্ট ফুলবাড়ী দিবসে ফুলবাড়ীতে আসুন। নতুন করে কয়লা উন্মুক্ত পদ্ধতিতে তোলার খায়েশ রুখে দিন!

১৮ আগস্ট, মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় রাজধানীর  শাহবাগ মোড়ে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান, রাষ্ট্রায়ত্ত্ব কারখানা, বিদ্যুৎ ব...
18/08/2026

১৮ আগস্ট, মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় রাজধানীর শাহবাগ মোড়ে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান, রাষ্ট্রায়ত্ত্ব কারখানা, বিদ্যুৎ বিতরণ ও জ্বালানি খাতের বেসরকারিকরণ বন্ধ, ঔষুধের সরকারি মূল্য নিয়ন্ত্রণ কার্যকর এবং মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যপক আনু মুহাম্মদ। গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক সালমান সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ডা. হারুন অর রশিদ, গবেষক ও শিক্ষক মাহা মির্জা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা।

ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ২০ বছর পূর্তিতেঢাকা থেকে ফুলবাড়ি প্রচার যাত্রা।২৪-২৬ আগস্ট ২০২৬।দাবি:১. মার্কিন বাণিজ্য চুক্তি বা...
18/08/2026

ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ২০ বছর পূর্তিতে
ঢাকা থেকে ফুলবাড়ি প্রচার যাত্রা।
২৪-২৬ আগস্ট ২০২৬।

দাবি:
১. মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল
২. ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন
৩. গ্যাস বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান
৪. জ্বালানি বিদ্যুৎ ও রাষ্ট্রায়ত্ত খাতের বেসরকারিকরণ বন্ধ

18/08/2026

🔴 লাইভ

১৮ আগস্ট ২০২৬

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান, রাষ্ট্রায়ত্ত কারখানা, বিদ্যুৎ বিতরণ ও জ্বালানি খাতের বেসরকারিকরণ বন্ধ ওষুধের সরকারি মূল্যনিয়ন্ত্রণ কার্যকর এবং মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবিতে
গণতান্ত্রিক অধিকার কমিটির বিক্ষোভ সমাবেশ চলছে...

বিক্ষোভ সমাবেশ। ১৮ আগস্ট ২০২৬। মঙ্গলবার। বিকাল ৪:৩০। শাহবাগে। চলে আসুন। দাবিসমূহ:১. অবিলম্বে গ্যাস-বিদ্যুতের সংকট সমাধান...
16/08/2026

বিক্ষোভ সমাবেশ। ১৮ আগস্ট ২০২৬। মঙ্গলবার।
বিকাল ৪:৩০। শাহবাগে। চলে আসুন।

দাবিসমূহ:
১. অবিলম্বে গ্যাস-বিদ্যুতের সংকট সমাধান করতে হবে।
২. রাষ্ট্রায়ত্ত কারখানা, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ও জ্বালানি তেল আমদানি বেসরকারিকরণের নামে লুটেরা গোষ্ঠীর হাতে তুলে দেয়া বন্ধ করতে হবে।
৩. অত্যাবশ্যকীয় ওষুধের সরকারি মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর রাখতে হবে।
৪. দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে।
৫. মবসন্ত্রাস বন্ধ করতে হবে।
৬. রাষ্ট্রীয় উদ্যোগে বন্ধ কলকারখানা চালু করতে হবে এবং শ্রমিক ছাঁটাই ও হকার উচ্ছেদ বন্ধ করতে হবে।

গ্যাস ও বিদ্যুৎ সংকট পরিস্থিতিতে সরকারের ভূমিকায় কমপক্ষে পাঁচটি সমস্যা দেখা যাচ্ছে- এক. এলএনজি টার্মিনাল মেরামত এবং গ্যা...
14/08/2026

গ্যাস ও বিদ্যুৎ সংকট পরিস্থিতিতে সরকারের ভূমিকায় কমপক্ষে পাঁচটি সমস্যা দেখা যাচ্ছে-

এক. এলএনজি টার্মিনাল মেরামত এবং গ্যাস-বিদ্যুৎ সরবরাহে বিদ্যমান কারিগরি দুর্বলতা মোকাবিলায় গুরুতর অদক্ষতা!

দুই, ভোলা গ্যাসক্ষেত্র এবং নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ নিয়ে ত্বড়িৎ পদক্ষেপ গ্রহণ না করা।

তিন, নিজেদের অদক্ষতা আর ব্যর্থতার দায় সাধারণ মানুষের উপর চাপানো।

চার, সংকটের সুযোগ নিয়ে দেশি বিদেশি কিছু ব্যবসায়িক গোষ্ঠীর এজেন্ডা পূরণে মহা সক্রিয়তা এবং

পাঁচ, অযৌক্তিক বাড়তি বিল চাপিয়ে মানুষের বোঝা আরও বাড়ানো।

অধ্যাপক আনু মুহাম্মদ
সদস্য, গণতান্ত্রিক অধিকার কমিটি

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when গণতান্ত্রিক অধিকার কমিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category