আউয়াল ভাই

আউয়াল ভাই From this page we will share all social types and welfare work. sometimes we'll share funny topics.

15/10/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

15/10/2025

বাংলাদেশের একজন বড় ব্যক্তি৷ প্রসিদ্ধ আলোচক৷ মাহফিল শেষে বাসায় পৌছতে পৌছতে ফজরের আযান হয়ে গেছে৷

খাটের পাশেই জায় নামাজ বিছিয়ে ফজর পড়লেন৷ হযরতের আহলিয়া ফজর পড়ে খাটেই বসে আছেন৷

নামাজ শেষ হতেই একজন আলোচকের মোবাইল থেকে দুইটা ফোন আসলো৷

সাধারণত ফজরের পরে কোনো বক্তার থেকে ফোন আসার কথা না৷ হযরতের আহলিয়া নিজই ফোনটা রিসিভ করে লাউড স্পীকার অন করে হুজুরের সামনে দিলেন৷ হুজুর রসিকতার ছলে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন
"সোনা পাখি, কী খবর তোমার? এতো দিন পরে এতো সকাল সকাল কী মনে করে ফোন করলা?"

এতটুকু পর্যন্ত ঘটনা সুন্দর-ই ছিলো৷
কিন্তু অপর পাশ থেকে ভেসে আসলো মহিলা কণ্ঠ৷ তিনি বললেন হুজুর আমি আপনার কাছের লোক মাওলানা অমুকের স্ত্রী৷
তিনি ইদানিং আরেকটি বিবাহ করেছেন এনিয়ে আমাদের সংসারে ব্যপক ঝামেলা চলতেছে৷ নানা কথা বলে বিচার দিলেন৷

হুজুরও সমস্যা শুনে বললেন আমি একপক্ষের কথা শুনলাম, আরেক জনের মতামত শুনবো, এবং সমাধানের জন্য চেষ্টা করবো৷ ইনশাআল্লাহ

কথা শেষ হয়ে গেলে, পরিবারের পক্ষ থেকে জিজ্ঞাসা, আপনি আরেকজনের স্ত্রীকে 'সোনা পাখী' বলছেন কেন?? এতো দিন পরে ফোন করেছে, এর মানে তার সাথে আপনার মাঝে মধ্যে কথাও হয়৷ কতোদিন যাবত তার সাথে কথা হয়? 😁

এমন বহুত প্রশ্নের মুকাবেলায় কোনো উত্তর নাই৷

পরিস্থিতিটা এমন হয়েগেল যে, আমি তো বিপদকে ছেড়ে দিছি, কিন্তু বিপদ আমাকে ছাড়তেছে না 😊

অতএব, কী বুঝলাম(?) মোবাইলে কাউকে সোনার ময়না পাখি বলা যাবে না

@কপি

20/06/2025

আহা! নতুন পানি পড়তেই শুরু হলো ব্যাঙেদের জলসা!
প্যাঁক-প্যাঁক করে সবাই ডাকছে-'এই যে আমি আছি!'
কে জানে, ওদের কারও প্রেম শুরু হলো কিনা আজ বর্ষার জলে!"

03/05/2025

Good Night Everyone

মহান মে দিবস অমর হোক!আন্তর্জাতিক শ্রমিক দিবস - ১লা মে, ২০২৫প্রিয় শ্রমজীবী ভাই ও বোনেরা এবং সংগ্রামী জনতা,আজ ঐতিহাসিক ১ল...
01/05/2025

মহান মে দিবস অমর হোক!

আন্তর্জাতিক শ্রমিক দিবস - ১লা মে, ২০২৫

প্রিয় শ্রমজীবী ভাই ও বোনেরা এবং সংগ্রামী জনতা,
আজ ঐতিহাসিক ১লা মে, সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিনটি শুধু একটি ছুটির দিন নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম, সংহতি এবং আত্মত্যাগের প্রতীক।
পেছনের ইতিহাস:

১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে এবং অমানবিক কর্মপরিবেশের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সংগ্রামে নেমেছিলেন। তাদের সেই ঐতিহাসিক আন্দোলন ও আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই বিশ্বজুড়ে এই দিনটি "মে দিবস" হিসেবে পালিত হয়।
কেন এই দিবস তাৎপর্যপূর্ণ?
* অধিকারের স্বীকৃতি: এই দিন শ্রমিকের মর্যাদা, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মস্থল এবং অন্যান্য মানবিক অধিকারগুলোর উপর গুরুত্ব আরোপ করে।
* ঐক্যের ডাক: বিশ্বজুড়ে শ্রমিকদের তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার অনুপ্রেরণা দেয় এই দিবস।
* অবদানের সম্মান: দেশের তথা বিশ্বের উন্নয়নে শ্রমিকদের অপরিহার্য অবদানকে স্মরণ ও সম্মান জানানোর দিন এটি।
* শোষণের বিরুদ্ধে প্রতিবাদ: সকল প্রকার শ্রম শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এটি একটি বলিষ্ঠ কণ্ঠস্বর।
আমাদের করণীয়:
আসুন, মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা সকলে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াই। তাদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হই, তাদের কাজের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করি। শ্রমিকের মর্যাদা নিশ্চিত করি এবং একটি শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ হই।

"দুনিয়ার মজদুর, এক হও!"
শ্রমিক ঐক্য জিন্দাবাদ!

18/10/2024
02/10/2024

আপনি যদি ৭৫ বছরের হায়াত পান, তাহলে সাকুল্যে আপনি বেঁচে থাকবেন— ৩৬০০ টি সপ্তাহ।

আবারও পড়ুন— ৩৬০০ টি সপ্তাহ মাত্র!!

এখন ভাবুন তো, আমাদের প্রতিটা সপ্তাহ কতো অবলীলায়, অবহেলা আর অযত্নে কেটে যায়।

একটা সপ্তাহ পার হয় মানে, ৩৬০০ সপ্তাহ থেকে একটা সপ্তাহ বিয়োগ হয়।

আপনার বয়স যদি এখন ৩০ বছর হয়, আর যদি ধরে নিই যে আপনি ৭৫ বছরের হায়াত পাবেন, তাহলে দুনিয়ায় আপনি আর বেঁচে থাকবেন কেবল ২১৬০ সপ্তাহ।

গত জুমুয়াহ পড়েছি মনে হয় দুই দিনও পার হয়নি৷ অথচ আরেকটা জুমুয়াহ দরোজায় এসে উপস্থিত৷ কতো দ্রুত ফুরোচ্ছে হায়াতের দিন। এটাও কিয়ামতের আলামত, যে—শেষ সময়ে সময়গুলো দ্রুত ফুরোবে। চোখের পলকে।

গত এক সপ্তাহে আমাদের আমলের পাল্লায়, কাজের পাল্লায়, শেখার পাল্লায়, আমাদের রবের সাথে আর মানুষের সাথে সম্পর্ক উন্নয়নের পাল্লায় কী কী যোগ হলো, নাকি আগেও যা ছিল তাতেই স্থির হয়ে আছি আমরা, চলুন ভাবতে বসি।

- আরিফ আজাদ

Address

Bangladesh
Dhaka
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when আউয়াল ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category