BNP Network - Chandpur -1

Website

BNP Network - Chandpur -1 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BNP Network - Chandpur -1, Dhaka.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এর সকল আপডেট পেতে পেজটিতে ফলো দিয়ে রাখুন।
কেন্দ্র অনুমোদিত "বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক" -এর চাঁদপুর ১) কচুয়া আসনের অফিশিয়াল পেজ।

রেমিট্যান্সে প্রবৃদ্ধি অব্যাহত, ৬ দিনে এলো ৬৩০ মিলিয়ন ডলার চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই দেশে রেমিট্যান্স প্রবাহে প্...
08/10/2026

রেমিট্যান্সে প্রবৃদ্ধি অব্যাহত, ৬ দিনে এলো ৬৩০ মিলিয়ন ডলার


চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই দেশে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৫৫২ মিলিয়ন ডলার। ফলে চলতি বছরের প্রথম ছয় দিনে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর একদিনেই দেশে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আর ১ থেকে ৬ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩০ মিলিয়ন ডলার।
অন্যদিকে, ২০২৫ সালের ১ থেকে ৬ অক্টোবর দেশে রেমিট্যান্স এসেছিল ৫৫২ মিলিয়ন ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম ছয় দিনে রেমিট্যান্স বেড়েছে ৭৮ মিলিয়ন ডলার।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯ হাজার ২২১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৮ হাজার ১৩৭ মিলিয়ন ডলার। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।
অর্থাৎ, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৬ অক্টোবরের তুলনায় ২০২৬ সালের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৪ মিলিয়ন ডলার বেশি।

ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপ...
08/10/2026

ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম-বর্ণ-পরিচয় কোনো কিছুই মানুষের অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তারা বলেন, সরকারের এ সিদ্ধান্ত দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়েছে।

মতবিনিময়কালে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, সরকার সব সম্প্রদায়ের মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, আমরা সর্বোচ্চটুকু করার চেষ্টা করব। আপনাদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”

এ সময় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে কঠিন চীবর দান উপলক্ষে শুভেচ্ছা জানান এবং দেশের সব নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

একইসঙ্গে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীকে তাদের ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানান।

পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৫ কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে ৩ কোটি টাকা বরাদ্দের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

দুর্গাপূজার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট অনুদান চেয়েছিল ৪ কোটি টাকা। প্রধানমন্ত্রী বিশেষ বিবেচনায় ৫ কোটি টাকা বরাদ্দ দেন। একইভাবে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ২ কোটি টাকা চেয়েছিল। প্রধানমন্ত্রী বিশেষ বিবেচনায় তাদের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ দেন।

এছাড়া দুর্গাপূজা উপলক্ষে ২০-২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন ছুটি ঘোষণা করে সরকার।
বরাদ্দের অর্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট/বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে। এতে উপকারভোগীরা সরাসরি তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে বরাদ্দের অর্থ গ্রহণ করতে পারবেন।

বরাদ্দ বৃদ্ধির জন্য হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র।
08/10/2026

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র।

২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৪% হবে।– বিশ্বব্যাংক
08/10/2026

২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৪% হবে।

– বিশ্বব্যাংক

শ্রমিকের অধিকার রক্ষা বিএনপি সরকারের অগ্রাধিকার ।
08/10/2026

শ্রমিকের অধিকার রক্ষা বিএনপি সরকারের অগ্রাধিকার ।

08/10/2026

সকল জেলার মানুষ সমান অধিকার পাবে।

05/10/2026
28/09/2026

ঢাকা: ২৯ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ রাত ১২ টার পর বইয়ের গুণগত মান যাচাইয়ের উদ্দেশ্যে ঢাকার ৬ টি প্রেস পরিদর্শন করেন।

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when BNP Network - Chandpur -1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share