Consumer Youth Bangladesh, Dhaka College

Consumer Youth Bangladesh, Dhaka College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Consumer Youth Bangladesh, Dhaka College, Public Service, Dhaka College, Dhaka.

অভিনন্দন ও শুভেচ্ছা 🌸কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (CYB), ঢাকা কলেজ ইউনিট-এর পক্ষ থেকে ঢাকা কলেজের নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপ...
13/07/2026

অভিনন্দন ও শুভেচ্ছা 🌸
কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (CYB), ঢাকা কলেজ ইউনিট-এর পক্ষ থেকে ঢাকা কলেজের নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ স্যার-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনার প্রজ্ঞা, সততা ও দূরদর্শী নেতৃত্বে ঢাকা কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে—এই আমাদের দৃঢ় বিশ্বাস।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্বপূর্ণ কর্মজীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।
শুভেচ্ছান্তে
CYB Dhaka College Unit 💙💛

Consumer Youth Bangladesh, Dhaka College   শাখার নবগঠিত কমিটির দায়িত্বশীলবৃন্দ ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব এ...
24/06/2026

Consumer Youth Bangladesh, Dhaka College শাখার নবগঠিত কমিটির দায়িত্বশীলবৃন্দ ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব এ.কে.এম. ইলিয়াস স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিওয়াইবি ঢাকা কলেজ শাখার উপদেষ্টা মো: ইকবাল হোসেন স্যার, নবনির্বাচিত সভাপতি মো: মাহদীউজ্জামান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আবুজার ৷ এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী সদস্যবৃন্দ এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় অধ্যক্ষ মহোদয়ের নিকট সিওয়াইবি ঢাকা কলেজ শাখার চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার সচেতনতা বৃদ্ধিতে সংগঠনের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। অধ্যক্ষ মহোদয় বিষয়গুলো শুনেন এবং সংগঠনের ভবিষ্যত সকল ইতিবাচক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তাঁর আন্তরিকতা, মূল্যবান দিকনির্দেশনা ও উৎসাহব্যঞ্জক বক্তব্য আমাদের আগামী দিনের পথচলাকে আরও অনুপ্রাণিত করবে।

প্রেস বিজ্ঞপ্তিসিওয়াইবি ঢাকা কলেজ শাখার নতুন সভাপতি মাহমুদ, সম্পাদক আবু জার ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাই...
19/06/2026

প্রেস বিজ্ঞপ্তি
সিওয়াইবি ঢাকা কলেজ শাখার নতুন সভাপতি মাহমুদ, সম্পাদক আবু জার

ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর ঢাকা কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দর্শন বিভাগের শিক্ষার্থী মোঃ মাহদীউজ্জামান মাহমুদকে সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী খন্দকার আবু জারকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২৫ সদস্যের কমিটির অনুমোদন দেন সিওয়াইবি’র কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক মো: সুলতান মাহমুদ।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ইব্রাহীম আলী জীবন, ইয়ামিন গালিব। যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব হোসেন রত্ন, সুমন ফকির। সাংগঠনিক সম্পাদক তানজিম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল আফজাল নিশাত। ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক আঃ মান্নান, সহ-ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক খন্দকার আফরাদুজ্জামান। দপ্তর সম্পাদক মো: মিজান, সহ-দপ্তর সম্পাদক হাসিবুল হাসান হালিম। মিডিয়া সম্পাদক তানভীর হাসান আলিফ, সহ-মিডিয়া সম্পাদক হাসিবুর রহমান হোসাইন। অর্থ সম্পাদক আল মুমিন লুইস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল আরমান, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ হোসেন। প্রচার সম্পাদক ফারহান সাকিব, সহ-প্রচার সম্পাদক মোঃ মেরাজ আলী।
কার্যনির্বাহী সদস্য- হাসিব হোসাইন, শামীম নেওয়াজ, মোঃ আশরাফুজ্জামান, শাহরিয়ার নিশাত, মোঃ মুশফিক রহমান, মোঃ তারেক।

উল্লেখ্য, ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৫০টি থানা, ৬৪টি জেলা ও ৭৯টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ লক্ষাধিক স্বেচ্চাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে Consumer Youth Bangladesh, Dhaka College শাখার পক্ষ থেকে ঢাকা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনা...
21/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে Consumer Youth Bangladesh, Dhaka College শাখার পক্ষ থেকে ঢাকা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

Address

Dhaka College
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Consumer Youth Bangladesh, Dhaka College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category