মেহেদী এবং কবিতার মায়াজাল

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মেহেদী এবং কবিতার মায়াজাল

মেহেদী এবং কবিতার মায়াজাল ভালবাসা
ছোয়াছে রোগ
তোমারো হোক.. কবিতার সাথেই বসবাস

24/08/2026

ঠোঁটটা দাও না?
ঐ নরম, থরথরে অধরের সাথে অধর মিশিয়ে আমার দীর্ঘদিনের তৃষ্ণাটা মিটিয়ে নি।
মন চাই,
তোমার বুকের ঐ নরম আশ্রয়ে মুখ লুকিয়ে যুগের পর যুগ কাটিয়ে দিই।
ঐ উষ্ণ নিঃশ্বাসের কাছে আমার সমস্ত সংযম বিসর্জন দিয়ে দিই।।
আমি না_ভীষণ অসহায়, জানো তো!

ঘুমাতে পারি না,
তোমার কাছে আসার দুর্বার বাসনা বুকের ভেতর কেমন উন্মত্ত অস্থিরতা জাগায়।
তোমাকে ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা শরীরের প্রতিটি শিরায় শিরায় এক অদম্য নেশার মতো ছড়িয়ে পড়ে।

আকাশ ফেটে বৃষ্টি নামুক,
সেই অবিরাম বর্ষণে তোমার শরীর ভিজে যাক।
সাদা শুভ্র শাড়ির ভেজা আবরণে তোমার চাঁদের মতো শরীরের অবয়ব আরও স্পষ্ট হয়ে উঠুক।
আমি চাই, সেই মোহময় দৃশ্য আমার সমস্ত বিবেক, সংযম ও আত্মনিয়ন্ত্রণকে ধীরে ধীরে পরাজিত করুক।

আমি হাজার বছর অনাহারে থাকা এক অতৃপ্ত দুর্ভিক্ষপীড়িত ।
আমাকে একটু পানি দিয়ো!
তোমার নৈকট্যের সেই অমৃত পান করে আমার শুকিয়ে যাওয়া গলাটা ভেজাবো।
তোমার উষ্ণতায় আমার শীতল রাতগুলোকে জ্বালিয়ে দেবো, তোমার স্পর্শের আবেশে আমার সমস্ত অস্থিরতা নিঃশেষ করে দেবো।

ভেজা চুলে আমার অপরূপা,
আমার পরান—তোমাকে দেখলে মনে হয়,
প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য নিঃশেষ করে তোমার শরীরে এসে আশ্রয় নিয়েছে।
ঠিক যেন হাজারটা ময়ূরের পেখমের চেয়েও অপরূপা আমার।
গলার কাছে গরম শ্বাস পৌঁছাতে দিও।

11/08/2026

তোমার সেই ছেলেটি এখনো বুঝি যত্ন করে খুব?

আরে,সেই ছেলেটি
যাকে
তুমি!

বাসরে প্রথম মুখ দেখিয়েছিলে।

উপরের সবটুকু অধিকার যাকে দিলে,হাসতে-হাসতে..

চতুর ছেলেটি,যে এক টানে খুলে ফেলেছিলো ব্লাউজের বোতাম!

হ্যাঁ। তার কথা বলছি!
যে হয়তো এখনো,তোমার ব্লাউজের ভাঁজ নিয়ে-ই ভাবছে দিন-রাত।

04/08/2026

This version of Facebook uses less data and works in all network conditions.

04/08/2026

কিছুটা সময় তুমি অযত্নে দিয়েছিলে
আমি বড় ভালোবেসে যত্নে রেখেছি

আমরা চিরকাল নিজেদের পুড়িয়েছিনিজেদেরই আগুনে,অভিমান কিংবা অসুখের আভায়!চোখ খুলে দেখি—দাবানল পথ, ছারখার হৃদয় অরণ্য।নিশিথের আ...
08/07/2026

আমরা চিরকাল নিজেদের পুড়িয়েছি
নিজেদেরই আগুনে,
অভিমান কিংবা অসুখের আভায়!
চোখ খুলে দেখি—
দাবানল পথ, ছারখার হৃদয় অরণ্য।
নিশিথের আঁধারে ঝলছে গেছে
দু'টো পাখির ঘর, প্রজাপতির ডানা।

এভাবে পুড়তে পুড়তে আমরা খাঁটি হবো,
হবো দু'টো লাল চোখের মানুষ;
অপরিচিত গন্তব্য যাদের
নিয়ে গেছে অন্য এক পৃথিবীর তটে!

পুরোনো হাতের আয়ুরেখা ধরে কেউ ফেরেনা,
আর কোথাও নেই কোন স্মৃতিস্মারক।

04/05/2026

রুচি,চিন্তার মিল না থাকলে,যতই কাছে থাকুক; পায়ের সাথে পা মেলাক–সে আসলে যোজন যোজন দূরে🌿

24/03/2026

জীবনে দমকা হাওয়ার মতো হঠাৎ কেউ একজন আসবে, আপনাকে স্পেশাল ফিল করাবে, আপনাকে অনেক সময় দিবে, ইফোর্ট দিবে, আপনার অনেক কেয়ার করবে, আপনাকে সবসময় হাসিখুশি রাখার চেষ্টা করবে। তারপর আপনি যখন তার প্রতি অভ্যস্ত হয়ে যাবেন, তাকে ভালোবেসে ফেলবেন। ঠিক তখনই, সে আপনাকে ভেঙেচুড়ে নিঃশেষ করে দিয়ে চলে যাবে!

08/01/2026

এ জীবনের মোটামুটি মাঝভাগে এসে যে জিনিসটা সত্য বইলা মনে হইলো,

তা বলি আপনাদের,

এ জীবনে ভালোবাসার থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই হয়না!

মনের ভিতরের খারাপ লাগা, যন্ত্রনা, স্ট্রেস অস্থিরতার সমস্ত কিছুর ঐ একটাই ঔষধ, ভালোবাসা।

ভালোবাসা বুঝতে হইলেও, মনরে নরম রাখা লাগে।
মনের ভিতরে যদি ভায়োলেন্স জাইগা থাকে,
যদি ঘৃণা থাকে, থাকে হিংসা,
আর থাকে তীব্র প্রতিযোগিতা

তাইলে আর স্থির হইয়া জীবনের গাঢ়তম স্বাদ, কোনভাবেই পাইবেন না!

ভালোবাসার জন্যও মনটারে তৈরি করা লাগে।
ভিতরে কিছু ইনোসেন্স পুষে রাখা লাগে।

এ জগতের জটিল করুণ হিসাব, আপনারে যেন একেবারে বদলায়া না দেয়, সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা লাগে।

নিজের ভিতরে নিজের ছেলেবেলার একটা অংশ যেন থাকে!

যেন স্বল্পে তুষ্ট, অল্পে নিষ্মিত হইবার ম্যাজিক ক্ষমতাটা চইলা না যায়।

খেয়াল রাইখেন!

মানুষের সম্পর্কে খারাপ কথা বললে, ইনোসেন্স মরে যেতে থাকে, মন ধীরে ধীরে স্যাটানিক হয়ে উঠে!

নিজেরে রক্ষা করার উপায়, আর সুখি রাখার উপায় হচ্ছে
মানুষের গূণ দেখবার চেষ্টা করা,
খারাপ কথা বলা একেবারে মিনিমাম লেভেলে নিয়ে আসার চেষ্টা করা

অনবরত মাফ করা আর মাফ চাওয়া!

মাফ, ক্বালবের ওজু!
নিজেরে পবিত্র রাখার একটা মোক্ষম দাওয়াই!

আরেকটা ইন্টারেস্টিং কথা বলি শোনেন,

কোন কিছুর মালিক আপনি না, এই সত্যটা কেবল মাথায় রাইখেন।
মনে রাইখেন গাড়ি৷ বাড়ি। সম্পদ। যা কিছু নিজের বলিয়া ভ্রম হয় তাহা আসলে একটা ডিলিউশন!

যে কোন সময় সবকিছু বালির বাধের মতন ভেঙে যাবে।

কোরআনের জ্ঞানটা বলি মিলাতে পারবেন,

লিল্লাহি মা ফিস্‌সামাওয়াতি ওয়া মা ফিল্‌ আরদ্
( সূরা আল বাকারা, ২৮৪)
আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে—সবই আল্লাহর।

আপনি এই মুহূর্তে আপনার সামনে যা কিছু দেখছেন
পুত্র, কন্যা, স্ত্রী / স্বামী, সোফা, বাড়ি, জমিন,

কারো/ কোন কিছুরই মালিক আপনি না। আপনি বড়জোর কদিনের কেয়ারটেকার, দেখভালের একট দায়িত্ব পেয়েছেন কেবল!

বোকার মতন, এই দেখনাদারির শয়তানি জগতে গা ডুবিয়ে দিয়ে, আমি আমি, আমার আমার করিয়া, অস্থির হয়ে উইঠেন না!

সহজে নেন সব। মাইনা নেন।
জীবন সরল সিধা রাখার চেষ্টা করেন।

ভাবেন
আহা, আর মোটে ক টা দিন। তারপর?

মৃত্যু এসে দাঁড়াবে সমুখে, বেদনার জল হয়ে।

দেখবেন কেউ নেই।কিছু নেই।
কোন তাড়া নেই আর কোথাও যাবার!

05/12/2025

প্রেম, তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে ভাবিনি
আজও আছে সে পথ, শুধু নেই তুমি
বলো কোথায় আছো, অভিমানী

05/12/2025

আমার চুল খোলা,
তুমি প্লিজ চুল বেঁধে দেও।
ঘামে ঘাড় টইটম্বুর_
এক দু'টা চুল ঠোঁট ছুঁয়ে তোমাকে তাদের সাহস দেখাচ্ছে তারপর মুখে ঢুকে জিহ্বার সাথে সমন্বয় করছে।
তুমি কি এসব দ্যাখো না?
তুমি কি এসব রাজনীতি বুঝো না?
তোমার আমার চুল পছন্দ আমি জানি।তাই তিনদিন পর পর চুলে লাগাই সানসিল্ক_
ঘটা করে মাখি কন্ডিশনার।
তাও তোমার বুঝা উচিত,
যে চুল তোমার আগে আমার জিহ্বা ছোঁয় সে চুলকে তুমি হিংসা করো।
তুমি প্লিজ চুল বেঁধে দেও।
এড়িয়ে চল এসব উসকানি!
ঘর্মাক্ত ঘাড়ে একে দেও চুমুর গলি_
শুষে নেও প্রত্যক টা ঘামের ফোঁটা।
তারপর পাই টু পাই প্রতিটা তল্লাটে রটিয়ে দেও আমার নাম।
গলা ছুঁয়ে মাখিয়ে দেও সমুদ্র_
চিবুকের একটু নিচে গড়ো বাবুই র ঘর।
আমাকে সামলে রাখো।
এবঙ_
তুমি চুল বেঁধে এমন এক ভাব করছো যেনো তুমি আমাকে মারাত্মক রকম কোনো এক শক্তর হাত থেকে বাঁচিয়ে বিরাট উদ্ধার করে ফেলেছো।

Address

Azimpur, Dhaka
Dhaka

Telephone

+8801535141440

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেহেদী এবং কবিতার মায়াজাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মেহেদী এবং কবিতার মায়াজাল:

Shortcuts

Share