MHG LIVE

MHG LIVE MHG LIVE | Special News and Exclusive Videos |

প্রচলিত সংবাদ মাধ্যম যেখানে শেষ করে অথবা যেখানে যেতে পারে না, সেখানে পৌঁছানোর উদ্দেশ্য নিয়েই এই যাত্রা৤ আর এই পথে চলা শুরু হয় ২০১৫ সালের শুরুর দিকে৤ বিদেশগামী ক‍র্মী ও প্রবাসীদের জন্য ডিজিটাল তথ্যভান্ডার #প্রবাস_তথ্যকেন্দ্র এখন মিলিয়ন সদস্যের বিশাল পরিবার৤ একইভাবে রাজনীতির বঞ্চিত ও বৈষম্যের শিকার বিষয়গুলো আরো গভীর থেকে তুলে ধরাই এর পথচলা, ইনশাআল্লাহ৤

19/10/2026

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ইস্যু এবং গুপ্ত বাহিনীর সংঘবদ্ধ অপসাংবাদিকতার শিকার হতে হলো খোদ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকেই ! রাজনীতির অধম উত্তম। মিরাজ হোসেন গাজী। ওপেন মিডিয়া সেল।

#ওপেনমিডিয়াসেল #মিরাজহোসেনগাজী #প্রধানমন্ত্রী #তারেকরহমান

14/10/2026

গুপ্ত ও স্বৈরাচার সরকারকে র্ব্যথ করতে চায় ! তলে তলে একসাথে হওয়ার আশঙ্কা ! বিশেষ প্রতিবেদন ।

14/10/2026

বিএনপির ত‍্যাগী নেতাদের জন্য কমিটি গঠন জরুরি। ব্রাহ্মণবাড়িয়ায় দুই ত‍্যাগী নেতার সারের ডিলার না পাওয়ায় ফেসবুক পোস্ট !!!
মিরাজ হোসেন গাজী লাইভ ।

বিএনপি বর্তমানে রি-অ্যাকশন পার্টি হিসেবে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জামায়াত-এনসিপি'র নেতারা বা অপেক্ষাকৃত কম গু...
14/10/2026

বিএনপি বর্তমানে রি-অ্যাকশন পার্টি হিসেবে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জামায়াত-এনসিপি'র নেতারা বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ নেতারা একটা করে আউগারী কথা বলেন এবং একটি করে ইস্যু তৈরি হয়। সেই ইস্যুর পিছনে ছুটতে থাকে দল বিএনপি ও বিএনপি দলীয় সরকার। নেতা মন্ত্রীদের শুরু হয় ব্যস্ততা । প্রচলিত রাজনৈতিক শব্দ ব্যবহার করলে বলতে হয়, প্রতিপক্ষের ‘খুচরা নেতাদের ফাউল কথার’ প্রতিক্রিয়া দিতে দিতে, বিএনপির মতো দল ও সরকারের মূখপাত্রদের বেলা শেষ!

বিএনপি এখন শুধু রাজনৈক দল নয়। সরকার পরিচালনা করা দল। যে সরকারের কাছে জনগণের প্রত‍্যাশা সীমাহীন । মানুষের সেই প্রত্যাশা পূরণে বহু উন্নয়ন কর্মকাণ্ড চলছে । নতুন নতুন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন হচ্ছে । দৃষ্টান্ত স্থাপন করা বহু কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের টিম। সমাজ ও রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে এবং শিশুদের ও তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী। সামাজিক , পারিবারিক ও ধর্মীয়- নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে প্রতিনিয়ত নানা কর্মসূচি পালন করছেন তিনি। যে আকাঙ্ক্ষা রয়েছে সকল অভিভাবকের মনেও ।

সরকার প্রধান তথা সরকারের এমন ইতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে কতজন জানেন? বিভিন্ন সময় নাগরিকদের কাছে জানতে চাইলে, বিষ্মিত হবেন আপনিও । অতি সাধারণ ও দৃশ্যমান কার্যক্রম সম্পর্কেও তথ্য নেই বেশিরভাগ মানুষের কাছে ।
যেমন ফ‍্যামিলি কার্ড বাছাই প্রক্রিয়ায় রাজনৈতিক বিবেচনা করা হচ্ছে না । সম্পূর্ণ বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করে তালিকা তৈরি করা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য নেই ভোটারদের কাছে । থাকবে কি করে, সেদিন একজন প্রতিমন্ত্রী তালিকা প্রস্তুত করা নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিলেন । তার ভাগ্য ভালো ভিডিও ভাইরাল হয়নি । তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমানের অ‍্যাকশন থেকে রেহাই পেতেন না!

সরকারের এমন জনবান্ধব পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী পরিষদ সদস্যের সঠিক তথ্য জানা না থাকলে, দলের নেতা কর্মীদের বাস্তবতা আরো তলানিতে হবে। তাহলে সাধারণ মানুষের কাছে সেই পৌঁছানো দূরের কথা, উল্টো বিকৃত ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে ।

একদিকে ভালো কাজের তথ্য জনগণের কাছে পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে না । অন‍‍্যদিকে রয়েছে সংঘবদ্ধ অপপ্রচার বা গণমাধমের নব‍্য অপসাংবাদিকতা। এরমধ‍্যে প্রতিপক্ষের সেই আউগারী কথাবার্তা । এতো সব চ‍্যালেজ্ঞ্জ মোকাবিলার দৃশ‍্যমান কার্যক্রম হচ্ছে প্রতিক্রিয়া দেয়া। বলা চলে, প্রতিপক্ষের অপপ্রচার ও ফাউল কথার প্রতিক্রিয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে একমাত্র প্রচারণা ।

বিরোধী পক্ষের এমন কৌশলের কাছে রীতিমতো পরাজিত হচ্ছে বিএনপির মতো জনপ্রিয় রাজনৈতিক দল ও বিপুল ভোটে নির্বাচিত সরকার।

যদিও এই কথাগুলো সরকার দলের অনেকের কাছে গ্রহণযোগ্য নয় । তারা মনে করেন যে, 'আমি জানি মানেই সবাই জানে'!!!!

05/10/2026

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ইস্যুতে শাস্তি দিতে গিয়ে, অবিচার যেন না করি। আসল ঘটনা উদঘাটন করা জরুরি। ঐ জায়গার মালিক রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র না। তবুও রাতে ঐ ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য না। মিরাজ হোসেন গাজী। ওপেন মিডিয়া সেল।

27/09/2026

বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে। জিয়া পরিবারের তৃতীয় রাষ্ট্রনায়ক হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেভাবে মঞ্চে আসেন তারেক রহমান।
ওপেন মিডিয়া সেল।

24/09/2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন।

22/09/2026

জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র |
২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার

22/09/2026

'আওয়ামী লীগ আমলের বাঁশ দেয়া ঠিকাদার', এখনো রডের বদলে বাঁশ দিয়েই যাচ্ছে! যদিও 'শিরোনাম নির্ভর সংবাদ' এবং উদ্দেশ্যমূলক ফটো কার্ড বানিয়ে, দায়ভার চাপিয়ে দেয়া হচ্ছে বর্তমান সরকারের ওপর!

খবরের আসল ঘটনা হচ্ছে, ২০২২ সালের সেপ্টেম্বরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার (বাসাইল জিসি-কাউলজানী ইউপি অফিস ভায়া মাইজখাড়া জিপিএস সড়কে) ৯০ দশমিক ০৬ মিটার দৈর্ঘ্যের গার্ডার ব্রিজ পুনর্নির্মাণের কাজ শুরু করে মেসার্স ইউনুছ আল মামুন-মেসার্স জাকির নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকার সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ শেষ না হওয়ায়, পরে মেয়াদ বৃদ্ধি করা হয়।
ওপেন মিডিয়া সেল।
#ওপেনমিডিয়াসেল

22/09/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে নেতা কর্মী সমর্থকদের স্লোগান। জাতিসংঘের ৮১ তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ওপেন মিডিয়া সেল আপডেট।

Address

Kalabagan
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when MHG LIVE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category