11/05/2026
পাকিস্তান বিমান বাহিনীর সাথে সমঝোতার সম্ভাবনা
পাকিস্তান বিমান বাহিনীর সাথে সমঝোতা বাড়াতে পারে বাংলাদেশ
এর আগে বিগত জানুয়ারীতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান সফর করেন এবং পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে পাকিস্তান-চীন যৌথভাবে তৈরি JF-17 Thunder যুদ্ধবিমান কেনা, প্রশিক্ষণ, রাডার সিস্টেম, ড্রোন ও এয়ার ডিফেন্স সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
একই সাথে সুপার মুশাক ট্রেনিং এয়ারক্রাফট এর প্রশিক্ষণ নিয়েও উভয়পক্ষের সমঝোতা হয় বলে শোনা যায়।
পাকিস্তান বিমান বাহিনীর সদস্যদের সাথে দীর্ঘমেয়াদি সামরিক সহায়তা এবং পারস্পরিক ইন্টালিজেন্স সহায়তা বাড়ানোর পাশাপাশি সমঝোতা স্মারক সই এবং মহড়া হওয়ার সমুহ সম্ভবনা বাড়ছে