24/07/2026
আগামী ৩১শে জুলাই অনুষ্ঠিতব্য "জুলাই সমাবেশ" সফল করার লক্ষ্যে গণসংহতি আন্দোলন হাতিরঝিল থানার নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক আলোচনা।
হাতিরঝিল থানার সমন্বয়কারী মোঃ কাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গণসংহতি জিএসএ/ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব মাহবুব আলম রতন।
আলোচনায় অংশ নেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার আহ্বায়ক আব্দুল্লাহ্ আলমগীর, হাতিরঝিল থানার সহ সমন্বয়কারী মোঃ হাসু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক বাবু, সদস্য মঈন, ৩৬নং ওয়ার্ডের সভাপতি সুজন শেখ, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, ২২নং ওয়ার্ডের সভাপতি সুজন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।