বিপ্লবী ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বিপ্লবী ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়

বিপ্লবী ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় || শিক্ষা, সংহতি, প্রতিরোধ, বিপ্লব || ✊🏻

ঢাবিতে কর্নওয়ালিসের প্রতিকৃতিতে প্রতীকী পাথর নিক্ষেপ
16/05/2026

ঢাবিতে কর্নওয়ালিসের প্রতিকৃতিতে প্রতীকী পাথর নিক্ষেপ

চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক লর্ড কর্নওয়ালিসের প্রতিকৃতিতে পাথর মারছে মুসলিম কৃষকের সন্তান মো. আল আমীন।
16/05/2026

চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক লর্ড কর্নওয়ালিসের প্রতিকৃতিতে পাথর মারছে মুসলিম কৃষকের সন্তান মো. আল আমীন।

জমিদারি প্রথা বিলুপ্ত দিবসের মুক্তি দিবসে স্কুল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। ঐতিহাসিক বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
16/05/2026

জমিদারি প্রথা বিলুপ্ত দিবসের মুক্তি দিবসে স্কুল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

ঐতিহাসিক বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।

৭৬ তম নব্য জমিদারি প্রথা বিলুপ্ত দিবস উপলক্ষে "মুক্তি উৎসব "স্থান:ঐতিহাসিক বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয় তাং:১৬ মে ২০২৬,শনিব...
16/05/2026

৭৬ তম নব্য জমিদারি প্রথা বিলুপ্ত দিবস উপলক্ষে "মুক্তি উৎসব "

স্থান:ঐতিহাসিক বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয়
তাং:১৬ মে ২০২৬,শনিবার

১০ টা- বিকাল ৫ টা

আপনাদের আমন্ত্রণ...

তারিখ: ১৫  মে ২০২৬আমন্ত্রণপত্র বরাবরসম্পাদক/বার্তা সম্পাদক/চীফ রিপোর্টারবার্তা সংস্থা/দৈনিক পত্রিকা/অনলাইন গণমাধ্যম বিষয়...
15/05/2026

তারিখ: ১৫ মে ২০২৬

আমন্ত্রণপত্র

বরাবর
সম্পাদক/বার্তা সম্পাদক/চীফ রিপোর্টার
বার্তা সংস্থা/দৈনিক পত্রিকা/অনলাইন গণমাধ্যম

বিষয়: ৭৬তম জমিদারী প্রথা বিলুপ্ত দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় মুক্তি উৎসবে রিপোর্টার ও ফটো সাংবাদিক প্রেরণ প্রসঙ্গে

জনাব,
আসসালামু আলাইকুম,
আগামী কাল ১৬ মে শোষণ ও নিপীড়ন মূলক জমিদারী প্রথা বিলুপ্তির ৭৬তম বার্ষিকী। এ উপলক্ষে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ মুক্তি উৎসবের আয়োজন করেছে। এতে জমিদারদের নিপীড়নে শহীদদের স্মরণে দোয়া মাহফিল, জমিদারির প্রবর্তক লর্ড কর্নওয়ালিসের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ এবং নিপীড়ন বিষয়ক চিত্র ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হবে।

তারিখ: শনিবার ১৬ মে ২০২৬।

সময়: সকাল ১০-বিকাল ৫টা
স্থান: ঐতিহাসিক বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয়

এই বিক্ষোভ মুক্তি উৎসবের খবর সংগ্রহ করতে আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানের একজন বিশ্ববিদ্যলয় প্রতিনিধি/ রিপোর্টার ও একজন ফটো/ভিডিও সাংবাদিক প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদান্তে,
ফজলুর রহমান
সদস্য সচিব
বিপ্লবী ছাত্র পরিষদ
মোবাইল: ০১৮৪৯-৯৪১৬৫৮

৭৬ তম নব্য জমিদারি প্রথা বিলুপ্ত দিবস উপলক্ষে "মুক্তি উৎসব "স্থান:ঐতিহাসিক বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয় তাং:১৬ মে ২০২৬,শনিব...
14/05/2026

৭৬ তম নব্য জমিদারি প্রথা বিলুপ্ত দিবস উপলক্ষে "মুক্তি উৎসব "

স্থান:ঐতিহাসিক বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয়
তাং:১৬ মে ২০২৬,শনিবার

আপনাদের আমন্ত্রণ...

বিসমিল্লাহির রাহমানির রাহিম ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও চব্বিশের জুলাই বিপ্লবের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ...
13/05/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও চব্বিশের জুলাই বিপ্লবের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের স্যার এ এফ রহমান হল শাখার সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শহীদ এস এম শাহরিয়ার আলম সাম্য'র প্রথম শাহাদাত বার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা।

মহান আল্লাহর কাছে সাম্যর রূহের মাগফিরাত কামনা করছি।

তারিখ: ২৪ এপ্রিল ২০২৬প্রেস বিজ্ঞপ্তিঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা বিপ্লবী ছাত্র পরিষদেরঢাকা বিশ্ববিদ...
24/04/2026

তারিখ: ২৪ এপ্রিল ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা বিপ্লবী ছাত্র পরিষদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের ধারাবাহিক হামলা, মারধর ও হেনস্তার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।

শুক্রবার সংগঠনের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এক যৌথ বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত ২২ ও ২৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্তত ১৬ জন সাংবাদিক ছাত্রদলের নেতা-কর্মীদের দ্বারা হামলা, শারীরিক লাঞ্ছনা ও ভয়ভীতির শিকার হয়েছেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ইতিহাসে একইসঙ্গে এতসংখ্যক সাংবাদিকের ওপর হামলার নজির অতীতে খুব কমই দেখা গেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ বিনষ্ট হওয়া শুধু মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত নয়, বরং এটি গণতান্ত্রিক মূল্যবোধের জন্যও একটি অশনিসংকেত।

যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সবসময় সত্য তুলে ধরার দায়িত্ব পালন করে আসছেন। সেই সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা অত্যন্ত ন্যক্কারজনক, উদ্বেগজনক এবং স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। যারা সংবাদ পেশাকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করতে চায়, তারা মূলত গণতন্ত্রকেই দুর্বল করতে চায়।“

নেতৃদ্বয় আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহাসিক শিক্ষাঙ্গনে সাংবাদিকদের ওপর এ ধরনের সংঘবদ্ধ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ সংবাদকর্মীদের ওপর হামলা করার সাহস না পায়।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে।

বার্তা প্রেরক,
জিহাদী ইহসান
সহকারী সদস্য সচিব
বিপ্লবী ছাত্র পরিষদ

শোকবার্তারাফিয়া সুলতানা: বাংলাদেশের ছাত্র রাজনীতির এক অবিনাশী স্পর্ধার নামঢাকা বিশ্ববিদ্যালয়ের চিরচেনা করিডোর থেকে উত্তা...
09/04/2026

শোকবার্তা

রাফিয়া সুলতানা: বাংলাদেশের ছাত্র রাজনীতির এক অবিনাশী স্পর্ধার নাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিরচেনা করিডোর থেকে উত্তাল রাজপথ-সর্বত্রই যার পদচারণা ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে যার বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল ছাত্র সমাজের প্রেরণা, সেই রাফিয়া সুলতানা (রাফিয়া রাফি) আর নেই। বুধবার রাতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি দুটি শিশু সন্তান রেখে গেছেন।

তার এই অকাল প্রয়াণে বিপ্লবী ছাত্র পরিষদ গভীর শোক প্রকাশ করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের এই লড়াকু শিক্ষার্থী কেবল একটি নাম নয়, বরং বাংলাদেশের সমসাময়িক ছাত্র আন্দোলনের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায়।

তিনি ছিলেন এমন এক প্রজন্মের প্রতিনিধি, যারা মৌনতার সংস্কৃতি ভেঙে কথা বলতে শিখেছিল। যখন দেশের রাজনৈতিক আকাশে ফ্যাসিবাদের কালো মেঘ ঘনীভূত হচ্ছিল, রাফিয়া তখন বেছে নিয়েছিলেন সংগ্রামের কণ্টকাকীর্ণ পথ। আগ্রাসন ও শোষণের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান তাকে সাধারণ শিক্ষার্থীদের কাছে এক আস্থার প্রতীকে পরিণত করেছিল।

রাফিয়া সুলতানার রাজনৈতিক জীবনের সবচেয়ে উজ্জ্বল সময় ছিল ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন। রাষ্ট্রীয় দমন-পীড়ন ও ভয়ের রাজত্ব যখন চারপাশকে আচ্ছন্ন করে রেখেছিল, তখন রাফিয়া সম্মুখসারিতে দাঁড়িয়ে সেই ভীতিকে জয় করেছিলেন। তার সেই লড়াকু ভূমিকা কেবল একটি অধিকার আদায়ের লড়াই ছিল না, তা ছিল একটি প্রজন্মের আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম।

২০১৯ সালে দীর্ঘ তিন দশক পর অনুষ্ঠিত রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) পদে তাঁর প্রার্থী হওয়া ছিল বাংলাদেশের ছাত্ররাজনীতির এক সাহসী মোড়। যে সময় ক্যাম্পাসগুলোতে মুক্তচিন্তার পথ রুদ্ধ করার চেষ্টা চলছিল, তখন রাফিয়া সুলতানা গণতান্ত্রিক মূল্যবোধের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন। নির্বাচনে তার অংশগ্রহণ জয়-পরাজয়ের ঊর্ধ্বে ছিল এক প্রবল রাজনৈতিক ঘোষণা-যে ঘোষণাটি ছিল ক্ষমতার দম্ভের বিপরীতে সাধারণ শিক্ষার্থীর অধিকারের।

বিপ্লবী ছাত্র পরিষদ গভীর শোকের সঙ্গে স্মরণ করছে যে, রাফিয়ার চলে যাওয়া কেবল একজন ব্যক্তির প্রস্থান নয়, বরং এক অপরাজেয় চেতনার সাময়িক বিরতি। তিনি রেখে গেছেন এমন এক সাহসের উত্তরাধিকার, যা আগামীর তরুণদের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে নিরন্তর অক্সিজেন জোগাবে।

রাফিয়া সুলতানা নেই, কিন্তু তার স্লোগানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দেয়ালে প্রতিধ্বনিত হবে। তার ত্যাগ ও সংগ্রামের কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা মহান আল্লাহ্ তাআলার নিকট তার বিদেহী রূহের মাগফেরাত কামনা করছি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তার দুই শিশু সন্তানদের জন্য আল্লাহর অশেষ রহমত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের প্রতি আমাদের গভীর সংহতি প্রকাশ করছি।

৯ এপ্রিল ২০২৬

বার্তা প্রেরক,
জিহাদী ইহসান
সহকারী সদস্য সচিব
বিপ্লবী ছাত্র পরিষদ

02/04/2026

বিপ্লবী ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় সদস্য সংগ্রহ চলছে। যোগ দিতে গুগল ফরমটি পূরণ করুন...

Address

University Of Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিপ্লবী ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share