20/08/2026
আমাদের আন্দোলন Oli Noor-এর ন্যায়বিচারের জন্য।
আমাদের প্রধান দাবিসমূহ:
১. Oli Noor-এর মৃত্যুর ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করতে হবে।
২. দুর্ঘটনার জন্য যারা আইনগতভাবে দায়ী, তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
৩. প্রধান ও ব্যস্ত সড়কগুলোতে অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের চলাচল অবিলম্বে নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রয়োজনে নির্দিষ্ট সড়কে নিষিদ্ধ করতে হবে।
৪. অবৈধ, অনিবন্ধিত, ফিটনেসবিহীন বা প্রয়োজনীয় কাগজপত্রবিহীন অটোরিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।
৫. অটোরিকশার চলাচলের জন্য নির্দিষ্ট রুট ও কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৬. শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়কে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি বাড়াতে হবে।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্টভাবে বলতে চাই,
সড়ক কোনো ব্যক্তির ইচ্ছামতো চলাচলের জায়গা নয়। সড়কে প্রত্যেক মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
Justice for Oli Noor.
Safe Roads for Everyone.
ধন্যবাদান্তে,
Md. Sidul Amin Sifat
Former President, IUB Music Club
Former Vice President, The Duke of Edinburgh’s International Award at IUB
Founder, Team IUB