20/07/2026
অনুর্বর আরবের ধুধু মরুভূমি। পাথর, পাহাড় ও দুর্গম পথ। ফসল নেই নেই পানির ব্যবস্থা। মরুচারী বেদুইনরা পানির সন্ধানে চলে পথ থেকে পথে, অঞ্চল থেকে অঞ্চল। সুপেয় পানির জন্য কেউ কেউ বসত বাড়ি করেছে বাইতুল্লাহর আশেপাশে।
আরব উপদ্বীপ জুড়ে অনৈতিকতার জোয়ার বইছে তখন। শুধু আরবই নয়, তাবৎ পৃথিবী জুড়ে একই অবস্থা। পুরো পৃথিবী অন্ধকারে ছেয়ে ছিল তখন। চারিদিকে ধারের ঘনঘটা সারি সারি মিছিল ;কোথাও ছিল না সামান্য আলোর ফোয়ার। দগ্ধ আগুনে বিদগ্ধ ছিল মানবতা।ছিল না কোন শান্তির আলামত। কিছু হলেই লেগে যেত যুদ্ধের দাবানন। গোত্রের দলাদলিতে দুচোখে ঘুমটুকুও আসতো না তেমন। সেখানে শোনা যেত মজলুমের কান্না, বঞ্চিত মা-বোনদের আহাজারি।প্রকৃতিকে ভারী করত জীবন্ত সমাধিস্য কন্যার আর্তনাদ। চারিদিকে ছিল পাপ আর পাপ। সেটা ছিল অন্য এক পৃথিবী। আলোহীন অন্ধকারে ডুবে থাকা সমগ্র পৃথিবী যখন একটুখানি আলোর প্রতীক্ষায়..............