22/04/2025
স্পট এসেসমেন্ট- কর অঞ্চল-১৭, ঢাকা।
কর অঞ্চল -১৭, ঢাকা এর সম্মানিত কর কমিশনার জনাব কবীর উদ্দিন মোল্লা মহোদয়ের নির্দেশনায় ও রেঞ্জ স্যারদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সার্কেল-৩৬৬ এর অধিক্ষেত্র ভুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং-৫৭ এর আহছান বাগ, মমিনবাগ, আশ্রাফাবাদ, দুখুরিয়া, জঙ্গল বাড়ী, কুমিল্লাপাড়া, রহমতবাগ, বাগচান খাঁ পশ্চিম, বাগচান খাঁ পূর্ব (১ম ও ২য় অংশ), এটিএমবুথ গলি-ভাষা আন্দোলন স্কুল-রফিকুল ইসলাম রোড , মনির চেয়ারম্যান গলির দক্ষিণাংশ, মনির চেয়ারম্যান গলির উত্তরাংশ, হাসলাই, মুসলিমবাগ সহ ওয়ার্ড এর অন্যান্য এলাকা সমূহে স্পট এসেসমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন যুগ্ন কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-৩ মিজ ফারহানা শেখ মহোদয়, সহকারী কর কমিশনার জনাব আ: শুকুর মিয়া, সহকারী কর কমিশনার জনাব আবু হেনা মোঃ মোর্শেদ ই ইলাহী রিয়েল এবং টিমের সকল কর পরিদর্শক গণ।