Jamaat Dhaka City South Women Wing

Jamaat Dhaka City South Women Wing Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamaat Dhaka City South Women Wing, Political organisation, Dhaka.
(1)

This is the official page of Bangladesh Jamaat-e-Islami, Dhaka City South,Women Wing.Bangladesh Jamaat-e-Islami, the biggest Islamic political party in Bangladesh, has a rich history and a distinct ideological framework focused on public welfare.

শিক্ষা মানুষের মন মনন ও চিন্তার এক সমন্বিত উন্নয়ন পদ্ধতি। শিক্ষা মানেই মনুষ্যত্বের বিকাশ আর এই ইতিবাচক পরিবর্তন একটি জা...
07/09/2026

শিক্ষা মানুষের মন মনন ও চিন্তার এক সমন্বিত উন্নয়ন পদ্ধতি। শিক্ষা মানেই মনুষ্যত্বের বিকাশ আর এই ইতিবাচক পরিবর্তন একটি জাতির অধিকাংশ জনগণের জীবন দর্শন ও মূল্যবোধের সাথে সম্পর্কিত। যে শিক্ষায় এ বিষয়গুলো প্রতিফলিত হয় না তা কখনোই একটি জাতির জন্য কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা হতে পারে না।

আয়েশা সিদ্দিকা পারভীন
কেন্দ্রীয় কর্ম পরিষদ ও সেক্রেটারি,
মহিলা বিভাগ
ঢাকা মহানগরী দক্ষিণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী

“চরিত্র গঠনহীন শিক্ষা কখনো মানুষ গড়ে না; বরং নীতি-নৈতিকতাহীন প্রজন্ম তৈরি করে। তাই একাডেমিক শিক্ষার সঙ্গে ইসলামী মূল্যবো...
06/09/2026

“চরিত্র গঠনহীন শিক্ষা কখনো মানুষ গড়ে না; বরং নীতি-নৈতিকতাহীন প্রজন্ম তৈরি করে। তাই একাডেমিক শিক্ষার সঙ্গে ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার সমন্বয়ই সময়ের দাবি।”

- নূরুন্নিসা সিদ্দীকা এম পি
সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
মহিলা বিভাগ

০৬ সেপ্টেম্বর ২০২৬প্রেস বিজ্ঞপ্তি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিতরূপ শীর্ষক সেমিনার অনুষ্...
06/09/2026

০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিতরূপ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের উদ্যোগে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিতরূপ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারী নূরুন্নিসা সিদ্দিকা এমপি* বলেন, জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, আল্লাহভীতি, মানবিকতা, দায়িত্বশীলতা ও চরিত্র গঠনের সমন্বিত শিক্ষা একটি আদর্শ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সময়ের পরিবর্তিত বাস্তবতায় নৈতিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে ইসলামী শিক্ষা ব্যবস্থার কার্যকর ভূমিকার বিষয়টি তিনি তুলে ধরেন।

কেন্দ্রীয় কর্মপরিষদ ও ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগীয় সেক্রেটারী আয়েশা সিদ্দিকা পারভীনের সভাপতিত্বে* অনুষ্ঠিত সেমিনারে “মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বিকাশে শিক্ষার ভূমিকা” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ড. রাশিদাহ। তিনি বলেন,* শিক্ষাকে শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে না দেখে নৈতিকতা, মূল্যবোধ, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলী বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ ও ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারী আয়েশা সিদ্দিকা পারভীন* বলেন, শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জন কিংবা জীবিকা নির্বাহের মাধ্যম নয় বরং একজন মানুষের চিন্তা, চরিত্র, নৈতিকতা ও দায়িত্ববোধ গঠনের প্রধান ভিত্তি। যে শিক্ষা মানুষের মধ্যে সত্য, ন্যায়, মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস তৈরি করে না, সে শিক্ষা সমাজ ও রাষ্ট্রের জন্য কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে না।

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক *লায়লা মরিয়মের সঞ্চালনায়* সেমিনারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী *প্রক্টর রেহানা সুলতানা বলেন*, একটি সমাজের নৈতিক ভিত্তি শক্তিশালী করতে শিক্ষার কোনো বিকল্প নেই। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের *সহযোগী অধ্যাপক ড. রাফিয়া সুলতানা*“জেন-জি প্রজন্মের শিক্ষা ব্যবস্থা: পরিবর্তিত বাস্তবতা এবং চ্যালেঞ্জ” শীর্ষক বিষয়ে বক্তব্যে প্রযুক্তিনির্ভর পরিবর্তিত বাস্তবতায় নতুন প্রজন্মের শিক্ষার ধরন, তাদের প্রয়োজন ও চ্যালেঞ্জ এবং শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার বিভিন্ন দিক তুলে ধরেন।

সাবেক সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ বিভাগ লালমাটিয়া সরকারি মহিলা কলেজ *ড. ফেরদৌস আরা বকুল*,“নারী শিক্ষা ও নারীর অধিকার নিশ্চিত করতে প্রয়োজন নারীবান্ধব শিক্ষা” শীর্ষক আলোচনায় নারীর শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও নারীবান্ধব শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

“সেমিনারে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা ব্যবস্থা সংষ্কারে ১৫ দফা প্রস্তাব উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবীদ ও নারী নেত্রী জান্নাতুল কারীম সুইটি”।

উল্লেখযোগ্য প্রস্তাবনা গুলো হলো:

১।শিক্ষার সকল স্তরে অর্থাৎ প্রাক-প্রাথমিক থেকে উচ্চ পর্যায়ে কুরআনিক সিলেবাস প্রণয়ন বাধ্যতামূলক করা;

২।শিক্ষা ও গবেষনায় আগ্রহীদের জন্য গবেষনা সেল তৈরী এবং গবেষনায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তথা বাজেট বৃদ্ধি করা;

৩।সকল স্তরে মেধাবীদের শিক্ষকতা পেশায় আগ্রহী করার জন্য শিক্ষক বাছাই এবং প্রশিক্ষণে উন্নত ব্যবস্থা গ্রহন এবং শিক্ষকদের জন্য সম্মানজনক বেতন কাঠামো তৈরি;

৪।শিক্ষার সর্বস্তরে নারী বান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং নারীদের জন্য পর্যাপ্ত পৃথক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা;

৫।স্বনির্ভর ও উন্নত নৈতিকতা সমৃদ্ধ জাতিগঠনে বিজ্ঞান ভিত্তিক, কর্মমুখী একটি পূর্নাঙ্গ ইসলামী শিক্ষা নীতি প্রণয়ন।

অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী মাহবুবা খাতুন শরিফা, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী ও মানব সম্পদ উন্নয়ন বিভাগীয় সম্পাদিকা ডা.শিরিন আক্তার রুনা, রাহেমা চৌধুরী বেবী, কানিজ ফাতেমা, ড. জান্নাত আরা শেলী, তানহা আজমী, নার্গিস খান, রাবেয়া খানম,সেলিনা আক্তার, সেলিনা পারভীন প্রমুখ নেতৃবৃন্দ।

🔸খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগমের পরিবারকে ক্ষতিপুরণ দেয়ার দাবি জানাচ্ছি: নূরুন...
05/09/2026

🔸খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগমের পরিবারকে ক্ষতিপুরণ দেয়ার দাবি জানাচ্ছি: নূরুন্নিসা সিদ্দীকা এমপি🔸

গত ৪ সেপ্টেম্বর শুক্রবার বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় পথচারী বৃদ্ধা নিহত হন। এই মর্মান্তিক ঘটনা অত্যন্ত দুঃখজনক। দেশ পরিচালনার দায়িত্বরত ব্যাক্তিকে পরিবহণকালে সচেতনতা ও দায়িত্বশীলতার পরিচয় দেয়া হবে, সাধারন জনগনের এটাই প্রত্যাশা। এধরনের দুর্ঘটনা অনাকাংখিত এবং দায়িত্বপালনে দুর্বলতার পরিচয় বহন করে। এঘটনায় নিহত বৃদ্ধা পথচারী ফিরোজা বেগমের পরিবারের ব্যাপারে মাননীয় প্রতিমন্ত্রী কি ব্যবস্থা নিয়েছেন আমরা জানতে চাই। একই সাথে সাম্প্রতিক সময়ে সড়কে অব্যাবস্থাপনা ও সড়ক দূর্ঘটনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছি।

আমরা নিহত ফিরোজা বেগমের রুহের মাগফিরাত কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। দূর্ঘটনায় নিহত ফিরোজা বেগমের পরিবারকে ক্ষতিপুরণ দেয়ার দাবি জানাচ্ছি। সেইসাথে এই ঘটনায় গাড়ি চালকের অপরাধ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।


05/09/2026

চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’


দেশ রক্ষায় শপথ নিন, লংমার্চে যোগ দিন লংমার্চ ঢাকা-চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর, ২০২৬ শনিবারশুরুর স্থান: শাপলা চত্বর সময়: সকাল...
04/09/2026

দেশ রক্ষায় শপথ নিন, লংমার্চে যোগ দিন

লংমার্চ ঢাকা-চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর, ২০২৬ শনিবার
শুরুর স্থান: শাপলা চত্বর
সময়: সকাল ৭টা

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে ল...
04/09/2026

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ।

শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ[৩১ ডিসেম্বর ১৯৫২-৩ সেপ্টেম্বর ২০১৬]  'swing
03/09/2026

শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ
[৩১ ডিসেম্বর ১৯৫২-৩ সেপ্টেম্বর ২০১৬]


'swing

03/09/2026

১১ দলীয় ঐক্যজোটের লং মার্চ সফল করুন!

৫ সেপ্টেম্বর, শনিবার, ২০২৬।
📍ঢাকা টু চট্টগ্রাম।





"অবশ্যই তোমাদের নিকট তোমাদের মধ্য থেকেই একজন রাসূল এসেছে, যার নিকট তোমাদের কষ্টদায়ক যা কিছু, তা অত্যন্ত কঠিন ও বেদনাদ...
02/09/2026

"অবশ্যই তোমাদের নিকট তোমাদের মধ্য থেকেই একজন রাসূল এসেছে, যার নিকট তোমাদের কষ্টদায়ক যা কিছু, তা অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। সে তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল ও দয়াবান।"

সূরা আত-তাওবাহ (আয়াত ১২৮)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Dhaka City South Women Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share