Banglanews24.com.bd

Banglanews24.com.bd "সত্য প্রকাশে সর্বদা সক্রিয়" Bangladesh National Party(BNP)এর সকল সর্বশেষ খবর জানতে পারবেন এই পেইজে।
"এই মূহুর্তে দরকর - তত্ত্বাবধায়ক সরকার"

28/10/2024
সদরঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণেঢাকা: রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে পল্টুনে থামানো অবস্থায় অ্যাডভাঞ্চ-৯ লঞ্চে অগ্নিকাণ্ড...
27/03/2022

সদরঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা: রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে পল্টুনে থামানো অবস্থায় অ্যাডভাঞ্চ-৯ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার (২৭ মার্চ) সকাল ৯ টা ৫২ মিনিটে আগুনের ঘটনা ঘটে। দুপুর ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক শাজাহান শিকদার বাংলানিউজকে জানান, লঞ্চটি সদরঘাটের ৫ নম্বর পন্টুনে ভেড়ানো অবস্থায় ছিল। অজ্ঞাত কারণে সেটিতে আগুন লেগে যায়।
ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের চেষ্টায় দুপুর একটায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান শাহজাহান শিকদার।

নেই হিজাব, নেই বিভাজন, নতুন এক বিশ্বের স্বপ্ন দেখাচ্ছে সৌদি আরব26/অক্টোবর/2017, তাক লাগিয়ে দিয়েছেন সৌদি আরবের যুবরাজ। গো...
26/10/2017

নেই হিজাব, নেই বিভাজন, নতুন এক বিশ্বের স্বপ্ন দেখাচ্ছে সৌদি আরব
26/অক্টোবর/2017,
তাক লাগিয়ে দিয়েছেন সৌদি আরবের যুবরাজ। গোটা বিশ্ব থেকে শিল্পপতিদের ডেকেছিলেন মোহাম্মদ বিন সালমান। এক নতুন ভাবধারার সৌদি আরবের প্রতিশ্রুতি দিয়েছেন। তার সঙ্গে একটা অবিশ্বাস্য স্বপ্ন দেখিয়েছেন- 'নিওম'।

২৫ হাজার বর্গ কিলোমিটারের একটা শহর, গোটা বিশ্বের প্রযুক্তি গবেষণার রাজধানী, সামাজিক বিধিনিষেধ থেকে মুক্ত, ট্র্যাফিক মুক্ত, পুরোপুরি অপ্রচলিত শক্তিচালিত। সালমানের কথায়- নিওম হবে ভবিষ্যত্‍ পৃথিবীর 'স্বপ্নদ্রষ্টা'দের শহর।

কেমন হবে নিওম? ঠিক কী ভাবে এই শহরকে গড়ে তুলতে চাইছে সৌদি আরব?

গোটা বিশ্বকে সে সম্পর্কে একটা ধারণা দিতে কিছু প্রোমোশনাল ভিডিও প্রকাশ করেছে সৌদি আরব। ইউটিউবে ঝড় তুলে দিয়েছে নিওম-এর সেই সব ভিডিও। সৌদি আরবের মতো রক্ষণশীল দেশেও এই রকম ভাবনা সম্ভব! ভিডিও দেখে এ ভাবেই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।

আধুনিক জীবন বা আধুনিক পৃথিবী নয়, নিওম শহরে উত্তর-আধুনিক পৃথিবীর স্বপ্ন দেখাচ্ছেন মোহাম্মদ বিন সলমন। প্রোমোশনাল ভিডিওয় সৌদি আরবের প্রতিশ্রুতি, 'নো রেস্ট্রিকশন, নো ডিভিশন, নো এক্সকিউজেস, এন্ডলেস পোটেনশিয়ালস।'

অর্থাত্‍, কোনও বিধিনিষেধ নয়, কোনও বিভাজন নয়, কোনও অজুহাতও নয়। শুধু সীমাহীন সম্ভাবনার শহর হতে চলেছে নিওম। হিজাবহীন মহিলাদের দেখা যাচ্ছে ভিডিওয়, স্পোর্টস ব্রা পরে শরীরচর্চা করতে দেখা যাচ্ছে, পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সব রকমের কাজে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে নারীকে।

রক্ষণশীল ইসলাম থেকে উদারনীতির দিকে যাত্রা করতে চায় সৌদি আরব, জানিয়েছেন সালমান। তিনি বলেছেন, ''অতীতে আমরা এই রকম (রক্ষণশীল) ছিলাম না। আমরা যেখানে ছিলাম, আমরা ফের সেখানেই ফিরতে চাই- উদার ইসলামে ফিরতে চাই।''

আজকের পৃথিবী সৌদি আরবকে চূড়ান্ত রক্ষণশীল দেশ হিসেবেই চেনে। পুরুষতান্ত্রিক ব্যবস্থা সেখানে এতই শক্তিশালী যে মাসখানেক আগে পর্যন্তও সে দেশে গাড়ি চালানোর অধিকার ছিল না মেয়েদের। আজও সে দেশে উদয়াস্ত হিজাবে ঢাকা থাকেন মেয়েরা, আজও বিয়ে করতে হয় শুধুমাত্র পুরুষ অভিভাবকের নির্বাচিত পাত্রকেই।

কঠোর ধর্মীয় অনুশাসনের দেশটিতে পুরুষদেরও অনেক বিধিনিষেধের মধ্যেই থাকতে হয়। বিদেশ থেকে যে সব পর্যটক যান সে দেশে, অবশ্য পালনীয় নির্দেশিকা রয়েছে তাদের জন্যও। তেমন এক দেশে নিওম-এর মতো উত্তর-আধুনিক শহর গড়তে চান যুবরাজ সালমান। যেখানে কোনও বিধিনিষেধ বা বিভাজন থাকবে না বলে রিয়াদ আশ্বাস দিচ্ছে।

শিল্পপতিদের জমায়েতে যুবরাজ সালমান জানিয়েছেন, তেল নির্ভরতা থেকে ক্রমশ অপ্রচলিত শক্তির দিকে সরতে চাইছে সৌদি আরব। সৌদি অর্থনীতির পেট্রোলিয়াম নির্ভরশীলতাও কিছুটা কমাতে চান সালমান। সব মিলিয়েই নিওম সুপারসিটির ভাবনা। গোটা বিশ্বের প্রযুক্তি গবেষণার রাজধানী হিসেবে নিওমকে গড়ে তুলতে চাইছে সৌদি আরব।

৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ ধরা হয়েছে। সরকারি বিনিয়োগ থাকবে। বেসরকারি তথা আন্তর্জাতিক বিনিয়োগও চাওয়া হচ্ছে। সেই কারণেই বিধিনিষেধ মুক্ত উত্তর আধুনিক এক সমাজের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

সালমানের কথায়, ''এই শহরটা প্রথাগত মানুষ বা প্রথাগত সংস্থাগুলির জন্য নয়।'' মানবসভ্যতাকে পরবর্তী ধাপে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেন যারা, তাদের জন্যই নিওম-কে গড়ে তুলতে চলেছে সৌদি আরব, জানিয়েছেন যুবরাজ।

পুলিশের সাথে ঢাকারসমর্থকদের হাতাহাতিবিপিএলের শেষেরদিকে এসে বিশৃঙ্খলার ঘটনা ঘটলোমিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামেরগ্যালারিতে।...
06/12/2016

পুলিশের সাথে ঢাকার
সমর্থকদের হাতাহাতি
বিপিএলের শেষের
দিকে এসে বিশৃঙ্খলার ঘটনা ঘটলো
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের
গ্যালারিতে। শের-ই-বাংলা স্টেডিয়ামের
ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডে বসা নিয়ে
পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা
ঘটিয়েছে ঢাকা ডায়নামাইটসের
সমর্থকরা।
ঘটনার শুরু মঙ্গলবার (৬ ডিসেম্বর)
বিকেলে। মাত্রই শেষ হয়েছে
বিপিএলে রাজশাহী কিংস ও চিটাগং
ভাইকিংসের মধ্যকার দিনের প্রথম ম্যাচ।
তখন হঠাৎই দেখা যায় উত্তপ্ত হয়ে
উঠেছে গ্যালারি। ঢাকার বেশ কিছু
সমর্থক ওই গ্যালারিতে দায়িত্বরত পুলিশ
সদস্যদের লাঞ্ছিত করে।
গ্যালারিতে গিয়ে জানতে চাইলে ঢাকার
এক সমর্থক বলেন, ‘আমরা গ্যালারিতে
খেলা দেখতে এসেছি। এসেই
দেখি কয়েকজন পুলিশ সদস্য এখানে
বসা। আমরা তাদের উঠে যেতে
বললে তারা না উঠে আমাদের সাথে
দুর্ব্বহার করেন। তারা জানান, আপনারা
বসে বসে খেলা দেখবেন আমরা কি
দাঁড়িয়ে দায়িত্ব পালন করবো?
অনুরোধ করার পরেও তারা যাবেন না
বলে জানান। এক পর্যায়ে সেখানে
দায়িত্বরত আরও কয়েকজন পুলিশ সদস্য
ডেকে এনে আমাদের মারধর শুরু
করে।’
তবে বেশ কয়েকটি সূত্র বলছে,
ঢাকার দর্শকরা ওই পুলিশ সদস্যদের
লাঞ্ছিত করেছে।
তবে বিষয়টি শুধুই ভুল বোঝাবুঝি
বললেন, মিরপুর ওসি (তদন্ত) সাজ্জাদ
হোসেন। তিনি জানান, ‘এখানে বসা
নিয়ে যে ঘটনা ঘটেছে মাঠে এমন
ঘটনা ঘটেই। আমি এসে পরিস্থিতি
নিয়ন্ত্রণে দেখেছি। তবে, এর
বাইরেও হয়তো আরও কিছু আছে।
সেগুলো কি, জানতে তদন্ত চলছে।’
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ৬ ডিসেম্বর
২০১৬

সিলেটে পটকা মাছ খেয়েএকই পরিবারের ৫ জন মৃতসিলেটের জৈন্তাপুরে বিষাক্তপটকা মাছ খেয়ে মারা গেছেন দুই শিশুসহএকই পরিবারের পাঁচজ...
06/12/2016

সিলেটে পটকা মাছ খেয়ে
একই পরিবারের ৫ জন মৃত
সিলেটের জৈন্তাপুরে বিষাক্ত
পটকা মাছ খেয়ে মারা গেছেন দুই শিশুসহ
একই পরিবারের পাঁচজন। মঙ্গলবার (৬
ডিসেম্বর) বিকেলে উপজেলার
দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে এ ঘটনা
ঘটে।
নিহতরা হলেন, মহাইল গ্রামের আব্দুর রহিম
(৬০), তার ছেলে সোলাইমান (৩৫) ও
লোকমান (৩০), সোলাইমানের দুই
সন্তান রহিন (৮) ও মনি (৭)। এ ঘটনায় আহত
হয়ে চিকিৎসাধীন রয়েছেন
সোলাইমানের স্ত্রী মারুফা বেগম এবং
তাদের আত্মীয় একই এলাকার বোরহান,
জয়নাল, রাজিয়াসহ পাঁচজন।
জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল
আবেদীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত
করে বলেন, আহতদের ৪ জন
ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালে এবং একজন রাগীব রাবেয়া
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এদিন দুপুরে
পটকা মাছ দিয়ে ভাত খেয়ে অসুস্থ হয়ে
পড়েন সোলাইমান ও তার পরিবারের
সদস্যরা। পরে তাদের জৈন্তাপুর স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার
অবনতি হলে তাদের ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতালে আনা
হলে কর্তব্যরত চিকিৎসক
সোলাইমানকে মৃত ঘোষণা করেন।
এরপর হাসপাতালে আনার পর মারা যান তার
স্ত্রী ও দুই শিশু সন্তান।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
শফিউল কবির বাংলানিউজকে বলেন, খবর
পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে
রওয়ানা হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬,
২০১৬

ইয়াবা উদ্ধারের নামেসাংবাদিককে হয়রানি, দুইকনস্টেবল প্রত্যাহারচট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানার কাপ্তাইরাস্তার মাথা এলাকায় ...
06/12/2016

ইয়াবা উদ্ধারের নামে
সাংবাদিককে হয়রানি, দুই
কনস্টেবল প্রত্যাহার

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই
রাস্তার মাথা এলাকায় ইয়াবা উদ্ধারের জন্য
তল্লাশির নামে এক সাংবাদিককে হয়রানি
করেছে পুলিশ।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকালে এ
ঘটনার পর চান্দগাঁও থানার মোহরা পুলিশ
বক্সে দায়িত্বরত কনস্টেবল নাজমুল
হাসান ও তন্ময়কে প্রত্যাহার করেছে
সিএমপি। তাদের পুলিশ লাইনে সংযুক্ত
করা হয়েছে।
ঘটনার শিকার সাংবাদিক মোস্তফা ইউসুফ
বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে
নিজ বাড়ি রাঙ্গুনিয়া থেকে বাসযোগে
নগরীতে ফিরছিলেন তিনি। বাস কাপ্তাই
রাস্তার মাথা এলাকায় পৌঁছানোর পর
মোহরা পুলিশ ফাঁড়ির একটি দল গাড়িতে
তল্লাশি করতে উঠে।
এসময় মোস্তফাসহ কয়েকজনকে
তল্লাশি করে পুলিশ সদস্যরা। তবে
কারও কাছ থেকে কিছুই পাওয়া যায়নি।
তল্লাশি শেষ হওয়ার পর মোস্তফা
ইউসুফকে আবারও তল্লাশি শুরু করে
কনস্টেবল নাজমুল।
মোস্তফা বলেন, পুলিশ সদস্যরা বাস
থেকে নেমে যাওয়ার সময় আমি কি
করি সেটা জানতে চান। আমি নিজেকে
চাকরিজীবী হিসেবে পরিচয় দিই।
এরপর নাজমুল ও তন্ময় আমার শার্ট ধরে
টেনে গাড়ি থেকে নামিয়ে পুলিশ
বক্সে নিয়ে যান। বক্সে নিয়ে
যাওয়ার পর আমি একটি চেয়ারে বসলে
কনস্টেবল নাজমুল ও তন্ময় আমাকে
দাঁড় করিয়ে ভেতরে নিয়ে ইয়াবা
উদ্ধারের জন্য এক্স-রে করানোর
কথা বলেন।
তবে এসময় সাংবাদিক পরিচয় দেওয়ার পর
পুলিশ সদস্যরা মোস্তফাকে ‘ভুল
বোঝাবুঝি’ হয়েছে বলে একটি
সিএনজি অটোরিকশায় তুলে দিয়ে
পাঠিয়ে দেয়ার চেষ্টা করেন।
‘প্রথমে বাসে উঠে তারা আমার
শরীরে তল্লাশি করে। কিছু পায়নি।
দ্বিতীয়বার তল্লাশি করে। তখনও তারা
কিছুই পায়নি। এরপর আমাকে ফাঁড়িতে
নিয়ে যাওয়া হয়। সেখানে আমি একটি
চেয়ারে বসতে চাইলে আমাকে
অকথ্য ভাষায় গালিগালাজ করেন এ এস
আই সেন্টু। আমাকে রিটেইনিং
ওয়ালের উপর বসানো হয়। তারপর
এমনভাবে আমার শার্ট-প্যান্টের
পকেটে হাতড়াতে শুরু করে তখন
আমার মনে হচ্ছিল তারা ইয়াবা জাতীয় কিছু
ঢুকিয়ে দিচ্ছিল। এসময় আমি দৌঁড়ে
সরে যাই এবং নিজের সাংবাদিক পরিচয়
তাদের দিই। এরপর তারা সবাই মিলে
আমাকে স্যরি বলতে থাকেন। ’ বলেন
মোস্তফা ইউসুফ।
ইয়াবা উদ্ধারের নামে হয়রানির বিষয়টি
নিয়ে নগর পুলিশের উত্তর জোনের
উপ-কমিশনার বরাবরে লিখিত অভিযোগ
দেন মোস্তফা ইউসুফ।
নগর পুলিশের সহকারী কমিশনার
(পাঁচলাইশ জোন) জাহাঙ্গীর আলম
বাংলানিউজকে জানান, অভিযোগ পাওয়ার
পর কনস্টেবল নাজমুল ও তন্ময়কে
মোহরা পুলিশ বক্স থেকে প্রত্যাহার
করে লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখে
চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তাসহ
সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে
বলে জানিয়েছেন তিনি।
সাংবাদিক মোস্তফা ইউসুফ
বিডিনিউজটুয়েন্টিফোর.কমের
চট্টগ্রাম ব্যুরোতে স্টাফ রিপোর্টার
হিসেবে কর্মরত আছেন।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর
০৬, ২০১৬

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Banglanews24.com.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Banglanews24.com.bd:

Share