কবি আবু নাফি ইবনে রশিদ

কবি আবু নাফি ইবনে রশিদ তারুণ্য দীপ্ত বাংলাদেশ

17/03/2026

আমি ও UK. থাকি! ✋✋

এই ট্রাকের মালিক কে কেউ নোবেল ছুড়ে মারো
19/01/2026

এই ট্রাকের মালিক কে কেউ নোবেল ছুড়ে মারো

05/12/2025

পাঠক
পাঠকের যে অবস্থা
এদেশে কবি আর সৃষ্টি হবে না
গোয়াল ঘর আর থাকবে না
দুধ ওয়ালা বসে দুধ বিক্রয় করছে
বাসায় বাসায় ডেলিভারি দিচ্ছে
তরল পদার্থ আজ বিক্রি করতে পারবেতো?
ফুটপাতে, বাসে বাসে হকার বই বিক্রয় করার উদ্দেশ্য ঘুরছে!
তবে মদ,ইয়াবা,গাঞ্জা বিক্রেতা ওপেন নয় ক্রেতা কিন্তু ঠিকই পাচ্ছে!
কবি কবিতা লিখার উৎসাহ হারিয়ে ফেলবে
প্রকাশ আর হয়তো কবিতার বই প্রকাশ করবে না
এইতো বইমেলায় কবি আব্দুল্লাহ নুর ভাইয়ের কবিতার বই "কমপ্লিট শার্ট ডাউন " বিক্রয়ের যে অবস্থা!
পাশের লোকটি বললেন এখন মানুষ সংক্ষিপ্ত বিনোদন চায় পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির প্রতি আর আগ্রহ নেই!
এই যেমন টিকটক,ইউটিউব সোর্স,ফেইসবুক
আমাদের সমাজে এখন সবাই একই ক্লাসের ছাত্র!

11/06/2025

৩০হাজার টাকা হলে মনে হচ্ছে সংসার চলে যাবে মাস পার, মাসে ৩০হাজার চাহিদা আমার এটুকু,
আপনার হয়তো লক্ষাধিক হবে, আমার চাহিদা তাই আয়ের উৎস কম,বিয়ের পূর্ব একজায়গায় বিয়ের প্রস্তাব দিয়েছিলো দোস্ত, পাত্রী পক্ষ কইলো হাজার ১০ বেতন হইলে বিয়ে দেওয়া যায়,এখন ৩০দরকার হইলো।

04/06/2025

এসি স্যার এর গল্প

স্যার এসি রুমে বসে বিরক্ত!
গ্রামের গল্প বলে
দুটি হালের বলদ,একটি দুধের গাভী,
প্রতিদিন সকালে পান্তাভাত,
শুকনা মরিচ পুড়িয়ে কালো করে ভাত, গামছা কাঁদে, আকিজ বিড়ি টান কি শান্তি আহ্!
গ্রামের চায়ের দোকানে বসে আহ্ কত যে পাউ আলাপ!
কে কি করে, কার কি অবস্থা
কার ভাই, ছেলে কি করলো!
কার পুত্র বধু কি আচরণ করে
বাজারে কতবার যায়।
কে কোরবানি দিচ্ছে না,কে কত বড় গরু দিচ্ছে!
একটি বিয়েসাদী অনুষ্ঠান করলে আগামী ১০/১৫
শুধু এই আলোচনা ব্যস্তসময় কাটায়
খানা কেমন হলো, এই বাড়ী সেই বাড়ী কেমন খানা!
কত যে হাসাহাসি 😁
আবু নাফি ইবনে রশিদ

03/06/2025

স্বপ্ন গুলো
স্বপ্নগুলো অপূর্ণতা রয়ে যায়
স্বপ্ন বাস্তবায়নে নেই কোন বাস্তব অবিজ্ঞতা
নেই কোন অর্থনৈতিক যোগান।
সময়ের সাথে যোগানের অসামঞ্জস্যতা
স্বপ্ন বাস্তবায়ন হবে কি ভাবে?
তাহলে কি স্বপ্ন দেখা বাদ দিতে হবে?
বাস্তব স্বপ্ন কোনটি, অবাস্তব কোনটি ভাবনার আকাশে স্থবিরতা
মানুষ নাকি তার স্বপ্নের মতই বড়
তবে আকাশের মেঘগুলো ছোঁয়ার স্বপ্ন ছিল
তাহা সম্ভব হয়েছে! স্বপ্নের জেলা বান্দরবন ২০১৪ইংসাল
একসাথে দুই স্বপ্ন বাস্তবায়ন আকাশের মেঘ ছোঁয়া
পাড়া ঘেরা অঞ্চল অপরুপ সুন্দর্য্য এক প্রকৃতি সৃষ্টি কর্তার এক অনন্য নিদর্শন।
বাংলাদেশ নয় মনে হলো অন্য কোন দেশ প্রদেশ!
বার বার স্বপ্ন পরিবর্তন করি তবে এখনো সফলতার প্রান্তে আসা হয়নি!
গতানুগতিক কিছু হচ্ছে, তবে কিছুটা স্বপ্ন মিশ্রিত বটে।

02/06/2025

মন খারাপ
মন খারাপের কোন কারণ খুঁজে পাইনা
সন্ধ্যা হলে কেন যে মন খারাপ লাগে? আজও সন্ধ্যা তাই হয়তো মনখারাপ! তবে এর একটি কারণ খোঁজে পাই,
জীবন থেকে একটি দিন অতিবাহিত হলো, আজকের সূর্যটা অস্ত গেল। শুধু কি সূর্যাস্ত না কি এর পিছনে রয়েছে স্বপ্ন বাস্তবায়নের আক্ষেপ!
অফিসের বস আজ খুব রাগান্বিত কারণ তার পকেট খালি! তার স্বপ্নের একটুকরো জমি রেজিস্টি করলো গতকাল। স্বপ্ন বাস্তবায়ন হলো রাগ কমছেনা।কারণ তার পকেট খালি!
আমার মন খারাপ কারণ আমার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না!
তবে যেদিন বাস্তবায়ন হবে সেদিন নিশ্চয়ই আমার পকেট খালি হবে!
আমিও কি খুব রাগান্বিত থাকবো?
এভাবে আর কত বিকেল মন খারাপ থাকবে আমার?
আকাশের যে দিন খুব মন খারাপ তখন আকাশ ঘোর অন্ধকার মেঘাচ্ছন্ন হয়, খুব গতিতে ঢাক-ঢোল বাজিয়ে কান্না শুরু করে,আমরা খুব উপভোগ করি আজ বৃষ্টি এলো!
আবু নাফি ইবনে রশিদ

02/06/2025

কবি কখনো একাকিত্ব নয়,
কবি বিশালতা,
গভীরতা,
আকাশছোঁয়া মননশীল!

02/06/2025

সিদ্ধান্ত.....
দেখতে ভাল লাগে তোমাকে
তুমিই আমার স্বপ্নের রাণী
দৃষ্টি পড়লো অন্য জনে
না মনে হচ্ছে এই হবে আমার স্বপ্নের রাণী।
দৃষ্টি যত দিকে স্বপ্ন ততদিকে ততবার
ভাবছি এবার একটা চুড়ান্ত সিদ্ধান্ত নিব!
এক সাথে কয়টা প্রেম করবো
সিদ্ধান্ত অনুযায়ী পত্র দিলাম
আসলো উত্তর তুমি কি সত্যি আমায় ভালোবাস?
সবাই বলছে তুমি না কি বিশ্ব প্রেমিক?
আমার মনের রাজ্যে এক বিশ্ব প্রেমিক এর বসবাস!
কোথাও স্থীর হতে পারিনা
বিবাহর পাত্রী একশো দেখা হলো এখনো সিদ্ধান্ত হীনতা
সবাই বিরক্ত আমি স্থীর! দেখতে ভাল লাগে!

Address

Noakhali, Dhaka, Bangladesh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবি আবু নাফি ইবনে রশিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share