BanglaFact

BanglaFact Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BanglaFact, 3 Circuit House Road, Dhaka.

Official fact-checking and media research project under the Press Institute Bangladesh (PIB), working to verify information and counter misinformation in the public interest.

সম্প্রতি বাংলাদেশে ইসলামপন্থীরা জমি দখলের উদ্দেশ্যে হিন্দুদের ওপর হামলা চালিয়েছে - এমন দাবি করে একটি ভিডিও ইন্টারনেটে ছড়...
06/08/2026

সম্প্রতি বাংলাদেশে ইসলামপন্থীরা জমি দখলের উদ্দেশ্যে হিন্দুদের ওপর হামলা চালিয়েছে - এমন দাবি করে একটি ভিডিও ইন্টারনেটে ছড়ানো হয়েছে। ভারত থেকে পরিচালিত বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়ানো করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতের আসামে জমিজমা সংক্রান্ত বিরোধ থেকে দুপক্ষের সংঘর্ষের ঘটনা। সেই ঘটনার ভিডিওকে বাংলাদেশে ইসলামপন্থীরা জমি দখলের উদ্দেশ্যে হিন্দুদের ওপর হামলা চালিয়েছে দাবি করে প্রচার করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়...
06/08/2026

সম্প্রতি বাংলাদেশে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। এটি ২০২৫ সালের মে মাসে ব্রাজিলের আলাগোয়াসের কাম্পো আলেগ্রেতে সংঘটিত এক ঘটনা।

রান্নার চুলার জ্বালানি থেকে শুরু করে ভারী শিল্পের চাকা, সবকিছুতে  গ্যাসের সংকট দেখা যাচ্ছে। এই আকস্মিক গ্যাস সংকটের নেপথ...
04/08/2026

রান্নার চুলার জ্বালানি থেকে শুরু করে ভারী শিল্পের চাকা, সবকিছুতে গ্যাসের সংকট দেখা যাচ্ছে। এই আকস্মিক গ্যাস সংকটের নেপথ্যে কোনো একক কারণ নেই। এটি মূলত গত ২১ জুলাইয়ের একটি দুর্ঘটনা, বৈশ্বিক ভূ-রাজনীতি, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং দীর্ঘমেয়াদি ত্রুটিপূর্ণ জ্বালানি নীতির সম্মিলিত ফল।

বাংলাফ্যাক্টের বিস্তারিত এক্সপ্লেইনার পড়ুন কমেন্টে দেয়া লিংকে

ডিবিসি নিউজ শিল্প খাতের  বিষয়টি বাদ দিয়ে কেবল সাধারণ মানুষের 'ইলেকট্রিক চুলা'র অংশটি উল্লেখ করেছে। ফলে মনে হতে পারে, উপদ...
04/08/2026

ডিবিসি নিউজ শিল্প খাতের বিষয়টি বাদ দিয়ে কেবল সাধারণ মানুষের 'ইলেকট্রিক চুলা'র অংশটি উল্লেখ করেছে। ফলে মনে হতে পারে, উপদেষ্টা ইলেক্ট্রিক চুলার ব্যবহারকে লোডশেডিংয়ের জন্য দায়ী করেছেন। অথচ মূল বক্তব্যে তিনি বিদ্যুতের উপর চাপ বাড়ার কারণ ব্যাখ্যা করছিলেন।

বিস্তারিত দেখুন কমেন্টে

তেল-গ্যাসসহ নিত্যপণ্যের বাড়তি দাম নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে উদ্ধৃত করে ছড়ানো...
04/08/2026

তেল-গ্যাসসহ নিত্যপণ্যের বাড়তি দাম নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে উদ্ধৃত করে ছড়ানো ফটোকার্ডের দাবিটি সঠিক নয়। বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা গেছে, এটি ‘Gupto TV’ নামের একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট, যা আসল মন্তব্য দাবিতে সামাজিক মাধ্যমে ভুলভাবে প্রচার করা হচ্ছে।

#ফ্যাক্টচেক #জাহেদউররহমান #তথ্যউপদেষ্টা #তেলগ্যাস #ভুয়াতথ্য #মিসইনফরমেশন #সামাজিকমাধ্যম

সামাজিক মাধ্যম ফেসবুকে ‘আপনারা গ্যাস চাইবেন, বিদ্যুৎ চাইবেন আবার একই সাথে বিল ও কম চাইবেন। এটা দেওয়া সম্ভব না, কোনো গভর্...
03/08/2026

সামাজিক মাধ্যম ফেসবুকে ‘আপনারা গ্যাস চাইবেন, বিদ্যুৎ চাইবেন আবার একই সাথে বিল ও কম চাইবেন। এটা দেওয়া সম্ভব না, কোনো গভর্মেন্টের পক্ষেই সম্ভব না!’ শিরোনামে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি। ‘Gupto TV’ নামের একটি সার্কাজম পেজের পোস্টকে আসল মন্তব্য দাবি করে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে।

সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগ নেতাকে না পেয়ে তার স্ত্রী ও সন্তানকে বিএনপির নেতা-কর্মীরা গুলি করে হত্যা করেছে – এমন এমন দ...
03/08/2026

সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগ নেতাকে না পেয়ে তার স্ত্রী ও সন্তানকে বিএনপির নেতা-কর্মীরা গুলি করে হত্যা করেছে – এমন এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। আসলে এটি বাংলাদেশের কোনো ঘটনার দৃশ্য নয়। এটি ভারতীয় এক কন্টেন্ট ক্রিয়েটরের একটি সাজানো ভিডিওর দৃশ্য।

ক্ষমতাচ্যুতির পর আগামী ৫ আগস্ট হাসিনা প্রথমবারের মতো প্রকাশ্যে আসবেন, এমন একটি প্রচারণা অনলাইনে চালানো হচ্ছে। আওয়ামী লীগ...
03/08/2026

ক্ষমতাচ্যুতির পর আগামী ৫ আগস্ট হাসিনা প্রথমবারের মতো প্রকাশ্যে আসবেন, এমন একটি প্রচারণা অনলাইনে চালানো হচ্ছে। আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়া গত জানুয়ারিতেও এ ধরণের প্রচারণা চালিয়ে বলেছিল, ২৩ জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে হাসিনা প্রকাশ্যে আসবেন। কিন্তু হাসিনাকে প্রকাশ্যে দেখা যায়নি। বরং সংবাদ সম্মেলনে তার একটি অডিও রেকর্ড বাজানো হয়েছিল।

বিস্তারিত পড়ুন কমেন্টে

সম্প্রতি একটি পডকাস্টে ‘ঢাকা পেপার্স’-এর সম্পাদক আরিফুজ্জামান তুহিন বলেছেন, “একটা ক্রসফায়ারের হিসেব দেখেন: ২০০৯ থেকে ২০২...
02/08/2026

সম্প্রতি একটি পডকাস্টে ‘ঢাকা পেপার্স’-এর সম্পাদক আরিফুজ্জামান তুহিন বলেছেন, “একটা ক্রসফায়ারের হিসেব দেখেন: ২০০৯ থেকে ২০২২ পর্যন্ত বার্কলি ইউনিভার্সিটির এক গবেষণায় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, প্রায় ৬১% মানুষ বামপন্থী।” এর আগে নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে একটি বিশ্লেষণে অনুরূপ দাবি করেছিলেন। তবে তিনি সেখানে ৬৩% উল্লেখ করেছিলেন। ধারণা করা যায়, সেই সংখ্যাটিকেই সূত্র ধরে আরিফুজ্জামান তুহিন ৬১%-এর হিসাব দিয়েছেন। তবে বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা যায়, ক্রসফায়ারের শিকারদের রাজনৈতিক পরিচয়ের এ হারটি অসত্য। একই কারণে শেখ হাসিনার আমলে ক্রসফায়ারে নিহতদের বড় অংশটাই বামপন্থি–এই বয়ানও বিভ্রান্তিকর।

প্রথমত, বার্কলি ইউনিভার্সিটি এ ধরনের কোনো গবেষণা করে নি। তবে, নেত্র নিউজ ২০২৩ সালে “বডি কাউন্ট” নামে একটি প্রজেক্টে ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা নিহত ২,৫৭৯ জনের একটি তালিকা ও বিশ্লেষণ প্রকাশ করে। প্রজেক্টটি সম্পন্ন করেন নাজমুল আহসান। তিনি যুক্তরাষ্ট্রের বার্কলি ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় মাস্টার্স করেছেন। প্রজেক্টটির সাথে বিশ্ববিদ্যালয়টির কয়েকজন যুক্ত থাকলেও তা বিশ্ববিদ্যালয়টির কোনো গবেষণা বা প্রজেক্ট নয়।

নাজমুলের বিশ্লেষণটিতে দেখানো হয়েছে, রাজনৈতিক পরিচয়ভুক্ত ক্রসফয়ারে নিহতদের মাত্র ৩১ জন (১২.১%) বিএনপির। অথচ বিএনপির দাবি, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২২৭৬ জনকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে।

নাজমুল আহসান নেত্র নিউজের Body Count প্রজেক্টে ব্যবহৃত ডেটাসেটের ওপর ভিত্তি করে ২০২৫ সালের ডিসেম্বরে একটি বিশ্লেষণ গিটহাব ও ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। বিশ্লেষণটি নেত্র নিউজের নয়, তাঁর নিজস্ব। নেত্র নিউজ ২,৫৭৯ জন নিহতের যে তালিকা দিয়েছিল, তার মধ্যে প্রায় ২,০০০টি ঘটনাকে ‘ক্রসফায়ার’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। ২ হাজার জনের মধ্যে রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে মাত্র ২৫৬ জনের। নাজমুলের বিশ্লেষণে এই ২৫৬ জনের মধ্যে ১৬৩ জন বা ৬৩% হলো সশস্ত্র বামপন্থী।

নাজমুল আহসান কেবল “রাজনৈতিক পরিচয় পাওয়া” ২৫৬ জনের ৬৩% কে উগ্রবাদী বামপন্থী বলেছেন। কিন্তু আরিফুজ্জামান তুহিন বলেছেন, ক্রসফায়ারে মোট নিহতদের ৬৩ শতাংশই বামপন্থী! অথচ মোটের (২০০০ জন) হিসেবে, ক্রসফায়ারে নিহতদের মাত্র ৮% সশস্ত্র বামপন্থী। উল্লেখ্য, নাজমুল আহসানের বিশ্লেষণে যে ১৬৩ জন বামপন্থী নিহতের তথ্য দেয়া আছে, তাদের সকলকেই “চরমপন্থী বাম” গোষ্ঠীর সদস্য হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। অর্থাৎ, বাংলাদেশে মূলধারার বা নিয়মতান্ত্রিক বামপন্থীদের একজনও এই তালিকায় নেই।

বিষয়টা এমন নয় যে, নেত্র নিউজের ডেটাসেট থেকে নেয়া ২৫৬ জনের বাইরে বাকি কারও কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। নেত্র নিউজের প্রজেক্টটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি। তাই যেসব প্রতিবেদনে নিহতের রাজনৈতিক পরিচয় উল্লেখ ছিল না, তারা মোট পরিসংখ্যানে থাকলেও নাজমুল আহসানের বিশ্লেষণের আওতায় আসেনি।

কেবল সংবাদমাধ্যমের খবরের ওপর ভিত্তি করে তৈরি ডেটাসেট ক্রসফায়ারে নিহতদের রাজনৈতিক পরিচয়ের প্রকৃত চিত্র প্রতিফলিত করতে পারে না। অনেকের রাজনৈতিক পরিচয় যেমন সংবাদে না আসার সম্ভাবনা রয়েছে, তেমনি অনেক ক্রসফায়ারের ঘটনা হয়তো আদৌ সংবাদমাধ্যমে উঠে আসেনি। চূড়ান্তভাবে নাজমুল আহসানের বিশ্লেষণ কিংবা আরিফুুজ্জামান তুহিনের বয়ান থেকে ক্রসফায়ারে নিহতদের বেশিরভাগ কোন রাজনৈতিক পরিচয়ের ব্যক্তি তা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা মেলে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সংঘর্ষের দৃশ্য – এমন এমন দাবি করে একটি ভিডিও সো...
02/08/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সংঘর্ষের দৃশ্য – এমন এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দুই দলের নেতা-কর্মীদের সংঘর্ষের দৃশ্যটি সাম্প্রতিক সময়ের নয়, বরং এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লালমনিরহাটের হাতীবান্ধার ঘটনা।

Address

3 Circuit House Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when BanglaFact posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share