RiYad

RiYad _স্বপ্নের সুরম্য পাতায় রক্তিম রোদ্দুর স্বর্ণালী দীপে জ্বলতে থাকা প্রতিটি অজানা সুর..!�

রিচ ফ্যামিলি থেকে বিলং না করার সমস্যা শুধু অর্থ না। সমস্যা আরো গভীর জায়গায়। আমাদের থাকে না প্রোপার কানেকশন আমাদের থাকে ন...
05/06/2026

রিচ ফ্যামিলি থেকে বিলং না করার সমস্যা শুধু অর্থ না।

সমস্যা আরো গভীর জায়গায়।

আমাদের থাকে না প্রোপার কানেকশন
আমাদের থাকে না ফিউচার নিয়ে যথেষ্ট পরিকল্পনা।
থাকে না আত্মবিশ্বাস।

ফ্যামিলিতে থাকে না এমন কেউ যে আমাদের সঠিক পরামর্শ দিতে পারে। আমাদের থাকে না প্রোপার ইনভেস্টমেন্ট। যে সাইকোলোজিক্যাল ব্যারিয়ার তৈরী হয় সেটার বাবল থেকে পার হতে হতেই যৌবন শেষ।

ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে আমরা এত ই ব্যস্ত থাকি বিগার পিকচারটা আমরা মিস করে যাই।

এর সাথে আমাদের ডিল করতে হয় ফ্যামিলির টক্সিসিটি আর অজ্ঞতাকে। রিক্স নিতে চাইলেও থাকে না সে সাপোর্ট। এভাবেই আমরা আরো পিছিয়ে যাই। প্রজন্ম থেকে প্রজন্মে ব্যর্থতা, দারিদ্র‍্য আর হতাশার সাইকেল এভাবে চক্রাকারে আবর্তিত হয়

তাহলে করণীয়?

১) নন ফিকশন বই পড়া
২) অনলাইন থেকে এসব বিষয় নিয়ে জানা

৩) লজ্জার মাথা খেয়ে হলেও যারা ভাল অবস্থানে আছে তাদের সাথে মেশা আর যতটা পারা যায় জ্ঞান অর্জন করা।

৪) অর্থকে ছোট করে দেখার মানসিকতা পরিহার করা।

৫) তাদের সাথেই সম্পর্ক রাখা যাদের সাথে চললে উন্নতির আশা আছে। চারটা ভাদাইম্মার সাথে মিশলে ৫ নম্বর ভাদাইম্মা আপনি হবেন আর ৪ টা হাই এম্বিশাস লোকের সাথে মিশলে ৫ নম্বরটা আপনি হবেন।

৬) খারাপ অবস্থানে ঢেকুর না তোলা, সেটাকে গ্লোরিফাই না করা। আমাদের অনেকের সমস্যা আমাদের নাই কিছুই কিন্তু পশ্চাৎদেশ ভর্তী ইগো। এইকারণে যোগ্য ব্যক্তির সংস্পর্শে থেকেও আমরা শিখি না আর তারাও ঝামেলা এড়াতে আমাদের পথ না দেখিয়ে এড়িয়ে যায়।

যত কম বয়স এ নিজের বাবল থেকে বের হতে পারবেন তত মংগল। বয়স যত বাড়বে তত ফিরে আসা কঠিন হবে। ভুল ট্রেনে উঠা সমস্যা না, সেটা থেকে তাড়াতাড়ি না নামাটাই সমস্যা।

plz! Be careful.

Address

Patuakhali
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when RiYad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share