Sabina Yasmin

Sabina Yasmin DM'S for collab/promotion
Facebook content creator
(1)

31/03/2026
18/02/2026

গ্রামের প্রায় জায়গাতেই এই দৃশ্যটি দেখলাম তাই ভিডিও করে নিয়ে আসলাম। কে বলতে পারবেন এগুলো কি ??

শুভ বিবাহবার্ষিকী Mohammad Sirajul Islam& Shahnaz Islam 💐✨ভালোবাসা, শ্রদ্ধা আর বিশ্বাসে গাঁথা আপনাদের এই সুন্দর বন্ধন দি...
08/02/2026

শুভ বিবাহবার্ষিকী Mohammad Sirajul Islam& Shahnaz Islam 💐✨
ভালোবাসা, শ্রদ্ধা আর বিশ্বাসে গাঁথা আপনাদের এই সুন্দর বন্ধন দিন দিন আরও মজবুত হোক। জীবনের প্রতিটা পথে একসাথে হাত ধরে এগিয়ে যান, সুখ-দুঃখ ভাগাভাগি করে ভালোবাসার রঙে ভরে উঠুক প্রতিটা মুহূর্ত। আল্লাহ আপনাদের দাম্পত্য জীবন সুখ, শান্তি ও বরকতে ভরে দিন। রইলো অনেক দোয়া ও শুভকামনা ❤️🌸

নতুন সকালের সোনালি আলো জানালার ফাঁক দিয়ে যখন হৃদয়ে ছুঁয়ে যায়, তখন মনে হয়—জীবন আবার নতুন করে শুরু করার সুযোগ পেলাম। ...
05/02/2026

নতুন সকালের সোনালি আলো জানালার ফাঁক দিয়ে যখন হৃদয়ে ছুঁয়ে যায়, তখন মনে হয়—জীবন আবার নতুন করে শুরু করার সুযোগ পেলাম। গতকালের সব ক্লান্তি, দুঃখ আর অপূর্ণতা আজকের নরম রোদের সাথে ধুয়ে যাক। আজ হোক শান্তির, কৃতজ্ঞতার আর ছোট ছোট স্বপ্ন পূরণের এক সুন্দর দিন। হাসি দিয়ে শুরু হোক সকাল, ভালোবাসায় ভরে উঠুক প্রতিটা মুহূর্ত। 🌞✨

#শুভ_সকাল #নতুন_দিন #সকালের_অনুভূতি

শীতের সকালে পিঠার সুগন্ধে ছোট বেলার কথা মনে করিয়ে দেয়, যখন মায়ের হাতের পিঠার গন্ধে ঘুম ভাঙতো,,,,, #ভালোবাসা
01/02/2026

শীতের সকালে পিঠার সুগন্ধে ছোট বেলার কথা মনে করিয়ে দেয়, যখন মায়ের হাতের পিঠার গন্ধে ঘুম ভাঙতো,,,,,

#ভালোবাসা

🌸আসসালামু আলাইকুম 🌸        💚জুম্মা মোবারক 💚
30/01/2026

🌸আসসালামু আলাইকুম 🌸
💚জুম্মা মোবারক 💚

কথা বলার শক্তিটা অনেক বড় একটা শক্তি।আপনার বলা একটি কথা কারো আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে, আবার সেই একই কথা কাউকে নতুন করে...
29/01/2026

কথা বলার শক্তিটা অনেক বড় একটা শক্তি।
আপনার বলা একটি কথা কারো আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে, আবার সেই একই কথা কাউকে নতুন করে দাঁড়ানোর সাহসও দিতে পারে।

শিক্ষণীয় একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে। সে প্রায়ই ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াত। ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে ক...
26/01/2026

শিক্ষণীয়
একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে। সে প্রায়ই ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াত। ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলতো।
একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল। সেই খামের ভিতরে একটা ছোট্ট কালো রঙের ফুল। ময়ূর বুঝতে পারল কাকই খামের ভিতরে ফুল পাঠিয়েছে।
কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো। ময়ূর বলল, "তোমার শরীর যেমন কালো, তেমনি তোমার রুচিও কালো। দুনিয়েতে এত রঙের ফুল থাকতে তুমি পাঠালে কালো ফুল!"
কাক ময়ূরের কথা শুনে দু:খ পেয়ে চলে গেল।
বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না। এভাবে সপ্তাহ গেল, মাস গেল, বছর পেরিয়ে গেল। কাকের সন্ধান আর ময়ূর পেল না। অবশ্য ময়ূরও কাকের খোঁজ নেওয়ার চেষ্টা কোনদিন করে নি।
কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল। ময়ূর কাককে দেখে বলল, "আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায়। তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে। তবে আমাকে জয় করার চেষ্টা আর করলে না কেন?"

কাক জবাব দিল, "তোমার সাথে জীবনে একদিনই আমার কথা হয়েছিল। তুমি যতদিন আমার সাথে কথা বলো নি; ততদিন মনে হয়েছিল, সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও লুকিয়ে আছে। কিন্তু যখন দেখলাম, ফুলের মতো জিনিসকেও তুমি রঙ দেখে বিচার করো; তখনই বুঝেছিলাম মরীচিকার পিছে ছুটে চলেছি। তাইতো নিজেকে সরিয়ে নিলাম।"
ময়ূর বলল, "এখন যদি তোমাকে পেতে চাই, তবে কি তুমি আমাকে ভালোবাসবে?"
কাক বলল, "চোখের নেশা কেটে গেছে। চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্যও আর চোখে ধরা পড়ে না। তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয়। জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তিমান হয়ে ফুটে ওঠে। এই বাস্তবতা-ই সঠিক পথের দিশা দেয়। বাস্তবতাকে ভুলে আবেগে আবার গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অথই সাগরে ঘুরপাক খাব।"
কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করল। ধীরে ধীরে দু'জনার দূরত্ব বাড়তে লাগল। এ দূরত্ব যত বাড়বে "জীবন" নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারবে।

Address

Vatara, Gulshan
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabina Yasmin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share