04/09/2026
বিবৃতি: ০৪ মে ২০২৬ ইং
১৩ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ১ম পূর্ণাঙ্গ কাউন্সিল কমিটি গঠন।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি লেলিন চাকমা,সাধারণ সম্পাদক সুপায়ন চাকমা এবং সাংগঠনিক সম্পাদক মংসুশিং মারমা।
শুধুমাত্র রক্তদান কর্মসূচীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো পার্বত্য চট্টগ্রামে সামাজিক বিপ্লব ঘটানোর লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা চাই পার্বত্য চট্টগ্রামের প্রত্যেক জুমিয়া পরিবার সুশিক্ষা পাবে, জ্ঞান-বিজ্ঞানে চর্চায় আগ্রহী হবে, সাহিত্য রচনা করবে এবং পাশাপাশি পরিবেশ রক্ষার্থে কাজ করবে।
শিক্ষা ও স্বাস্থ্যসেবার আলো পৌঁছে যাক প্রতিটি মানুষের দ্বারে দ্বারে। সচেতনতার দীপ্তি ছড়িয়ে পড়ুক জুম পাহাড়ের প্রতিটি জনপদে। চেঙ্গী, মাইনী, কাচালং, বড়গাঙ, সাঙ্গু ও মাতামুহুরী নদীর অববাহিকার প্রত্যেক জুমিয়া পরিবারে সু-শিক্ষার আলো পৌঁছানোই আমাদের প্রত্যাশা।
সামাজিক, মানবিক, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি। সংগঠনের এই মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করার লক্ষ্যে প্রতিটি গ্রাম, উপজেলা, জেলা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটি অনুষ্ঠিত ১ম কাউন্সিলের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ১ম পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
নবগঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ১ম কাউন্সিল অনুমোদন প্রদান করেন। সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রিকনেস চাকমা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খুশিদত্ত চাকমা।
আমরা বিশ্বাস করি, মানবিকতা, সচেতনতা ও স্বেচ্ছাসেবার শক্তিকে সঙ্গে নিয়ে এই কমিটি সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বার্তা প্রেরক
এনজয় চাকমা
তথ্য প্রচার সম্পাদক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি।