Channel 32 News

Website

Channel 32 News ইতিহাসের স্পন্দন, আগামী দিনের কণ্ঠস্বর।
(21)

06/10/2026

ভ/ য়া /ব / হ ভাঙনের মুখে নড়িয়ার জনপদ, নির্বিকার প্রশাসন ! প্রভাবশালীদের এই অবৈধ বালু বাণিজ্যের সরাসরি শিকার হচ্ছে সাধারণ মানুষ!

#নড়িয়া #শরীয়তপুর #নদী_ভাঙ্গন #বালুখেকো

মুন্সিগঞ্জে বাসা থেকে এক কাজিকে তুলে নিয়ে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মামলা ...
06/10/2026

মুন্সিগঞ্জে বাসা থেকে এক কাজিকে তুলে নিয়ে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করার পর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি চাঁদাবাজির দুই লাখ টাকাও জব্দ করেছে।

ভুক্তভোগী কাজির নাম মো. হাবিবুর রহমান (৫২)। তিনি মুন্সিগঞ্জ শহরের কাটাখালী এলাকায় বসবাস করেন। গতকাল সোমবার বেলা দুইটার দিকে যুবদল নেতা রাজিব হোসেনের নেতৃত্বে কয়েকজন তাকে কাটাখালী এলাকার বাসা থেকে তুলে নিয়ে ২ লাখ টাকা চাঁদা আদায় করেন।

এ ঘটনায় রাজিব হোসেনসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর মামলা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিমউদ্দিন। ইত্তেফাককে তিনি বলেন, গ্রেপ্তারকৃত দুই জনকে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেন। কাজীকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারকৃত ২ জনসহ ৩ জনের নামে ও আরো ৫/৬ জন অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

মামলার অভিযোগে হাবিবুর রহমান উল্লেখ করেন, সোমবার বেলা দুইটার দিকে তিনি কাটাখালী এলাকার বাসায় ছিলেন। তখন রাজিব হোসেন, তার বন্ধু স্বপনসহ কয়েকজন তিনটি মোটরসাইকেলে করে তার বাসায় আসেন। বিয়ে পড়ানোর কথা বলে তাকে প্রথমে কাটাখালীতে তার কার্যালয়ে এবং পরে জোর করে শহরের অদূরে মুক্তারপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে একটি কক্ষে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে কাজির লাইসেন্স বাতিল ও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে তিনি টাকা দিতে রাজি হন। এরপর তাকে মুন্সিগঞ্জ কাঁচারিবাজারের অগ্রণী ব্যাংক পিএলসি শাখায় নিয়ে তার হিসাব নম্বর থেকে দুই লাখ টাকা তোলা হয়। তার স্ত্রী নাসিমা বেগমের উপস্থিতিতে আসামিদের টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

ডেঙ্গুতে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃ/ত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃ/তে/র সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। আর...
06/10/2026

ডেঙ্গুতে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃ/ত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃ/তে/র সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৬ হাজার।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃ/ত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তা...
06/10/2026

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃ/ত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরে জানায়, সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিভাগে দুজন ও চট্টগ্রাম বিভাগে দুজন মা/রা গেছে। এ ছাড়া খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মা/রা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃ/ত্যু হয়নি।

এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে এক হাজার ১৩৪ জনের মৃ/ত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৩২ জন মা/রা গেছে।

একই সময়ে নতুন করে এক হাজার ২৯১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৯ হাজার ১৩ জন।

06/10/2026

রাণীনগরে দিনে-দুপুরে ব্যাংকের দুই কর্মকর্তার ওপর হামলা চালিয়ে ৩৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা!

ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের পক্ষে গুমের মামলায় লড়তে আবেদন করেছেন ব্রিটিশ আইনজীবী স্টিভেন কে সি।আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ...
06/10/2026

ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের পক্ষে গুমের মামলায় লড়তে আবেদন করেছেন ব্রিটিশ আইনজীবী স্টিভেন কে সি।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বার কাউন্সিলে তার এই আবেদন জমা হয়।

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার ১৫তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলায় সাক্ষ্য দেবেন রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

গত ৩০ সেপ্টেম্বর মামলার ১৫তম সাক্ষী হিসেবে রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তদন্তের সময় সংগৃহীত তথ্য-উপাত্ত ও আলামতের বিস্তারিত তিনি তুলে ধরবেন। ঘড়ি কিনুন

প্রসিকিউশন জানায়, ১৫ জন সাক্ষীর মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত কর্মকর্তার জবানবন্দি ও জেরা শেষ হলে আসামিপক্ষ সাফাই সাক্ষ্য দিতে পারবে। এরপর শুরু হবে যুক্তিতর্ক।

''৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন না হলে দিলারা চৌধুরীর মতো রাজাকার, তথাকথিত ইসলামপ্রেমীদের প্রকৃত রূপ জনগণ চিনতে পারত না।...
06/10/2026

''৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন না হলে দিলারা চৌধুরীর মতো রাজাকার, তথাকথিত ইসলামপ্রেমীদের প্রকৃত রূপ জনগণ চিনতে পারত না।

'রাজাকার' শব্দটিকে ইতিবাচক হিসেবে তুলে ধরার জন্য সলিমুল্লাহ খানের মতো বুদ্ধিজীবীদেরও দেখা যেত না।

আর সর্বোপরি, বিশ্ব বাটপার ড. ইউনূসের আসল চরিত্র এ জাতির সামনে এভাবে উন্মোচিত হতো না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- যেই শেখ হাসিনাকে খুনি, স্বৈরাচারী, ফ্যাসিস্ট বলে বিদায় করা হলো, তিনি যে এই বিশৃঙ্খল জাতির জন্য একজন উপযুক্ত শাসক ছিলেন, আজ সাধারণ মানুষের মুখে…''

উপরোক্ত কথাগুলো নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন - সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর ।

আওয়ামী লীগ ও মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়ে শুরুতেই চাঁদপুরের মতলব উত্তর থানার সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্ত...
06/10/2026

আওয়ামী লীগ ও মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়ে শুরুতেই চাঁদপুরের মতলব উত্তর থানার সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়াকে কঠোর হুঁশিয়ারি দিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মো. জালাল উদ্দিন।

আজ মঙ্গলবার সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

জালাল উদ্দিন বলেন, ‘মাদকের সঙ্গে কোনো আপস নেই। আমার নির্বাচনী অঙ্গীকার ছিল মতলব থেকে মাদক নির্মূল করা। মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সবচেয়ে বেশি। আইনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

পদার্থবিদ্যায় অসামান্য অবদান রাখায় চলতি বছর সম্মানজনক নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন ফ্রান্সিস হালজেন। আইসকিউব নিউট্রিনো অ...
06/10/2026

পদার্থবিদ্যায় অসামান্য অবদান রাখায় চলতি বছর সম্মানজনক নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন ফ্রান্সিস হালজেন। আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ-শক্তির নিউট্রিনো (কণা) আবিষ্কারের জন্য এই পুরস্কারে সম্মানিত করা হয়।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স তাঁর নাম ঘোষণা করে।

নোবেল পুরস্কারের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্রান্সিস হালজেন জ্যোতির্বিজ্ঞানের সম্পূর্ণ নতুন এক ধারার ভিত্তি তৈরি করেছেন। তাঁর ধারণা ছিল, দক্ষিণ মেরুর হিমবাহের বরফ ব্যবহার করে নিউট্রিনো নামের রহস্যময় ও শনাক্ত করা কঠিন কণাগুলোকে খুঁজে বের করা।

এই ধারণার ফল হলো আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি (IceCube Neutrino Observatory)। এটি এমন এক বৈজ্ঞানিক পর্যবেক্ষণব্যবস্থা, যার মাধ্যমে দূরবর্তী মহাজাগতিক অঞ্চল থেকে আসা নিউট্রিনোগুলোর গতিপথ শনাক্ত ও অনুসরণ করা যায়।

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে দুই ম্যাচেই হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই সহজে জিতেছে বাংলাদে...
06/10/2026

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে দুই ম্যাচেই হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই সহজে জিতেছে বাংলাদেশ।

ফয়সালাবাদে ২ অক্টোবর পাকিস্তানকে ৩০ রানে হারিয়েছে বাংলাদেশ। তিন দিন পর আজ একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে আগে ব্যাটিং করেই জিতেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের জয় ১৩ রানে।

১৪০ রানের লক্ষ্যে নেমে পাকিস্তানের দুই ওপেনার রাভাইল ফারহান ও কোমল খান ৬৯ রানের জুটি গড়েন। দশম ওভারের দ্বিতীয় বলে কোমলকে বোল্ড করে জুটি ভাঙেন নিশিতা আক্তার নিশি। ২৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৬ রান করেন কোমল।

Address

Bangladesh
Noakhali Sadar Upazila
8080

Alerts

Be the first to know and let us send you an email when Channel 32 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share