ISSB experience

ISSB experience Bangladesh ISSB Experience Story ❤️‍🩹❤️‍🩹.....Share Your Story..... With Us..🤍💚

🔵 ISSB WAT (Word Association Test) —  কী?ISSB তে Psychology Test পরীক্ষার  অংশ হিসেবে WAT নেওয়া হয়। এখানে একে একে ৮০টি...
19/08/2025

🔵 ISSB WAT (Word Association Test) — কী?
ISSB তে Psychology Test পরীক্ষার অংশ হিসেবে WAT নেওয়া হয়। এখানে একে একে ৮০টি ইংরেজি শব্দ দেখানো হবে এবং প্রতিটি শব্দের জন্য ১০ সেকেন্ড সময় পাবেন।
আপনাকে ওই শব্দটি দিয়ে একটি অর্থবোধক ইংরেজি বাক্য লিখতে হবে।

🎯 WAT-এর লক্ষ্য কী?

📣WAT এর মাধ্যমে আপনার:
★চিন্তাধারা (Thinking style)
★মনোভাব (Attitude)
★মানসিক অবস্থা (Mental stability)
★নেতিবাচক বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি (Negativity/Positivity)
এসব বিচার করা হয়। আপনি নেতিবাচক চিন্তা করেন কি না, নেতিবাচক ঘটনার মধ্যে থেকেও পজিটিভ হতে পারেন কি না—এসব গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখা হয়।

✅ ভালো বাক্য লেখার নিয়ম:
১.ছোট ও সহজ ইংরেজি বাক্য লিখুন
২.সবসময় ইতিবাচক চিন্তা প্রকাশ করুন
৩.তথ্যভিত্তিক ও সাধারণ বাস্তব বাক্য দিন
৪.ব্যাকরণ ভুল যেন না হয়
৫.প্রতিটি বাক্য যেন একটা পূর্ণাঙ্গ অর্থ দেয়

⭐পরামর্শ:
❌ যেসব জিনিস ব্যবহার না করাই ভালো: (এগুলো মনোভাব মূল্যায়নে সমস্যার কারণ হতে পারে)

1."I", "He", "She", "They" ব্যবহার না করাই ভালো
2.Imperative sentence (যেমন: Work hard, Do it)
3.ব্যক্তির নাম (যেমন: Rahim is good)
4.নেতিবাচক বা হিংসাত্মক চিন্তা (যেমন: War kills people)

🟢 উদাহরণ:
Word: Success
✅ Success brings confidence.
❌ He got success.

Word: Failure
✅ Failure teaches lessons.
❌ I fear failure.

📚 কিভাবে প্রস্তুতি নেবেন?
★প্রতিদিন সময় ধরে প্র্যাকটিস করুন (১০ সেকেন্ড টাইম ধরে)
★একটি Word List তৈরি করুন এবং তাতে পজিটিভ বাক্য তৈরি করুন
★English grammar ও Vocabulary ভালো করুন

📌 শেষ কথা:
WAT মানে শুধু শব্দের উপর বাক্য নয়, বরং আপনি একজন মানুষ হিসেবে কেমন, সেই প্রতিচ্ছবি। নেতিবাচক চিন্তা নয়, নিজেকে তুলে ধরুন।

আইএসএসবি (ISSB mindsets)মাইন্ডসেট:আর্মিতে টিকতে হলে কেমন মাইন্ডসেট ব্যক্তিত্ব চাই?(আমার জীবনে সেনাবাহিনী অমূল্য সব শিক্ষ...
19/08/2025

আইএসএসবি (ISSB mindsets)মাইন্ডসেট:
আর্মিতে টিকতে হলে কেমন মাইন্ডসেট ব্যক্তিত্ব চাই?
(আমার জীবনে সেনাবাহিনী অমূল্য সব শিক্ষা দিয়েছে, যেগুলো ছাড়া নিজের পায়ে দাঁড়াতেই পারতাম না।
এ লেখাটিতে অবশ্য সেসব লিখছিনা, এখানে শুধুমাত্র (ISSB )
আইএসএসবিতে গ্রীন কার্ড পেতে হলে ঠিক কিরকম মাইন্ডসেট থাকতে হবে সে সম্পর্কে আমার অভিজ্ঞতা থেকে লিখছি।
আশা করি আইএসএসবি (ISSB) পরীক্ষার্থীরা কিছুটা উপকৃত হবেন|
আইএসএসবি একটি কুহেলিকার নাম, এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আপাত:দৃষ্টিতে অনেক চৌকশ প্রার্থী বাদ পড়ে যায়, আবার যাকে দেখে বোঝাই যায়নি এমন ক্যান্ডিডেট কোয়ালিফাই করে আসে।
তবে যত বড় কুহেলিকাই হোক না কেন, বাংলাদেশের সরকারী বেসরকারী চাকুরি মিলিয়ে সবচাইতে ফেয়ার এবং করাপশন ফ্রি কোন রিক্রুটমেন্ট প্রসেস যদি হয়ে থাকে তার অন্যতম হচ্ছে আইএসএসবি ।
জানি, অনেকে অনেক কথা বলবে: অমুকে অমুক জেনারেলকে ধরে চাকুরি পেয়েছে ইত্যাদি ইত্যাদি
মনে করেন আমাদের সমস্যা কি জানেন? We cannot accept defeat gracefully. একটা পরীক্ষায় হার হতেই পারে, মনে করেন অামি বা অাপনি বা অন্য কেহ তো তিন মাসের বেশি বিএমএ তে টিকতে পারিনি| এর মানে কি আর্মি খারাপ? কখনোই না! আমার বাঅাপনর চেয়ে বহু যোগ্য মানুষ আর্মিতে আছে এবং থাকবে|
আমি এই আর্টিকেলে আইএসএসবি এর টেকনিকাল ডিটেইলসে না গিয়ে একেবারে বেসিক কিছু জিনিস বলে দিচ্ছি
এগুলো মাথায় রাখুন, কাজে দেবে|
আপাতত: দুষ্ট একটা শব্দ শিখিয়ে দেই: সহবাস
স: সহবাসের প্রথম স তে হবে সততা| আইএসএসবি পরীক্ষায় সততার কোন বিকল্প নেই রে ভাই !
ফিল্ড টাস্কে বলা হল আপনি কাঠের লাল দাগে পা রাখলে সাথে সাথে "ফাউল স্যার" বলে হাত তুলবেন।
আপনার জিটিও(Group Testing Officer)একটু অন্য দিকে তাকিয়েছেন দেখে লাল দাগে পা ফেলেও চুপ করে আছেন?
My friend, that was a trap
এই যে এক চুল মিথ্যা বললেন- আপনি যতই ভালো পারফর্ম করুন না কেন ইউ আর আউট ।
আইএসএসবি দেবার সময় আপনার প্রতিটা পদক্ষেপ নজরে রাখা হচ্ছে এটা মাথায় রাখুন যে মেজর সাহেব আপনার টেস্ট নিচ্ছেন তিনি ঘাস খেয়ে এখানে আসেননি, আপনি কোথায় কি কুকর্ম করতে পারেন এগুলো তাঁর মুখস্ত BMA তে জায়গায় জায়গায় লেখা দেখবেন:
BMA Honour code: A Gentleman or Gentlewoman cadet shall lead a life of honour and integrity. He or She shall never lie, cheat or steal.
যত দ্রুত শিখবেন এটা ততই মংগল!
হ: হ তে হজম|

....ISSB Experience No 4................ISSB.....আর্মি প্রথমবার আমাকে কেনো নিলোনা কিন্তু দ্বিতীয়বার ঠিকই নিলো??কলেজে ওঠা...
30/04/2025

....ISSB Experience No 4................ISSB.....

আর্মি প্রথমবার আমাকে কেনো নিলোনা কিন্তু দ্বিতীয়বার ঠিকই নিলো??

কলেজে ওঠার পরই মোটামুটি ঠিক করে ফেললাম আর্মিতেই জয়েন করবো। খেলাধুলাতে বেশ ভালো ছিলাম তাই শারিরীক ভাবে শক্তপোক্ত, পড়াশুনা করতে না চাইলেও রেজাল্ট একেবারে খারাপ ছিলোনা, এছাড়া বক্তৃতা, নাটক সহ বেশ কিছু ইভেন্টে অংশগ্রহণ করার অভিজ্ঞতা আছে। সেকারণে মনে করতাম আর্মি আমাকে লুফে নিবে,শুধু ফরমালিটিস এর জন্য ISSB তে যাওয়া!!

HSC পরিক্ষার একটা করে বিষয়ের পরিক্ষা হয় আর আমি পরীক্ষা শেষে সেই বই গুলো কুচিকুচি করে ছিড়ে ফেলে দেই। সবাই ১০০% নিশ্চিত আমার ব্যাচ থেকে ১জন আর্মিতে চান্স পেলে সেটা আমি হবো। পরীক্ষা শেষে বাসায় এসে ২/১ দিন পরেই চলে আসলাম ঢাকায়।

ঢাকায় এসেই পাখা গজায় গেলো, সারাদিন টইটই করে ঘোরাঘুরি। খাচার পাখি এখন বাধনছাড়া.. আনন্দ,বলাকা,মধুমিতা, সনি কোনোটাই বাদ গেলো না। শুধু বাদ গেলো ভর্তি পরীক্ষার প্রস্তুতি। আমি তো নিশ্চিত আমাকেই খুজছে সেনাবাহিনী এবং কিছুদিন পরে আবার সেই বন্দী জীবন তাই যে কয়দিন আছে মজা করে নেই।

বুয়েটের কোচিং এর কথা বলে বাসা থেকে বের হই কিন্তু কিসের কোচিং? বুয়েটে ভর্তি পরীক্ষার ফর্ম পর্যন্ত তুলিনি। যাইহোক ২/৩ মাস পর ডাক আসলো ISSB এর জন্য।

গেলাম পরীক্ষা দিতে।

অতি আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে শুরু করলাম পরীক্ষা দেয়া,আমাকে ঠেকায় কে, সব কিছু পারি আমি। ৫০ মার্কের এসল্ট কোর্সে (তখন এই নাম ছিলো এখন PAT বলে) বোনাস নিয়ে ৮০ স্কোর করলাম। সবকিছুই খুব সিরিয়াসলি করতে লাগলাম। কিন্তু আস্তে আস্তে একটু ভয় লাগা শুরু হলো,মনে হচ্ছিলো একটু প্রস্তুতি নিয়ে আসলে ভালো হতো কারণ এই পরীক্ষা গুলো একদম আলাদা।

তারপরও আত্মবিশ্বাসের সাথে দিতে লাগলাম। গন্ডগোল লাগলো ভাইভা দিতে গিয়ে। আমাকে পরিক্ষক জিজ্ঞেস করলেন "Circle " বানান কি? সাথে সাথে আমি বুঝে ফেললাম কেনো এত বানান থাকতে আমাকে এই বানান জিজ্ঞেস করলেন?

সাইকোলজিকাল টেষ্টে বেশ কিছু জায়গায় এই বানানটি লিখতে হয়েছে এবং আমি তাড়াহুরো করে বানান ভুল করেছি,লিখেছি "Sircle" অর্থাৎ "C" এর জায়গায় "S" এবং এটা তাদের নজরে এসেছে। কিন্তু সেই মুহূর্তে আমার কেনো জানি মনে হলো ভুল স্বীকার করা যাবেনা তাহলে তারা আমাকে নিবেনা। আমি ভুল বানানটিই বললাম। তিনি বেশ অবাক হয়ে বললেন তুমি কি নিশ্চিত? আমি মাথা নাড়ালাম। তিনি বললেন বানানটি ভুল এবং তুমি ৪ জায়গায় এ ভুল করেছো। আমি তখন যুক্তি দেয়ার চেষ্টা কর

...ISSB Experience-03...........আর্মিতে চান্স না পাওয়া এবং আমার জীবনের সেরা সাফল্য আমি প্রথমবার আর্মিতে চান্স পাইনি এবং ...
30/04/2025

...ISSB Experience-03...........


আর্মিতে চান্স না পাওয়া এবং আমার জীবনের সেরা সাফল্য

আমি প্রথমবার আর্মিতে চান্স পাইনি এবং কেন পাইনি সেই গল্প আরেকদিন বলব যদিও এখন আমার ছাত্রদের এই গল্প বলে ক্লাস শুরু করি।

যাহোক আর্মিতে চান্স না পেয়ে আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ল, কারন আমি সহ আমার পরিবার, শিক্ষকমন্ডলি, বন্ধুরা সবাই নিশ্চিত ছিল আমি চান্স পাবই, একারনে কোন কিছুর জন্য প্রস্তুতি নেইনি। বুয়েটের ফর্ম পর্যন্ত তুলিনি, ভার্সিটির জন্য কোচিং করিনি,কোথাও পরীক্ষা দেইনি।

কিন্তু এখন কি হবে আমার??ISSB থেকে মিরপুর (খালার বাসায় থাকতাম) আসা পর্যন্ত মাথা কাজ করছিল না। বাসায় এসে রুম বন্ধ করে কিছুক্ষণ চিন্তা করলাম। এরপর ব্যাগ গুছিয়ে বের হয়ে গেলাম শেওড়াপাড়ায়,সেখানে একটা বাসায় কয়েকজন ক্লাসমেট মেস করে থাকত। তাদের গিয়ে বললাম আমাকে একটা বেড দিতে।

আর্মিতে চান্স পাওয়ার ব্যাপারে আমি এতটাই Over Confident ছিলাম যে, ক্যাডেট কলেজেই সব বই খাতা ফেলে এসেছিলাম। বুয়েট সহ প্রায় সব ভার্সিটির ভর্তি পরীক্ষা শেষ, বাকি আছে শুধু ঢাকা ভার্সিটি। ভেবে দেখলাম এই অল্প সময়ে সবগুলো বিভাগের প্রস্তুতি নেয়া যাবেনা। যেহেতু SSC এবং HSC তে মার্কস মোটামুটি ভাল থাকার কারনে মার্কস Portion এর স্কোর ভাল হবে তাই ঠিক করলাম 'ঘ' ইউনিটের জন্য প্রস্তুতি নিব।

হাতে ছিল ২ মাস, এই সময় বাইরের কেউ আমার চেহারা দেখেনি, দিন-রাত প্রস্তুতি নিতে থাকলাম। ঘুমের মাঝেও পড়া আওড়াতাম। এরকম পড়া আমি HSC এর আগেও পড়িনি। নির্ধারিত দিনে পরীক্ষা হলো। বাবা-মা সহ আত্মীয়রাও আমাকে নিয়ে খুব টেনশনে, কি হবে এই ছেলেকে দিয়ে? ক্যাডেট থেকে পাশ করে কোথাও চান্স পায়না,এই ৬ বছর তাহলে কি করল? আমার নিজেরও আত্মবিশ্বাস একদম তলানিতে। তাই পরীক্ষা দিয়ে কাউকে বলিনি পরীক্ষা কেমন হয়েছে। সোজা রংপুরে বাসায় গিয়ে আত্নগোপন করলাম। যাওয়ার আগে ঢাকা ভার্সিটিতে পড়ুয়া খালাতো ভাইকে রোল নাম্বার দিয়ে বললাম রেজাল্ট ভাল হলে জানাবা না হলে চুপ করে থাকবা।

ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার রেজাল্ট ৩/৪ দিনের মাঝেই দেয়। এই কয়দিন আমি পাক্কা মুসলমান, পারলে তাহাজ্জুদ নামাজও পড়ি। কত কিছু যে মানত করেছিলাম, মনে হচ্ছিল কয়েক যুগ ধরে পুলসিরাত এর উপর দাড়ায় আছি। মংগলবার চলে গেল রেজাল্ট এর কোন খবর নাই, আমি রুমের এক কোনায় শুয়ে-বসে থাকি,মা মাঝে মাঝে এসে দেখে যায়,বাবা অফিস থেকে এসে ফিসফিস করে মাকে জিজ্ঞেস করে ' রেজাল্ট দিছে?বাবু ঠিক আছে?'।

বুধবার

সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই—যতদিন না তোমার মন থেকে হিংসা আর জেলাসি দূর করতে পারবে, ততদিন ISSB শুধু স্বপ্নই থাকবে। হ...
30/04/2025

সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই—যতদিন না তোমার মন থেকে হিংসা আর জেলাসি দূর করতে পারবে, ততদিন ISSB শুধু স্বপ্নই থাকবে। হতে পারে তুমি গেট পর্যন্ত পৌঁছাবে, কিন্তু মন-মানসিকতার কারণে প্রথম দিনেই বাদ পড়ে যাবে।

এই পোস্টে যারা লাভ রিয়্যাক্ট দেবে, আমি জানি তাদের মধ্যে মাত্র ১০% সত্যিকারের সৎ। আর তোমার জীবনে কী হচ্ছে, সেটা নিয়ে কে কী বলছে, কখনও কানে নিও না।

এই গ্রুপে অন্তত ৩০% ছাড়া বাকি সবাই নিজের ভেতরে হিংসা লুকিয়ে রেখেছে। যতদিন এই হিংসা থাকবে, ততদিন ISSB-এর চিন্তা বাদ দাও।

এই পোস্টটা পড়ার পর একবার চোখ বন্ধ করে নিজের ভিতরে তাকিয়ে দেখো—তোমার ভেতরে হিংসা আছে কিনা। নিজেকে প্রশ্ন করো, তুমি কি সত্যিই অন্যের উন্নতি দেখে খুশি হতে পারো? নাকি মনে মনে জেলাসি কাজ করে?

এই একটা প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে তুমি জীবনে কতদূর যেতে পারবে।

ISSB Experience No-02.........(Moment in Nevy Viva/preliminary )..... আজকে নেভি তে ভাইভা ছিল। ২ জন্ লেফটেন্যান্ট কমান্ডা...
23/04/2025

ISSB Experience No-02.........(Moment in Nevy Viva/preliminary ).....

আজকে নেভি তে ভাইভা ছিল। ২ জন্ লেফটেন্যান্ট কমান্ডার ও একজন কমান্ডার ছিলেন। তারা অনেক প্রশ্ন করে, এক পর্যায়ে আমাকে বাইরে যেতে বলে। ডাক দিলে যেন আসি তা বলে, বাইরে দাঁড়িয়ে রই ৩ মিনিট এর মতো।
কিছুক্ষণ পর ডাক দিয়ে ভিতরে নিয়ে যায়। আমাকে বলছে যে তোমাকে অনেক চেষ্টা করেছি কোন ভাবে নেওয়া সম্ভব না।
আমার এসএসসি মাদ্রাসা থেকে । এইচ এস সি কলেজ থেকে হলেও physics, math, english এ সাবজেক্টে রেজাল্ট হয়েছে (A)
এটা দেখে তারা বলতেছে যে তুমি কি 12th fail মুভি দেখেছো?
বললাম জি স্যার দেখেছি।
পরে বলতেছে তোমার ইংরেজির কন্ডিশন খুব খারাপ। তোমাকে কোনভাবেই recommentation দিতে পারছিনা।
একজন লেফটেন্যান্ট কমান্ডার প্রশ্ন করলো এখন তোমার অনুভূতি কি বল.?
বললাম স্যার বাংলাদেশ নেভিতে আসতে চাই এটা সত্য কথা।
কিন্তু যেহেতু এটা আমার শেষ চান্স, যদি এখানে না টিকে তাহলে আমার কাছে হাজার options আছে।

দেশ কে সেবা করতে হলে military তে থেকে করতে হবে বিষয়টা এমন না, আমি অন্য কিছু করব। Bcs এ অংশ নিব।

তারপর তিনজনই খুব মন খারাপ। কমান্ডার স্যার বলতেছে sorry, gentle man we cannot give you recommendation.
উল্টো করে আমার হাতে call up letter দিল।
কিন্তু আমি উল্টাইনি, চলে আসব এমন সময় বলতেছে উল্টিয়ে দেখো।
দেখি recommended লেখা।
আমার ভাইবা নিয়েছিল ছিল প্রায় ২৫ মিনিট।

যেহেতু আমি ঢাকা কলেজে পড়ি তাই আমাকে বলল গ্যাঞ্জামে জড়াবে না।
আর লিখিত পরীক্ষার জন্য যাতে কঠোর ভাবে প্রস্তুতি নেই সেজন্য বেশ কিছু সাজেশন দিলো।

যদি আমি গ্রীন কার্ড পাই আমি অবশ্যই ইনশাল্লাহ
তাদের সাথে দেখা করব।


[অল্প কথায় তারা আমাকে এমন কিছু বুঝালো যা আমি কখনো অন্য কোথাও পাইনি।]
{ এজন্যই সম্ভবত তাদের কে মিলিটারি অফিসার বলে }

ISSB Experience No-01.........(Moment of Result)..... রেড কার্ড হোল্ডারদের ক্ষেত্রে পরবর্তীতে ISSB তে গ্রিন কার্ড পেতে ক...
23/04/2025

ISSB Experience No-01.........(Moment of Result).....

রেড কার্ড হোল্ডারদের ক্ষেত্রে পরবর্তীতে ISSB তে গ্রিন কার্ড পেতে কি নেগেটিভ ভাবে দেখা হয়?

৯৪ bma থেকে রেড কার্ড পেয়েছি। বেশ ভালোই হয়েছিলো ISSB , তবে রেড কার্ড এর একমাত্র কারণ ছিলো নার্ভাসনেস । ISSB দেওয়ার আগে ভেবে ছিলাম রেড কার্ড পেলে আর ISSB দিবো না কোনোদিন, কিন্তু কার্ড দেওয়ার সময় DP আমাকে জিজ্ঞেস করেছিলো "তুমি কেনো রেড কার্ড পাবে ?" কিছুটা বুঝেছিলাম নার্ভাসনেসই একমাত্র কারণ। DP স্যারও একই কথা বলেছেন। কার্ড দেওয়ার পর প্রায় ১০ মিনিট আমাকে শুধু বুঝিয়েছেন নার্ভাসনেস ভালো কিছু না, যদি নার্ভাসনেস একটুও কম শো করতাম আমি সহজেই গ্রিন কার্ড নিয়ে যেতে পারতাম বললেন ।
আমি যখন নিজেই নিজের কারণটা বলায় স্যার একটা কথা বলেছিলেন " তুমি ৫০% আগামীবারের জন্য আমার সামনে দাঁড়ানো অবস্থায় এগিয়ে গিয়েছ, candidate রা নিজেদের ভুল ধরতে পারে না ,তুমি এটা ISSB তেই ধরতে পেরেছো, বাকি ৫০% কাজ তোমার নার্ভাসনেস দূর করা "
আমি চেয়েছিলাম আর দিবো না ISSB , কিন্তু DP স্যার নিজ বারবার ৯৫ BMA তে আবার ISSB দিতে বলায় একটু মনোবল পেয়েছিলাম।
সবাই যেখানে মন খারাপ করে রেড কার্ড নিয়ে বের হয়, আমি DP স্যার এর কথা শোনার পর আরো মনোবল নিয়ে মুচকি হাসি দিয়ে বের হয়েছিলাম।

কিন্তু কেনো যেনো দিন দিন একটা চিন্তা এসে যাচ্ছে যদি আবার রেড কার্ড পাই 😅🙃।
শুধু চিন্তা হচ্ছে যদি এইবারের মত আগামীবার এত ভালো ভাবে সব কিছু না দিতে পারি ISSB তে।

এই কথা ভেবেই হতাশ হয়ে যাচ্ছি,
আজীবন এর ইচ্ছা ওই স্বপ্নের অ্যাকাডেমি তে যাওয়া 😅😅।

আমি কিভাবে নিজের মনোবল আরো বাড়াতে পারি?
নার্ভাসনেস দূর করার সহজ উপায় কি??

অভিজ্ঞরা যদি একটু পরামর্শ দিতেন হয়তো উপকৃত হতাম 🙃

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ISSB experience posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category