17/08/2026
স্বরনীয় ১৯৭৫ - সময়কালের মূল কথা.....
১. দেশের অবস্থা কেমন ছিল?
পৃথিবীর একপ্রান্তে প্রচুর খাদ্য, খাবার মানুষ নাই। অপরপ্রান্তে প্রচুর ক্ষুধা, খাদ্য নাই।
১৯৭৪-৭৫ এ বাংলাদেশে বড় দুর্ভিক্ষ হয়। বন্যা + খাদ্য মজুত + চোরাকারবারে বাজারে চালের দাম আকাশে। গ্রামে মানুষ না খেয়ে মরছিল, ঢাকায় লাইন দিয়ে ত্রাণের জন্য দাঁড়াতে হতো। মানুষের মধ্যে ক্ষোভ আর হতাশা ছিল।
২. রাজনীতি কোন দিকে যাচ্ছিল?
- বাকশাল: ১৯৭৫ এর জানুয়ারিতে সব রাজনৈতিক দল বিলুপ্ত করে "বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ - বাকশাল গঠন। একদলীয় শাসন শুরু।
-রক্ষীবাহিনী: আইনশৃঙ্খলা রক্ষার নামে এই বাহিনীর বিরুদ্ধে গুম, হত্যা, নির্যাতনের অভিযোগ উঠে। সাধারণ মানুষ ভয় পাচ্ছিল।
- দুর্নীতি: মুক্তিযুদ্ধের পর পুনর্বাসন আর ত্রাণ নিয়ে ব্যাপক অনিয়মের কথা তখন মুখে মুখে।
৩. সেনাবাহিনীর ভিতরে কি হচ্ছিল?
মুক্তিযুদ্ধের অফিসারদের মধ্যেই ভাগ। একদল মনে করত বঙ্গবন্ধু দেশকে বাঁচিয়েছেন। আরেকদল মনে করত দেশ ভুল পথে যাচ্ছে, সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হবে।
মেজর ডালিম, মেজর রশিদ, মেজর ফারুক সহ একটা গ্রুপ প্ল্যান করে।
৪. ১৫ই আগস্ট ১৯৭৫ - কি ঘটলো?
ভোর রাতে ধানমন্ডি ৩২ নম্বরে হামলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার স্ত্রী, ৩ ছেলে, ২ পুত্রবধূ সহ পরিবারের ১৮ জন নিহত হন।
এরপর রেডিওতে মেজর ডালিম ঘোষণা দেন: "আমি মেজর ডালিম বলছি..." এবং বলেন সরকারের পতন হয়েছে।
৫. মানুষের ৩ রকম প্রতিক্রিয়া কেন?
কারণ সবাই একই চশমা দিয়ে দেখেনি।
- জালিম: যারা বঙ্গবন্ধুকে জাতির জনক মানতেন, তাদের কাছে এটা ছিল জাতীয় ট্র্যাজেডি, বিশ্বাসঘাতকতা।
- জনতার নেতা: যারা দুর্ভিক্ষ, বাকশাল, দুর্নীতিতে অতিষ্ঠ ছিল, তারা ভেবেছিল এবার বুঝি দেশ ঠিক হবে।
-বাঙালির দেবতা: একটা অংশ তখন প্রচার করেছিল দেশ বাঁচাতে এটা করা "ফরজ" ছিল।
শেষ কথা:
১৯৭৫ কোনো একদিনের ঘটনা না। এটা ছিল ৪ বছরের জমানো ক্ষুধা, ক্ষোভ, আদর্শের সংঘাত আর ক্ষমতার লড়াইয়ের ফল।
ইতিহাসে এই দিনের পর বাংলাদেশের রাজনীতির মোড়ই ঘুরে যায়।
"জগৎ বড়ই রহস্যময়" - একই রক্তে স্বাধীনতা, আবার একই রক্তে বিয়োগ।