Engr. Mustafa-E-Zaman Salim

Engr. Mustafa-E-Zaman Salim Power Belongs to the People , My Vision is to Serve to the People of Bangladesh.

সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক।বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে ৪৮তম প্র...
31/08/2026

সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

১লা সেপ্টেম্বর ২০২৬বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হউক।
31/08/2026

১লা সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হউক।

নেপালে ভয়াবহ বন্যায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই দুর্যোগে প্রাণ হারানো সকলের প্রতি গভীর সমবেদন...
26/08/2026

নেপালে ভয়াবহ বন্যায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই দুর্যোগে প্রাণ হারানো সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের শোকসন্তপ্ত জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। স্বজন হারানো পরিবারগুলোর এই অপূরণীয় ক্ষতিতে তাঁদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি এবং সকলের আত্মার শান্তি কামনা করছি।

আজ ২৩/৮/২০২৬, রবিবার রাত ১১টায় আমার মামা ডঃ খালেকুজ্জামান আকন্দ চৌধুরী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল কর...
23/08/2026

আজ ২৩/৮/২০২৬, রবিবার রাত ১১টায় আমার মামা ডঃ খালেকুজ্জামান আকন্দ চৌধুরী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ! তিনি ছিলেন একজন অত্যন্ত মেধাবী মানুষ যিনি মোহনগঞ্জের সুয়াইর গ্রামে এক বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন । তিনি সর্বশেষ BARC (বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল)এর Executive chairman ছিলেন। তিনি এসএসসি পরিক্ষায় ঢাকা বোর্ডে স্ট্যান্ড করেছিলেন । তারপর commonwealth scholarship নিয়ে University of Essex থেকে ph.D. ডিগ্রি লাভ করেছিলেন । তার মৃত্যুতে আমরা একজন মেধাবী অভিভাবককে হারালাম এবং দেশ একজন কৃতি scientist কে হারালো । সবাই আমার মামার জন‍্য দোয়া করবেন আল্লাহ যেন উনাকে বেহেস্তের সর্বোচ্চ স্হানে আসীন করেন । আমিন ।

নবনিযুক্ত মন্ত্রী, প্রতিমন্ত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💙💙
21/08/2026

নবনিযুক্ত মন্ত্রী, প্রতিমন্ত্রীদের
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💙💙

20/08/2026

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে "আমরা বিএনপি পরিবার"-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি'র নবঘোষিত ভারপ্রাপ্ত মহাসচিব এবং "আমরা বিএনপি পরিবার"-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে "আমরা বিএনপি পরিবার"-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকারের এক অনন্য স্বীকৃতি। তাঁর অভিজ্ঞতা ও প্রজ্ঞা বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে সাহস, ত্যাগ ও আপসহীনতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা জাতীয়তাবাদী রাজনীতির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস।
মানুষের অধিকার রক্ষা ও নিপীড়িত পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর মানবিক ভূমিকা "আমরা বিএনপি পরিবার"-এর কার্যক্রমের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। তাঁর দিক নির্দেশনা ও অভিভাবকসুলভ পরামর্শ আমাদের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমরা প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি, তাঁর দূরদর্শী নেতৃত্ব ও সাংগঠনিক প্রজ্ঞায় বিএনপি আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র, মানুষের অধিকার ও একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হবে।

"আমরা বিএনপি পরিবার"-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের পক্ষ থেকে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

ধন্যবাদান্তে,

কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন (মিথুন)
সদস্য সচিব
'আমরা বিএনপি পরিবার'

20/08/2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 'আমরা বিএনপি পরিবার'-এর শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মানবিক ও সামাজিক সংগঠন 'আমরা বিএনপি পরিবার'।

সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন 'আমরা বিএনপি পরিবার'- এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন।

এক যৌথ শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর প্রজ্ঞা, ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবিচল অবস্থান তাঁকে জাতীয় রাজনীতিতে একজন অভিজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছে।

তাঁরা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও বিচক্ষণতা সংবিধানের মর্যাদা রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

'আমরা বিএনপি পরিবার'- এর পক্ষ থেকে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে তাঁর সফল ও দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বার্তা প্রেরক

কৃষিবিদ মো: মোকছেদুল মোমেন (মিথুন)
সদস্য সচিব
'আমরা বিএনপি পরিবার'

অভিনন্দন, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
20/08/2026

অভিনন্দন,
মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অ্যাডভোকেট জনাব রুহুল কবির রিজভী আহমেদ দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তা...
20/08/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অ্যাডভোকেট জনাব রুহুল কবির রিজভী আহমেদ দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

দেশ ও দলের বৃহত্তর স্বার্থে তাঁর দায়িত্বশীল ভূমিকা ও সফলতা কামনা করছি।

বাংলাদেশ জিন্দাবাদ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
19/08/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Engr. Mustafa-E-Zaman Salim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share