14/03/2026
বিএনপি বাংলাদেশের জন্য উপযুক্ত রাজনৈতিক দল না। বিএনপি বুঝেই না বাংলাদেশের মানুষ কোন ফুলে তুষ্ট হয়। আওয়ামী আমলে যখন তারেক রহমানকে খাম্বা ডাকা হইতো, খালেদা জিয়াকে এতিমের টাকা চোর বলা হইতো তখনও মানুষ এগুলা এনজয় করতো। অথচ খালেদা জিয়া জেলে গিয়েছিলো দেশের ভবিষ্যৎ বাচাইতে। কিন্তু বাঙ্গু কি খালেদা জিয়ার এই ত্যাগকে এপ্রিশিয়েট করছে? করে নাই। মইরা গেলে এই দেশে সবাই মহান হয়ে যায়। যারা খালেদা জিয়া মরার পর মাতম জানাইছে তাদের অনেকেই উনি মারা যাওয়ার আগে পাকিস্তানি অফিসারের সাথে উনার নামে কুৎসা রটাইছে।
জামাত-শিবির-এনসিপি এরা যেভাবে একের পর এক বিএনপি'র সিনিয়র নেতাদের চরিত্র হনন করে যাচ্ছে। মানুষ কি এতে বিরক্ত? মোটেও না। এই দেশের মানুষের কাছে মির্জা ফখরুল ভারতের দালাল, এই কথা শুনতে আনন্দ লাগে। সালাহউদ্দিন গুম ছিলো না, ভারতে র এর ট্রেনিং এ ছিলো এসব আলাপ বাঙালির কাছে গর্ভবতী মহিলার তেতুলের স্বাদের মতো লাগে। মির্জা আব্বাসকে সারাদিন কোন তথ্য-প্রমাণ ছাড়া চাদাবাজ, গ্যাংস্টার এইটা সেইটা বলে সম্মানহানি করা হবে, এই দেশের মানুষ তালি দিবে।
আওয়ামী আমলের নোংরামি, এখনকার জামাত-শিবির-নাপার নোংরামির বিপরীতে বিএনপি'র অতি ভদ্রতার রাজনীতিকে এই দেশের মানুষ গ্রহণ করছে? করে নাই, করবেও না।
পাটোয়ারি বলে চাদাবাজ, মির্জা আব্বাস বলে ও আমার সন্তানের চেয়েও কম বয়সের আমি ওরে কি বলবো? মাফ করে দিলাম। এই দেশের মানুষ পাটয়ারির চাদাবাজ বলে গালি দেয়াটাই পছন্দ করে, মির্জা আব্বাসের সন্তানের মতো স্নেহ দেয়াটা পছন্দ করে না।এই সহজ হিসাবটা বিএনপি'র বুঝা দরকার।
নোংরামির বিপরীতে নোংরামি করা ছাড়াও হাজারটা তরিকা আছে এসব ফাত্রামি মিনিটে সাইজ করে দেয়ার। ভদ্রতাকে বাঙালি বলদামি হিসেবে ট্রিট করে।