Nationalist Cyber Party-NCP

Nationalist Cyber Party-NCP তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বিএনপি’র সহায়ক শক্তি।

৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি❝শুভেচ্ছা ও শুভকামনা❞১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. #বিএনপি  #সাইবারদল  #স...
30/08/2026

৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
❝শুভেচ্ছা ও শুভকামনা❞

১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
#বিএনপি #সাইবারদল #সবারআগেবাংলাদেশ #৪৮তমপ্রতিষ্ঠাবার্ষিকী #গণমানুষেরদল শুভেচ্ছা শুভকামনা

৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি❝শুভেচ্ছা ও শুভকামনা❞১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. #বিএনপি  #সাইবারদল  #স...
30/08/2026

৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
❝শুভেচ্ছা ও শুভকামনা❞

১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
#বিএনপি #সাইবারদল #সবারআগেবাংলাদেশ #৪৮তমপ্রতিষ্ঠাবার্ষিকী #গণমানুষেরদল #শুভেচ্ছা #শুভকামনা

কৌশলগত সম্পর্কের গুরুত্বপূর্ণ ধাপনভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান২৮ আগষ্ট ২০২৬ খ্রি.     #সবারআগেব...
29/08/2026

কৌশলগত সম্পর্কের গুরুত্বপূর্ণ ধাপ
নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৮ আগষ্ট ২০২৬ খ্রি.

#সবারআগেবাংলাদেশ

আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না।আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি।খলিলুর রহমানপররাষ্ট্রমন্ত্রী২৭ আগষ্...
27/08/2026

আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না।
আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি।

খলিলুর রহমান
পররাষ্ট্রমন্ত্রী

২৭ আগষ্ট ২০২৬ খ্রি.

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণীমহান...
25/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন:-

বাণী
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তাঁর আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তিনি মানুষকে তাওহিদের দিকে আহ্বান করার পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন। তাঁর পবিত্র জীবন ও কর্ম সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ ও অনুসরণীয় আদর্শ হয়ে আছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমি বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি মানবজাতির হেদায়াত ও কল্যাণের জন্য সর্বশেষ নবী ও রাসূল, রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাঁর প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক।

পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, "নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ” (সূরা আল-আহযাব, আয়াত: ২১)। মহানবী (সা.)-এর জীবন ছিল পবিত্র কুরআনের শিক্ষার বাস্তব ও জীবন্ত প্রতিফলন। সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, ক্ষমাশীলতা, সহনশীলতা, দয়া ও পরোপকারের অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। তাঁর জীবনাচরণে আমরা যেমন আল্লাহর প্রতি গভীর আনুগত্যের শিক্ষা পাই, তেমনি মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও মহানুভবতার অপূর্ব প্রকাশ দেখতে পাই।

মহানবী (সা.) জাতি, বর্ণ, গোত্র, ভাষা ও সামাজিক অবস্থানের বিভেদ অতিক্রম করে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় জোর দিয়েছেন। তিনি এতিম, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্বশীল ও সহমর্মী হওয়ার শিক্ষা দিয়েছেন। পরিবার, প্রতিবেশী, নারী, শিশু এবং সমাজের দুর্বল ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন। তাঁর শিক্ষা মানুষে মানুষে বিভেদ নয়, বরং ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক দায়িত্ববোধের বন্ধনকে সুদৃঢ় করে।

বর্তমান বিশ্ব নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করছে। যুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্য, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয় মানুষের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। এমন এক সময়ে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

আমাদের তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক, সন্ত্রাস, উগ্রতা ও অপরাধের পথ থেকে দূরে রেখে জ্ঞান, সৃজনশীলতা, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ হতে পারে এক অনন্য প্রেরণার উৎস। তাঁর আদর্শ তরুণদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে, অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করতে পারে।

মহানবী (সা.)-এর শিক্ষা শুধু মুসলমানদের ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনের জন্য নয়, মানবিক ও নৈতিক মূল্যবোধের বিকাশের ক্ষেত্রেও গভীর তাৎপর্য বহন করে। তাঁর আদর্শকে আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক আচরণে ধারণ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা, সহনশীলতা ও ন্যায়বোধকে শক্তিশালী করার মধ্য দিয়েই আমরা একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।

মহান আল্লাহ তায়ালা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণ করার তাওফিক দান করুন। তাঁর শিক্ষা ও আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজজীবনে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার চেতনাকে আরও সুদৃঢ় করুক। বাংলাদেশসহ সমগ্র বিশ্বে শান্তি, ন্যায়, সাম্য, সমৃদ্ধি ও মানবিকতা প্রতিষ্ঠিত হোক-এই পবিত্র দিনে এটাই আমার আন্তরিক প্রার্থনা।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি রইল আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।

মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান।আজ ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবা...
25/08/2026

মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান।

আজ ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সাক্ষাতকালে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে দায়িত্বভার গ্রহণ করায় অভিনন্দন ও শুভকামনা জানান এবং নিজ নিজ বাহিনীর কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ।২৫ আগস্ট, ২০২৬   #বিএনপি_সরকার  #জনগনের_সরকার    #সব...
25/08/2026

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ।

২৫ আগস্ট, ২০২৬

#বিএনপি_সরকার #জনগনের_সরকার #সবারআগেবাংলাদেশ #যুদ্ধবিমান

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও স...
25/08/2026

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, এসব নির্বাচনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষ আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য ইসির সাথে বৈঠক করা হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হবেন, তা স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হবে।– অ্যাডভোকেট...
25/08/2026

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হবেন, তা স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

– অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
ভারপ্রাপ্ত মহাসচিব, বিএনপি

২৪ আগস্ট, ২০২৬

#বিএনপি #ধানেরশীষ #সবারআগেবাংলাদেশ

দেশের প্রধান বিমানবন্দর, গুরুত্বপূর্ণ রেলস্টেশন এবং আন্তঃনগর ট্রেনগুলোতে সাধারণ যাত্রীদের জন্য চালু করা হয়েছে হাই-স্পিড ...
25/08/2026

দেশের প্রধান বিমানবন্দর, গুরুত্বপূর্ণ রেলস্টেশন এবং আন্তঃনগর ট্রেনগুলোতে সাধারণ যাত্রীদের জন্য চালু করা হয়েছে হাই-স্পিড ফ্রি ওয়াই-ফাই সুবিধা। এর ফলে যাত্রাপথে যাত্রীরা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করে অনলাইন যোগাযোগ, প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান ও ডিজিটাল সেবা গ্রহণ করতে পারছেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nationalist Cyber Party-NCP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share