22/08/2026
ঢাকার নবাবগঞ্জের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এবং প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের সৎ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।