05/07/2026
আজ যারা কাজী নওশাবা আহমেদের কারাবাসের গল্প টেনে মেহের আফরোজ শাওনের ঘটনাকে মিলাতে চাইছেন, তারা পুরো ঘটনাটা বলছেন না।
নওশাবা ২০১৮ সালে মিথ্যা তথ্য প্রচার করেছিলেন, পরে নিজেই সেই তথ্যের জন্য ক্ষমাও চান। এরপর তিনি গ্রেফতার হন, কিন্তু মাত্র ১৭ দিনের মধ্যেই জামিন পান। তখন তার জামিন নিয়ে কেউ মব তৈরি করেনি, পুরস্কার ঘোষণা করেনি, কিংবা তাকে হেনস্তার আহ্বানও জানায়নি।
তাই নওশাবার ঘটনা আর মেহের আফরোজ শাওনের ঘটনাকে এক করে দেখানো বিভ্রান্তিকর। সম্ভবত এ কারণেই সে সময় অভিনয়শিল্পীদের কেউ নওশাবার পাশে দাঁড়াননি।