05/08/2026
📢 বাউফলের ভূমিহীন মানুষের জন্য সুখবর!
বাউফলের ভূমিহীন ও প্রান্তিক মানুষের জন্য এসেছে একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নির্বাচনী ইশতেহার এবং বাউফলবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদানের লক্ষ্যে ভূমিহীনদের তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
এটি শুধু একটি প্রশাসনিক উদ্যোগ নয়—এটি ভূমিহীন মানুষের দীর্ঘদিনের আন্দোলন, দাবি ও সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অর্জন।
এই সুযোগকে সর্বোচ্চ কাজে লাগাতে ভূমিহীণ মানুষসহ আমাদের সকলের দায়িত্ব আরও বেড়ে গেছে। কোনো প্রকৃত ভূমিহীন পরিবার এই সুযোগ থেকে যাতে বঞ্চিত না হয় সেজন্য সঠিকভাবে আবেদনপত্র প্রস্তুত ও জমা দেওয়ার জন্য আমাদের সচেতনতা তৈরী করতে হবে। আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সঠিক ধারণা প্রদান করতে হবে। এছাড়াও, জনসমবায় দলের নেতা-নেত্রীবৃন্দ এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবে।
আসুন, আমরা সবাই একসঙ্গে কাজ করি—যাতে প্রকৃত ভূমিহীন মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হয় এবং খাসজমির সুষ্ঠু ও স্বচ্ছ বন্দোবস্ত বাস্তবায়িত হয়।
ভূমির অধিকার মানুষের অধিকার। সংগঠিত হোন, সচেতন হোন, অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন।