ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিরঝিল থানা শাখা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিরঝিল থানা শাখা

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিরঝিল থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ
হাতিরঝিল থানা শাখা

শুভেচ্ছা ও অভিনন্দন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদ ও সেক্র...
23/08/2026

শুভেচ্ছা ও অভিনন্দন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি নূরুল ইসলাম নাঈম ভাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিরঝিল থানা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক ও প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

আল্লাহ তায়ালা আপনাদের ওপর অর্পিত দায়িত্ব কবুল করুন। দ্বীনের পথে অবিচল থেকে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার তাওফিক দান করুন। আপনাদের যোগ্য নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর শাখা সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাবে—এই প্রত্যাশা করি।

আল্লাহ তায়ালা আপনাদের দায়িত্বে বরকত দান করুন এবং দ্বীনের খেদমতে কবুল করুন। আমিন।

শুভেচ্ছান্তে
ইসলামী আন্দোলন বাংলাদেশ
হাতিরঝিল থানা শাখা

বার্তা প্রেরক:
মুহাম্মাদ সাঈদ মাসরুর
প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
হাতিরঝিল থানা শাখা

নগর সম্মেলন ২০২৭চীন মৈত্রী  সম্মেলন কেন্দ্রেইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিরঝিল থানা শাখা
23/08/2026

নগর সম্মেলন ২০২৭
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে
ইসলামী আন্দোলন বাংলাদেশ
হাতিরঝিল থানা শাখা

প্রেস বিজ্ঞপ্তিচীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে যাত্রা উপলক্ষে পরিবহন ব্যবস্থাআসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।চীন-মৈত্রী সম্...
20/08/2026

প্রেস বিজ্ঞপ্তি

চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে যাত্রা উপলক্ষে পরিবহন ব্যবস্থা

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতিরঝিল থানা শাখার পক্ষ থেকে ৩টি পিকআপ গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

গাড়িগুলোর অবস্থান:

- ২টি পিকআপ: ইসলামী আন্দোলন বাংলাদেশ অফিসের সামনে মেইন রোডে।
- ১টি পিকআপ: মধুবাগ মাঠের পাশে।

সকল দায়িত্বশীল, কর্মী ও অংশগ্রহণকারীদের সকাল ১১:০০টার মধ্যে নির্ধারিত স্থানে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। গাড়ি সর্বোচ্চ সকাল ১১:৩০ মিনিটে ছেড়ে যাবে। তাই সবাইকে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে একে অপরকে দাওয়াত ও সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।

ইনশাআল্লাহ, যাত্রাপথে সংসদ ভবনের পাশে একটি মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে এবং সেখানে দুপুরের খাবারের ব্যবস্থাও করা হবে।

সকলের সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

বার্তা প্রেরক
মুহাম্মাদ সাঈদ মাসরুর
প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
হাতিরঝিল থানা শাখা

আপনার রক্তের গ্রুপ সিলেক্ট করুন                       যেকোনো প্রয়োজনে এক ফোটা রক্ত হতে পারে আপনার বন্ধুA Positive (A+)A...
11/08/2026

আপনার রক্তের গ্রুপ সিলেক্ট করুন
যেকোনো প্রয়োজনে
এক ফোটা রক্ত হতে পারে আপনার বন্ধু

A Positive (A+)
A Negative (A−)
B Positive (B+)
B Negative (B−)
AB Positive (AB+)
AB Negative (AB−)
O Positive (O+)
O Negative (O−)

05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা পল্টন মোরে
গণমিছিল শেষে দোয়া মোনাজাত

৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর উদ্যোগে সমাবেশ
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর উদ্যোগে সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তিনগর সম্মেলন বাস্তবায়ন করতে ২২নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথ দায়িত্বশীল সভা অনুষ্ঠিতঢাকা, ২৭ জুল...
27/07/2026

প্রেস বিজ্ঞপ্তি

নগর সম্মেলন বাস্তবায়ন করতে
২২নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথ দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৭ জুলাই ২০২৬: ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতিরঝিল থানা শাখার উদ্যোগে ২২নং ওয়ার্ডের সকল সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের অংশগ্রহণে এক যৌথ মতবিনিময় সভা আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) এশার নামাজের পর রাত ৯:০০টায় রামপুরাস্থ জামিয়া কারীমিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমিন, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতিরঝিল থানা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নাজিম উদ্দীন রুস্তুম, ইমাম কাম-অডিটর, বাংলাদেশ মুজাহিদ কমিটি, হাতিরঝিল থানা শাখা।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফরিদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতিরঝিল থানা শাখা এবং আলহাজ্ব বাশার আলী বাসীর, ২২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী।

সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ হোসেন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক; মুহাম্মাদ সাঈদ মাসরুর, প্রচার ও দাওয়াহ সম্পাদক; মোঃ কামাল উদ্দিন খান, দপ্তর সম্পাদক; এবং মোঃ মহিউদ্দিন রবিউল, সহ-প্রচার সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতিরঝিল থানা শাখা।

সভায় সভাপতিত্ব করেন হাজী মোঃ ওমর ফারুক, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ২২নং ওয়ার্ড, রামপুরা, ঢাকা। সার্বিক কার্যক্রমে অংশগ্রহণ করেন আঃ রশিদ, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ২২নং ওয়ার্ড, রামপুরা, ঢাকা।

এছাড়াও ২২নং ওয়ার্ডের দায়িত্বশীল, সদস্য ও কর্মীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ, ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক সমন্বয় বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

পরিশেষে দেশ, জাতি, ইসলামী আন্দোলনের অগ্রগতি এবং সকলের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বার্তা প্রেরক:
মুহাম্মাদ সাঈদ মাসরুর
প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতিরঝিল থানা শাখা

24/07/2026

আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে
একদল ন্যায় পরোয়ান যুবকদের প্রয়োজন

মুফতি রবিউল ইসলাম
সভাপতি
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
হাতিরঝিল থানা শাখা

24/07/2026

১০ম প্রতিষ্ঠা বার্ষিকী যুব সমাবেশ সফল করতে
মালিবাগ থেকে মিছিল নিয়ে পল্টন ময়দানে

যুব সমাবেশ ২৬মঞ্চ ফটো চিত্র
24/07/2026

যুব সমাবেশ ২৬
মঞ্চ ফটো চিত্র

Address

Hatirjheel
Dhaka
1208

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিরঝিল থানা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share