Logic and illogic

Website

Logic and illogic আমি কোনো রাজনৈতিক দলের ভাড়াটে কর্মী নই❗
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ-ই আমার পরিচয়,কোনো দলীয় রং নয় 😐
কথা Loud and Clear✊✊
(1)

25/10/2026

রিয়াদে ফ্লাইট চালুর পরপরই একাধিক বিস্ফোরণের শব্দ, ফের বাড়ছে আতঙ্ক,,,,,

বিস্তারিত চেক পিন কমেন্ট,,,,

এই সপ্তাহান্তেই ইরানে মার্কিন হামলার ইঙ্গিত, কঠোর পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের...... ​বিস্তারিত :মধ্যপ্রাচ্যে ওয়াশিং...
25/10/2026

এই সপ্তাহান্তেই ইরানে মার্কিন হামলার ইঙ্গিত, কঠোর পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের......
​
বিস্তারিত :
মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক হুমকির মুখে চরম উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত। আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম ও কূটনৈতিক অঙ্গনের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দুই দেশের মধ্যে চলমান আট মাসের সামরিক উত্তেজনা এখন চড়ান্ত যুদ্ধের দিকে মোড় নিতে যাচ্ছে।

​মার্কিন রাষ্ট্রদূতের বিস্ফোরক ইঙ্গিত
তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন, চলতি সপ্তাহান্তেই ইরানে সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে চলতি সপ্তাহান্তে সম্ভাব্য হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই সপ্তাহান্তে কি হামলা হতে পারে? অবশ্যই পারে।”

​ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি
রাষ্ট্রদূতের এমন মন্তব্যের ঠিক আগে ফ্লোরিডা রাজ্যে এক নির্বাচনী জনসভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। তিনি বলেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে আরেকটি ‘ছোটখাটো এপিক ফিউরি’ সামরিক অভিযান চালাতে পারে। একই সাথে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত অবিলম্বে মেনে নিতে তেহরানের প্রতি আহ্বান জানান তিনি।

​বর্তমানে আট মাসে গড়ানো এই সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীরা আলোচনা শুরুর চেষ্টা চালালেও রাজনৈতিক ও সামরিক অচলাবস্থা কাটেনি।

​ইরানের কঠোর পাল্টা জবাব:
মার্কিন হুমকির প্রেক্ষাপটে অত্যন্ত কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসিন রেজায়ি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি নতুন করে সামরিক হামলা চালায়, তবে তা আর কেবল সামরিক ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরান উপসাগরীয় অঞ্চলের সাতটি দেশের তেল স্থাপনা, সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবল, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অবকাঠামোকে সরাসরি লক্ষ্যবস্তু করে আঘাত হানবে।

সূত্র: ইয়েনি সাফাক ও আল জাজিরা

24/10/2026
24/10/2026

মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মূল কারণ ইসরাইলি দখলদারিত্ব: চার মুসলিম দেশের যৌথ বিবৃতি......
বিস্তারিত চেক পিন কমেন্ট,,,,,

সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আকাশে ধ্বংস করল প্রতিরক্ষা জোট.......বিস্তারিত চেক পিন কমেন্ট,,, ​     #সৌ...
24/10/2026

সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আকাশে ধ্বংস করল প্রতিরক্ষা জোট.......
বিস্তারিত চেক পিন কমেন্ট,,,
​ #সৌদিআরব #হুতি_হামলা

23/10/2026

ফরিদপুরে অ্যাম্বুলেন্সে থাকা তিন শিক্ষার্থীর গেল প্রাণ, অন্যদিকে ট্রাক চাপায় মা-ছেলেসহ নিহত ৩.....

বিস্তারিত পিন কমেন্ট,,,,,,

23/10/2026

যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি,,,
"মার্কিন হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঙ্কার ইরানি আইনপ্রণেতার".......
বিস্তারিত চেক পিন কমেন্ট,,,,

চেতনানাশক দিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: পাবনায় মাদ্রাসা শিক্ষক আটক, ভাঙচুর ও অগ্নিসংযোগ......বিস্তারিত চেক পিন কমেন্ট,,,...
23/10/2026

চেতনানাশক দিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: পাবনায় মাদ্রাসা শিক্ষক আটক, ভাঙচুর ও অগ্নিসংযোগ......

বিস্তারিত চেক পিন কমেন্ট,,,,,,

যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ.... বিস্তারিত চেক পিন কমেন্ট,,,
23/10/2026

যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ....
বিস্তারিত চেক পিন কমেন্ট,,,

ইরানে নভেম্বরেই  ব্যাপক হামলার ছক!নতুন দফায় ভয়াবহ হামলার প্রস্তুতি, বিশাল সামরিক শক্তি নিয়ে প্রস্তুত যুক্তরাষ্ট্র-ইসরাইল...
23/10/2026

ইরানে নভেম্বরেই ব্যাপক হামলার ছক!
নতুন দফায় ভয়াবহ হামলার প্রস্তুতি,
বিশাল সামরিক শক্তি নিয়ে প্রস্তুত যুক্তরাষ্ট্র-ইসরাইল!

বিস্তারিত :
ইরানে নতুন দফায় ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ওই হামলা হতে পারে বলে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক্সক্লুসিভ প্রতিবেদনে জানানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, স্বল্প সময়ের মধ্যে তীব্র হামলা চালিয়ে তেহরানকে কূটনৈতিক আলোচনায় ছাড় দিতে বাধ্য করতে চায় ওয়াশিংটন।

কিন্তু এই পরিকল্পনায় শেষ পর্যন্ত সায় দেবেন কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
শুরু হতে যাচ্ছে ইরান যুদ্ধের নতুন অধ্যায়?

সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্ট সূত্রগুলো সেই আভাসই দিচ্ছে। শিগগিরই ইরানে ভয়াবহ হামলা চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পরপরই ইরানে ব্যাপক হামলার পরিকল্পনা এগিয়ে নেয়া হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে।

এ বিষয়ে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরানে হামলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ সামরিক অস্ত্র ও সরঞ্জাম জড়ো করছে, যা নভেম্বরের শুরুর দিকে পুরোপুরি প্রস্তুত অবস্থায় থাকবে। সামরিক মহড়াও জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ইরানের প্রতিবেশী দেশ ইরাকের আকাশসীমা পর্যন্তও বিমান উড্ডয়ন চলছে। তবে ঠিক কবে হামলা চালানো হতে পারে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।

কেউ কেউ বলছেন,
চলতি মাসেও ট্রাম্প ইরানে হামলা চালাতে পারে। তবে কর্মকর্তাদের মতে, চলতি মাসেই এই সম্ভাবনা ক্ষীণ। মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা না চালিয়ে ট্রাম্পের অপেক্ষার পেছনে বেশ কিছু রাজনৈতিক কারণ রয়েছে। চলতি মাসের শুরুতে তিনি নির্বাচনের আগে ইরানে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাছাড়া, নভেম্বরের আগে প্রয়োজনীয় সব সামরিক সরঞ্জাম ও বাহিনীও পুরোপুরি প্রস্তুত থাকবে না। নতুন দফায় হামলার জন্য প্রস্তুত করা হচ্ছে, তিনটি বিমানবাহী রণতরি, হাজার হাজার মেরিন সেনা, যুদ্ধবিমান এবং বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনী। মার্কিন সামরিক বাহিনী সাধারণত রাতের অন্ধকারে হামলা চালাতে পছন্দ করে। নভেম্বরের শুরুতে ইরানের ওপর রাতের অন্ধকারের সময়ও বাড়বে। সব মিলিয়েই সেটি অনুকূল সময়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Logic and illogic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category