18/08/2026
"কী যে একটা সময় যাচ্ছে, কী হচ্ছে আমার সাথে—কিছুই বুঝতে পারছি না। কথায় আছে না, বিপদ যখন আসে, সব দিক থেকেই আসে। কথাটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। 🙂
একদিন চেয়ার টান দিয়ে ল্যাপটপে বসলাম। ওপেন করে দেখি—“Try again after two hours.” ভাবলাম, দুই ঘণ্টা পর ঠিক হয়ে যাবে। কিন্তু হলো না। চার্জে দিয়ে রাখলাম, রিস্টার্ট দিলাম, কোনোভাবেই কাজ হলো না। পরে ৩-৪ দিন পর আবার চার্জ দিয়ে দেখতে বললো ভাইয়া। দিলাম, ঠিকও হলো। কিন্তু ১দিন পর আবার আগের অবস্থায় চলে গেল। ল্যাপটপ এখনো ওইভাবেই পড়ে আছে।
এর একটু পর হঠাৎ করেই ফোনটাও গেল। তারপর আর অন হলো না। সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি, ভালোই ছিলাম। নোকিয়া ফোনে সিম দিয়ে চলছিলাম—নিজেকে তখন বেশ ভাগ্যবানই মনে হচ্ছিল। 😅 কিন্তু কী আর ভাগ্য! তার ৩-৪ দিন পর সিমসহ সেই ফোনটাও চুরি হয়ে গেল। 🙂
এখন ভাবছি, আমি দুইটা কাজ করতাম—মানে, শিখছিলাম ১ টা ভাইয়া দিয়েছিল, মোটামুটি ভালোই এগিয়ে গিয়েছিলাম। আরেকটা কাজ আমি নিজে নিজেই শিখছিলাম। আপাতত দুটোই অফ।
ভাইয়া যেটা দিয়েছিল, সেটা বন্ধ থাকায় তেমন একটা সমস্যা নেই। কিন্তু যেটা আমি নিজে শিখছিলাম, সেখানে মানুষজন যে কী পরিমাণ গালি দিচ্ছে আমাকে—আল্লাহই জানেন! 😂
এডমিন বলেছিল, সবাই যদি ক্লাসে অ্যাক্টিভ থাকি, তাহলে সে নিয়মিত লাইভে আসবে। তাই আমি সবাইকে বড় গলায় বলছিলাম, সবাই যেন অ্যাক্টিভ থাকে। আমরা সবাই নতুন ছিলাম। কিন্তু আমি এডমিনের সাথে এমনভাবে কথা বলছিলাম যে, সবাই মনে করছিল—আমি হয়তো এডমিনকে এক মিনিট আগেও চিনতাম! 😂
এডমিন চলে যাওয়ার পর সবাই আমার কাছে এসে কত কিছু জিজ্ঞেস করত, সবকিছু জানতে চাইত। অথচ শেষ পর্যন্ত আমিই আর জয়েন হতে পারলাম না। 😅
আমার সবকিছু যাওয়ার প্রায় ১০ দিন পর আম্মুর ফোনে ফেসবুক টা লগইন করেছি, সেটাও একটা নির্দিষ্ট কারণে। নাহলে অনলাইনে আসার কোনো ইচ্ছাই ছিল না।
তবুও একটা জিনিসে বিশ্বাস রাখি—খারাপ সময়ের পরেই ভালো সময় আসে, ইনশাআল্লাহ।
আজ যা কিছু হারিয়েছি, হয়তো সবকিছুই আবার ফিরে পাবো। হয়তো আগের চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে সামনে।
এখন শুধু ধৈর্য ধরতে হবে।
আল্লাহর ওপর ভরসা আছে। একদিন সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ। ❤️🩹
(সময় বড়ই অদ্ভুত)
~abu bakar molla