বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট দুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের কল্যাণ সাধন, পেশাগত কাজ করিতে অক্ষম ও অসমর্থ সাংবাদিককে আর্থিক সাহায্য প্রদান, অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা করা বা আর্থিক সাহায্য প্রদান, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা করা, দুর্ঘটনায় বা দায়িত্বপালনকালে কোন সাংবাদিক গুরুতর আহত হইলে তাহাকে বা তাহার মৃত্যু ঘটিলে তাহার পরিবারকে সাহায্য প্রদান, অবসরপ্রাপ্ত প্রথিতযশা দ

ুস্থ সাংবাদিক অথবা প্রথিতযশা প্রয়াত সাংবাদিকদের অসচ্ছল পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান ও তাহাদের কল্যাণ সাধন,ট্রাস্টের তহবিলের জন্য অর্থ সংগ্রহ, সংরক্ষণ ও বিনিয়োগ করা সহ বাংলাদেশের সাংবাদিকদের নানাবিধ কল্যাণ কার্যক্রম পরিচালিত করে থাকে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্...
23/08/2026

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আবদুল বাছির। পাশে আছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এমপি ও প্রধানমন্ত্রীর স্ট্র্যাটেজিক উপদেষ্টা ডা. জাহেদুর রহমান।

অদ্য ১৩ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টের বোর্ডরুমে আয়োজিত **‘জাতীয় ভাবধারাপন্থী ও ...
13/08/2026

অদ্য ১৩ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টের বোর্ডরুমে আয়োজিত **‘জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক সংস্কৃতিকে উৎসাহ প্রদান[জাতীয় ভাবধারাবিরোধী অপসংস্কৃতি প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম] বিষয়ে সচেতনতা বৃদ্ধি’** শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
🎙️ **মূল প্রবন্ধ উপস্থাপক:** জনাব মোহাম্মদ আবদুল বাছির, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট
*সম্মানিত আলোচকবৃন্দ:**
-জনাব খুরশীদ আলম, সাধারণ সম্পাদক, ডিইউজে
-জনাব এ. কে. এম. মহসীন, সভাপতি, বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন
**অনুষ্ঠান সঞ্চালনায়:**
জনাব এ বি এম রফিকুল ইসলাম
জাতীয় মূল্যবোধ ও গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশেও আমাদের প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। জাতীয় মূল্যবোধ ও গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রজন্মের মাঝে।
ই-পেপারে প্রকাশিত নিউজের সূত্র: https://www.shomoyeralo.com/news/378078
#বাংলাদেশ_সাংবাদিক_কল্যাণ_ট্রাস্ট
#জাতীয়_ভাবধারা
#গণতান্ত্রিক_সংস্কৃতি
#সামাজিক_যোগাযোগমাধ্যম
#ডিজিটাল_প্ল্যাটফর্ম
#সচেতনতা
#সাংবাদিকতা
#বাংলাদেশ
, , ,

*সুস্থ সংস্কৃতি হোক শক্তির উৎস, আগামীর পথচলা।**অদ্য ০২ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ডরুমে অন...
02/08/2026

*সুস্থ সংস্কৃতি হোক শক্তির উৎস, আগামীর পথচলা।**
অদ্য ০২ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ডরুমে অনুষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত *‘সুস্থ সংস্কৃতি ও বিনোদন চর্চার পরিবেশ গঠন বিষয়ক [তরুণ সাংবাদিকদের নিয়মিত সুস্থ সংস্কৃতি ও বিনোদনচর্চা]’* সেমিনারে সম্মানিত অতিথি ও আলোচকদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। সম্মানিত আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন: * জনাব মোঃ জাহিদুল ইসলাম রনি, মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়। * জনাব মোঃ আবুল কালাম আজাদ (কালাম আজাদ), সাধারণ সম্পাদক, বগুড়া প্রেসক্লাব। সুস্থ সংস্কৃতিচর্চার গুরুত্ব, তরুণ সাংবাদিকদের মানসিক বিকাশ এবং একটি মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সংস্কৃতির ইতিবাচক ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। *মূল প্রবন্ধ উপস্থাপক:* জনাব মোহাম্মদ আবদুল বাছির, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট; *অনুষ্ঠান সঞ্চালনা করেন:* জনাব এ. বি. এম. রফিকুল ইসলাম, উপপরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সুস্থ সংস্কৃতি ও ইতিবাচক বিনোদনচর্চা শুধু ব্যক্তিগত বিকাশের জন্য নয়, বরং একটি সচেতন, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।
News source: https://www.dailyamardesh.com/national/amdia2w782man #বাংলাদেশ_সাংবাদিক_কল্যাণ_ট্রাস্ট #তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় #সুস্থ-সংস্কৃতি #তরুণ-সাংবাদিক #সাংবাদিকতা #বাংলাদেশ ,

প্রাচ্যের ভেনিসখ্যাত বরিশালে আজ ২৭ জুলাই ২০২৬ তারিখে  বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত "সাংবাদিকদের কল্যাণে করণী...
27/07/2026

প্রাচ্যের ভেনিসখ্যাত বরিশালে আজ ২৭ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত "সাংবাদিকদের কল্যাণে করণীয়" শীর্ষক মতবিনিময় সভা সার্কিট হাউস, বরিশালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন, এমপি। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আবদুল বাছির।
সাংবাদিকদের কল্যাণ, পেশাগত নিরাপত্তা, আর্থিক সহায়তা এবং কল্যাণ ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
, #বাংলাদেশ_সাংবাদিক_কল্যাণ_ট্রাস্ট, , #তথ্য_সম্প্রচার_মন্ত্রণালয়

নিজস্ব সংস্কৃতি রক্ষা করি, জাতীয় চেতনাকে উজ্জীবিত করি। 🇧🇩বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে “সাংস্কৃতিক আগ্রাসন...
22/07/2026

নিজস্ব সংস্কৃতি রক্ষা করি, জাতীয় চেতনাকে উজ্জীবিত করি। 🇧🇩
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে “সাংস্কৃতিক আগ্রাসন রোধ” শীর্ষক একটি সেমিনার সফলভাবে অদ্য ২২ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এ অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোহাম্মদ আবদুল বাছির, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, ঢাকা।
সম্মানিত আলোচকবৃন্দ:🔹 জনাব সৈয়দ আবদাল আহমদ- প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
🔹 জনাব কাওছার হোসেন খন্দকার- প্রাক্তন সিটি এডিটর, দৈনিক বাংলাদেশের খবর।
অংশগ্রহণকারী: 🔹 জনাব এইচ. এম. আল-আমীন-সদস্য, ডিইউজে।
🔹 জনাব পীর জুবায়ের- স্টাফ রিপোর্টার, দৈনিক আমার দেশ।
🔹 জনাব মোহাম্মদ মাসুদ- সম্পাদক, দৈনিক সবুজ বাংলাদেশ।
🔹 জনাব ফারুক আহমেদ আরিফ-স্টাফ রিপোর্টার, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ।
এছাড়াও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব এ. বি. এম. রফিকুল ইসলাম, উপপরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
সেমিনারে সাংস্কৃতিক আগ্রাসনের বিভিন্ন দিক, এর সামাজিক ও জাতীয় জীবনে প্রভাব এবং তা প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা নিজস্ব ভাষা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ ও লালনের মাধ্যমে একটি সচেতন, মূল্যবোধসম্পন্ন ও আত্মপরিচয়সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
নিজস্ব সংস্কৃতির সুরক্ষাই জাতীয় পরিচয় ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের অঙ্গীকার।
পত্র পত্রিকায়/ইপেপার এ প্রকাশিত আর্টিকেল:
1.https://share.google/f7SeXLfC0Pm2YXUXt
2. https://share.google/5FU1l3yJl951YF1Lg

#বাংলাদেশ_সাংবাদিক_কল্যাণ_ট্রাস্ট #সাংস্কৃতিক_আগ্রাসন #সেমিনার #সাংবাদিকতা #বাংলাদেশ #সংস্কৃতি #জাতীয়_চেতনা, #পিআইডি, ,

16/07/2026

যেসব সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সাহস ও সততার সঙ্গে কলমকে সত্যের হাতিয়ার হিসেবে ব্যবহার করে অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন, তাঁদের অবদান ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
জুলাইয়ের ইতিহাস আমাদের জাতীয় চেতনার এক অবিচ্ছেদ্য অধ্যায়, যা কখনোই বিস্মৃত হওয়ার নয়। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল শহীদকে, যাঁদের আত্মত্যাগ আমাদের ন্যায়, সত্য ও মানবিক মর্যাদার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি।
বিশেষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি পাঁচজন শহীদ সাংবাদিককে, যাঁরা সত্য, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন: মেহেদী হাসান, তাহির জামান, শাকিল হোসেন, আবু তাহের এবং সোহেল আখঞ্জী। তাঁদের সাহস, পেশাদারিত্ব ও আত্মত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।
#বাংলাদেশ_সাংবাদিক_কল্যাণ_ট্রাস্ট,
, ゚,

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর দুইদিন ব্যাপী সেমিনার/প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে আলোচিত হয় সুস্থ সংস্কৃতি, বিনোদ...
28/06/2026

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর দুইদিন ব্যাপী সেমিনার/প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে আলোচিত হয় সুস্থ সংস্কৃতি, বিনোদন চর্চা ও জাতীয় ভাবধারাভিত্তিক গণতান্ত্রিক সাংস্কৃতিক বিকাশ কে কেন্দ্র করে।
২৮ জুন ২০২৬ খ্রি. রবিবার
সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত
আলোচনা সভা অনুষ্টিত হয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর বোর্ড সভা কক্ষে।
আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন

★ জনাব কবি হাসান হাফিজ
সভাপতি,
জাতীয় প্রেসক্লাব, ঢাকা।

মূল প্রবন্ধ উপস্থাপনা করেন :
জনাব মোহাম্মদ আবদুল বাছির
ব্যবস্থাপনা পরিচালক

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট
এ সময় সঞ্চালক হিসেব উপস্থিত ছিলেন
এ বি এম রফিকুল ইসলাম
((উপ পরিচালক(প্রশাসন ও অর্থ))
এবং
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সকল কর্মকর্তা কর্মচারী।

সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। বাছির জামাল
05/06/2026

সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
বাছির জামাল

রংপুর বিভাগের সাংবাদিক ও তাদের মেধাবী সন্তানের মাঝে অনুদানের চেক বিতরণ।রংপুর বিভাগের সাংবাদিক ও তাদের মেধাবী সন্তানের মা...
04/06/2026

রংপুর বিভাগের সাংবাদিক ও তাদের মেধাবী সন্তানের মাঝে অনুদানের চেক বিতরণ।

রংপুর বিভাগের সাংবাদিক ও তাদের মেধাবী সন্তানের মাঝে অনুদানের চেক বিতরণ

রংপুর, ১৪ মার্চ, ২০২৬ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে রংপুর বিভাগের সাংবাদিক ও তাদের মেধাবী সন্তানের মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সেদিন বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের
ব্যবস্থাপনা পরিচালক
বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আবদুল বাছির।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব সরকার। গণমাধ্যম কর্মীদের কল্যাণে কাজ করতে সরকার বদ্ধপরিকর।

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রসঙ্গে তিনি বলেন,
অসচ্ছল ও দুস্থ সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রধান কাজ।

সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসাবে কাজ করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।

তিনি সরকারের সঙ্গে ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে বক্তৃতা করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও রংপুর প্রেসক্লাবের প্রশাসক মো. রমিজ আলম,
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের
উপপরিচালক (প্রশাসন ও অর্থ)
এ বি এম রফিকুল ইসলাম,

রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন প্রমুখ।

অনুষ্ঠানে রংপুর বিভাগের ২৩ জন সাংবাদিককে মোট ১১ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক এবং সাংবাদিকদের ৯৪ জন মেধাবী সন্তানকে মোট ১৫ লাখ ৯৬ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক রাজশাহী বিভাগের ৭ জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান ও সাংবাদিক পরিবারের মেধাবী সন্...
04/06/2026

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক রাজশাহী বিভাগের ৭ জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান ও সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান-২০২৬ এর কিছু খণ্ডচিত্র

প্রধান অতিথি:
জনাব জহির উদ্দিন স্বপন এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

বিশেষ অতিথি:
জনাব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়

সভাপতি:
জনাব মোহাম্মাদ আবদুল বাছির (বাছির জামাল) ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

আয়োজনেঃ সাংবাদিক ইউনিয়ন বগুড়া

স্থান: করতোয়া কনভেনশন সেন্টার, বগুড়া
তারিখ: ১৩ মার্চ ২০২৬ খ্রি. রোজ: শুক্রবার,
সকাল: ১১ ঘটিকা

Address

3 Circuit House Road
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট:

Shortcuts

Share