21/08/2026
আজ প্রাণের সংগঠন বাংলাদেশ শান্তি সংঘ-এর আয়োজনে পবিত্র সীরাতুন্নবী ﷺ মহা সম্মেলন উপলক্ষে, সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ ইয়াসিন শেখ সাহেবের নির্দেশনায় এবং বাংলাদেশ ছাত্র শান্তি সংঘের তত্ত্বাবধানে উলামায়ে কেরাম ও ইসলাম প্রিয় তাওহীদি জনতার খিদমতে উত্তপ্ত রোদ ও প্রচণ্ড গরমের মধ্যে খাবার স্যালাইন মিশ্রিত ঠান্ডা পানি পান করানোর মানবিক কার্যক্রম অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ্💚
এই মহৎ কার্যক্রমের মাধ্যমে তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ শান্তি সংঘের সকল খিদমত ও প্রচেষ্টাকে কবুল করুন এবং দ্বীনের পথে আরও বেশি মানুষের সেবা করার তাওফিক দান করুন। আমিন🤲
শোকবার্তা:
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ শান্তি সংঘের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবু সাঈদ পাটোয়ারী সাহেবের প্রিয় সহধর্মিণী আজ ইন্তেকাল করেছেন।
আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি।
মহান আল্লাহ তায়ালা যেন তাঁর সকল গুনাহ-খাতা ক্ষমা করে দেন, কবরকে নূরে ভরে দেন, জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে সবর ও ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
সকলের নিকট মরহুমার জন্য বিশেষভাবে দোয়ার আবেদন রইল।
বার্তা প্রেরক:
মুফতী জাকারিয়া বিন হোসাইন
সভাপতি, বাংলাদেশ ছাত্র শান্তি সংঘ কেন্দ্রীয় সংসদ।