Zia Media Cell । জিয়া মিডিয়া সেল

Zia Media Cell । জিয়া মিডিয়া সেল Zia Media Cell-ZMC primarily uses digital media to convey the party's policies, ideals, and activities to the public. Join us for human work.

It inspires the new generation with patriotic and nationalist ideals and works to promote transparent politics.

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও বাংলাদেশ ক্রি...
13/08/2026

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী আজ।

১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন তিনি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন।

প্রয়াত আরাফাত রহমান কোকো ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকাকালে ক্রিকেটকে যেমন রাজনীতিমুক্তকরণ করেছেন, তেমনি দেশের ক্রীড়াঙ্গনের বহুমুখী উন্নয়ন করে অনন্য নজির স্থাপন করেছেন।

#সবারআগেবাংলাদেশ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬...
05/08/2026

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করেন।

#সবারআগেবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে ত...
05/08/2026

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত হলো।

আজ বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত এ জাদুঘরের স্মৃতি ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলক উন্মোচনের পর সূরা ফাতিহা পাঠ এবং দোয়া ও মোনাজাত করা হয়।

পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি জাদুঘরের সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো পরিদর্শনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও তাঁর সঙ্গে ছিলেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাসভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

#সবারআগেবাংলাদেশ

‘লোহিত সাগর ও আশপাশের জলপথে জাহাজ চলাচল নিরাপদ রাখার লক্ষ্যে সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ধারণার সঙ্গে আমরা একমত । আমর...
05/08/2026

‘লোহিত সাগর ও আশপাশের জলপথে জাহাজ চলাচল নিরাপদ রাখার লক্ষ্যে সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ধারণার সঙ্গে আমরা একমত । আমরা এই অঞ্চলে স্থিতিশীলতা চাই, শান্তি চাই।সেই বিবেচনা থেকেই আমরা জোটে যোগ দিয়েছি।'

শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

#সবারআগেবাংলাদেশ

মহান জুলাই অভ্যুত্থান দিবস ২০২৬!জুলাই আমাদের শিখিয়েছে— জনগণের ঐক্য, সাহস ও আত্মত্যাগের শক্তিকে কখনো পরাজিত করা যায় না।...
05/08/2026

মহান জুলাই অভ্যুত্থান দিবস ২০২৬!

জুলাই আমাদের শিখিয়েছে— জনগণের ঐক্য, সাহস ও আত্মত্যাগের শক্তিকে কখনো পরাজিত করা যায় না।

যাঁদের আত্মত্যাগে জেগে উঠেছিল জনতার অদম্য শক্তি, তাঁদের প্রতি জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) পরিবারের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা, অকৃত্রিম কৃতজ্ঞতা এবং বিনম্র সালাম।

শহীদদের রক্তে লেখা এই ইতিহাস আমাদের ন্যায়, গণতন্ত্র, মানবাধিকার ও একটি বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়ে অনুপ্রাণিত করবে চিরকাল।
শহীদদের আত্মত্যাগের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাঁদের স্মৃতি আমাদের প্রেরণা, আমাদের অঙ্গীকার।

#সবারআগেবাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন :-বাণীস্বাধীনত...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন :-

বাণী
স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে আজ থেকে ঠিক দুই বছর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট, এই দিনে দেশের বীর ছাত্র-জনতা এক ঐতিহাসিক বিজয় অর্জন করে।

গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। রাহুমুক্ত হয় বাংলাদেশ। বীর ছাত্র-জনতার রক্তস্নাত এই দিনটিকে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' হিসেবে জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে।

দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদের পতন এবং দেশে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার তথা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ভিন্নমতের মানুষকে সীমাহীন নির্যাতন-নিপীড়ন সইতে হয়েছিল। অসংখ্য মানুষ গুম, খুন, অপহরণ, হামলা, মামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছিলেন। এ আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় বছরের পর বছর জালিমের কারাগারে কাটাতে হয়েছে।

গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ স্তব্ধ করতে পলাতক স্বৈরাচারের নির্দেশে দেশে গড়ে তোলা হয়েছিল শত শত গোপন বন্দিশালা- 'আয়নাঘর'। 'আয়নাঘরের' অন্ধকার প্রকোষ্ঠে এক সীমাহীন অনিশ্চয়তায় মাসের পর মাস, বছরের পর বছর অগণিত মানুষকে আটকে রাখা হয়েছিল। অনেককে চিরতরে গুম করে ফেলা হয়েছে। বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী ও কমিশনার চৌধুরী আলমসহ এমন অনেক নেতাকর্মীর আজও সন্ধান মেলেনি।

বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ দেশের সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে ফেলা হয়েছিল। সংবিধান উপেক্ষা করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল; নির্বাচনকে পরিণত করা হয়েছিল প্রহসনে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা এবং স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করে দিয়ে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল।

ব্যাংকিং খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে অনিয়ম, দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারকেই স্বাভাবিক কাণ্ডে পরিণত করে ফেলা হয়েছিল। দেশে প্রতিষ্ঠিত হয়েছিল ব্যক্তিতন্ত্র। তবে শেষ রক্ষা হয়নি।

দেশের সব শ্রেণি-পেশার মানুষ, বীর ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, রিকশাচালক, মুটে-মজুর, পোশাকশ্রমিক, হোটেল-রেস্তোরাঁকর্মী, পরিবহন শ্রমিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, গৃহবধূ, নারী ও শিশুসহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিলেন। গণঅভ্যুত্থান দমনে মরিয়া ফ্যাসিস্ট সরকার রাজপথে গণতন্ত্রকামী জনগণের বুকে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছে। এমনকি জনগণের ওপর হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়েছিল। স্বৈরাচারের বেপরোয়া গুলি থেকে মায়ের কোলে থাকা শিশু পর্যন্ত রেহাই পায়নি।

স্বৈরাচারের বন্দুকের সামনে রংপুরের সাহসী প্রাণ শহীদ আবু সাঈদের চিতানো বুক, চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম কিংবা ঢাকার শহীদ মুগ্ধসহ আমাদের অসংখ্য সাহসী সন্তান হয়ে উঠেছিলেন গণতন্ত্রকামী মানুষের সাহসী প্রেরণা। শুধুমাত্র জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেই হাজারো মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ হাজার মানুষ। শত শত মানুষ হাত-পা ও শরীরের অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন; অনেকেই আজীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়েছেন।

হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি। গণতন্ত্রকামী জনগণের সম্মিলিত আন্দোলনে ৫ আগস্ট ফ্যাসিস্ট গণভবন ছেড়ে পালিয়েছে। জাতীয় সংসদ ছেড়ে কথিত সংসদ সদস্যরা পালিয়েছে। আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে। বায়তুল মোকাররম ছেড়ে প্রধান খতিব পালিয়েছে। মন্ত্রিসভা ছেড়ে মন্ত্রীরা পালিয়েছে। ফ্যাসিবাদের দোসররা আত্মগোপনে চলে গেছে। ৫ আগস্ট বাংলাদেশে যা ঘটেছে, তা শুধু বাংলাদেশের নয়, বিশ্বের ইতিহাসেও এক নজিরবিহীন ঘটনা।

১৯৭১ থেকে আজ পর্যন্ত দেশের স্বাধীনতা অর্জন ও রক্ষা, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি বাঁকে লাখো মানুষ আত্মত্যাগ করেছেন। আজকের এই ঐতিহাসিক দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে সব শহীদকে স্মরণ করছি। দেশ ও জনগণের স্বাধীনতা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য শহীদরা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের ঋণী করে গেছেন। প্রতিটি শহীদ পরিবারের কাছে বাংলাদেশ ঋণী। এখন শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা।

জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বনির্ভর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের আন্তরিক প্রচেষ্টাই হোক আমাদের অঙ্গীকার।

হাজারো শহীদের রক্তে স্নাত রাজপথে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। রক্তে অর্জিত এই জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের মধ্যে নানা ইস্যুতে ভিন্নমত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু ভিন্ন চিন্তা, ভিন্নমত যাতে শত্রুতায় পর্যবসিত না হয়, সে ব্যাপারে গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা গোষ্ঠী, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশে আর কখনোই স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদ কায়েম হবে না, কখনোই দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না। এইসব মৌলিক প্রশ্নে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য অটুট আছে এবং থাকবে, ইনশাআল্লাহ।

১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ কখনো ভোলেনি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদেরও বাংলাদেশ কখনো ভুলবে না।

Zia Media Cell । জিয়া মিডিয়া সেল

#সবারআগেবাংলাদেশ

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন; যে কোনো সময় স্পিকারের কাছে পাঠাবেন চিঠি।Tarique Rahman BNP Media Cell Bangladesh N...
24/07/2026

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন; যে কোনো সময় স্পিকারের কাছে পাঠাবেন চিঠি।

Tarique Rahman BNP Media Cell Bangladesh Nationalist Party-BNP Mirza Fakhrul Islam Alamgir বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - Bangladesh Jatiyotabadi Chatrodol Zia Cyber Force-ZCF. Zia Media Cell । জিয়া মিডিয়া সেল BNP Media BNP Media Cell - Khulna Division BNP Network, Sylhet-2

#সবারআগেবাংলাদেশ

সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন কর...
15/07/2026

সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বর্তমান সরকার জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

Tarique Rahman BNP Media Cell Bangladesh Nationalist Party-BNP Mirza Fakhrul Islam Alamgir বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - Bangladesh Jatiyotabadi Chatrodol Zia Cyber Force-ZCF. Zia Media Cell । জিয়া মিডিয়া সেল BNP Network, Sylhet-2

#সবারআগেবাংলাদেশ

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানতে পারলাম, বাংলাদেশের সাবেক এমপি, মন্ত্রী, স্পিকার এবং রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) জনাব মুহাম্মদ ...
12/07/2026

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানতে পারলাম, বাংলাদেশের সাবেক এমপি, মন্ত্রী, স্পিকার এবং রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) জনাব মুহাম্মদ জমিরউদ্দিন সরকার-এর ইন্তেকালের সংবাদ।

দেশের রাজনীতি, গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থার বিকাশে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা, দেশপ্রেম ও জনকল্যাণে নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব ও রাষ্ট্রসেবার অবদান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, শুভানুধ্যায়ী ও অসংখ্য গুণগ্রাহীকে এই অপূরণীয় শোক সইবার শক্তি দান করুন।

Tarique Rahman BNP Media Cell Bangladesh Nationalist Party-BNP বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - Bangladesh Jatiyotabadi Chatrodol Zia Cyber Force-ZCF. Zia Media Cell । জিয়া মিডিয়া সেল

#সবারআগেবাংলাদেশ

বর্তমানে দেশে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই। ফলে এসব কেন্দ্রের বিপরীতে কোনো ক্যাপাসিটি চার্জও পরিশোধ করা হচ্...
09/07/2026

বর্তমানে দেশে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই। ফলে এসব কেন্দ্রের বিপরীতে কোনো ক্যাপাসিটি চার্জও পরিশোধ করা হচ্ছে না।

ইকবাল হাসান মাহমুদ টুকু
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী।

Tarique Rahman BNP Media Cell Bangladesh Nationalist Party-BNP Mirza Fakhrul Islam Alamgir বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - Bangladesh Jatiyotabadi Chatrodol Zia Cyber Force-ZCF. Zia Media Cell । জিয়া মিডিয়া সেল

#সবারআগেবাংলাদেশ

Address

BNP Chairperson's Office, House 6, Road 86, Gulshan 2
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Zia Media Cell । জিয়া মিডিয়া সেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share